Sara Ali Khan: প্রেম করতে হবে সইফের সঙ্গে, থাকবে ঘনিষ্ঠ দৃশ্যও, প্রস্তাব পেয়ে বড় সিদ্ধান্ত সারার...

Saif Ali Khan| Sara Ali Khan: এখনও একসঙ্গে বড়পর্দায় দেখা যায়নি সইফ আলি খান ও সারা আলি খানকে। অনেকেই তাঁদের একসঙ্গে দেখতে চান ছবিতে। সেরকম একটি অফারও পেয়েছিলেন তাঁরা। তবে সেই ছবি থেকে সরে দাঁড়ান সারা আলি খান, কারণ এক অদ্ভুত অফার পান অভিনেত্রী। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Apr 26, 2024, 01:26 PM IST
Sara Ali Khan: প্রেম করতে হবে সইফের সঙ্গে, থাকবে ঘনিষ্ঠ দৃশ্যও, প্রস্তাব পেয়ে বড় সিদ্ধান্ত সারার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নানা সিনেমার গল্পে দেখা যায় যে অসমবয়সী প্রেম। সেইরকম ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে অজয় দেবগণের মতো তারকা। অনেকক্ষেত্রেই ক্যামেরার সামনে গল্পের সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে ব্যক্তিগত সম্পর্কও ভুলে যেতে হয় একজন অভিনেতা অভিনেত্রীদের। তাই বলে পর্দায় বাস্তবের বাবার সঙ্গে মেয়ের রোমান্স! এরকমই একটি অফার পেয়েছিলেন সইফ আলি খান(Saif Ali Khan) ও সারা আলি খান(Sara Ali Khan)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Salman Khan| Viral Video: ঝামেলা মেটালেন অর্পিতা! আয়ুশের পাশে সলমান...

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, ২০২০ সালে ‘জওয়ানি জানেমন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের ছোট নবাব সইফ আলি খানকে। এই সিনেমায় কাজ করার কথা ছিল সারা আলি খানেরও। তবে সিনেমায় দুজনের মাঝে থাকবে এক প্রেম আর রোমান্সের সম্পর্কও! আর তাতে মোটেও রাজি হননি সারা আলি খান।

এই ছবিতে সইফ আলি খান এক বখাটে ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে তাঁকে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে দেখা যায়। একটা সময় না জেনে নিজের মেয়ের সঙ্গেই রোমান্সে জড়ান সইফ। কারণ মেয়ে ছোটবেলা থেকেই মায়ের কাছে বড় হয়। আর সইফের সঙ্গে স্ত্রী বিচ্ছেদের কারণে মেয়েকেও দেখেনি সে। এমনই গল্পের সিনেমাটিতে সইফের কন্যার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলায়া ফার্নিচারওয়ালাকে। তবে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল সারা আলি খান। কিন্তু বাবার সঙ্গে এই চরিত্রে কাজ করতে চাননি সারা।

আরও পড়ুন- Mrunal Thakur: 'সম্পর্ক কঠিন, নিজের এগ ফ্রিজ করারই পক্ষপাতী', সাফ জবাব ম্রুণালের...

অভিনেত্রী বলেন, সেই সময় সইফ জাওয়ানি জানেমানের স্ক্রিপ্ট না পড়েই সিনেমাটি করতে রাজি হয়ে যান। তবে পরে তিনি জানতে পারেন সারার রোলের কথা।স্ক্রিপ্টের দাবি অনুযায়ী মেয়ের সঙ্গে না জেনেই প্রেম করবে তাঁর বাবা। এমনকী ঘনিষ্ট দৃশ্যেও দেখা যাবে তাঁদের। তাই এতে কাজ করতে রাজি হননি সারা। 

অন্যদিকে সইফও জানিয়েছিলেন, সারা রাজি হলেও এই বিষয়ে কখনওই রাজি হবেন না তিনি। এরপর সারার পরিবর্তে আলায়া ফার্নিচারওয়ালাকে নেওয়া হয় সিনেমাটিতে। এতে আলায়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন টাবু। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে চাঙ্কি পান্ডেকে। এখনও পর্যন্ত একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি সারা ও সইফকে। যদিও দুজনে একটি ব্রান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে এসেছিলেন। তবে বড়পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে উৎসুক দর্শক।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.