মেয়েকে নোংরা ভাষায় গালিগালাজ, দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ জনপ্রিয় অভিনেত্রী
অভিযোগ, পলককে নাকি অশ্লীল ছবিও দেখাতেন অভিনব
নিজস্ব প্রতিবেদন : স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন টলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। মত্ত অবস্থায় বাড়ি ফিরে অভিনব তাঁর সত মেয়ে পলককে মারধর করেছেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ।
TRENDING NOW
আরও পড়ুন : কাশ্মীরে ৩৭০ বিলোপের বিরুদ্ধে মুখ খুললেন সাকিব, পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান নেটিজেনদের
রিপোর্টে প্রকাশ, মুম্বইয়ের কান্দিভালি পুলিস স্টেশনে হাজির হয়ে অভিনব কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্বেতা। ওই সময় থানায় তাঁর মেয়ে পলকও হাজির ছিলেন বলে খবর।
জানা যাচ্ছে, থানায় হাজির হয়ে শ্বেতা চিতকার করে কান্নাকাটি শুরু করেন এবং অভিযোগ করেন, অভিনব নাকি মত্ত অবস্থায় বাড়ি ফিরে পলককে মারধর শুরু করেন। এরপর অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। শ্বেতার আরও অভিযাগ, ২০১৭ সাল থেকে অভিনব নাকি শ্বেতার প্রথম পক্ষের মেয়ে পলককে বিভিন্ন অশ্লীল ছবি দেখাতে শুরু করেন। যদিও অভিনব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে মত্ত অবস্থায় বাড়ি ফিরে কথা কাটাকাটির মাঝে আচমকাই তিনি পলককে থাপ্পড় মেরেছিলেন স্বীকার করে নিয়েছেন। শ্বেতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিনবকে জিজ্ঞাগাসাবাদ শুরু করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র এ, ৩২৩, ৫০৪, ৫০৬, ৫০৯ এবং ৩৪২-এর ১৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পলক এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : বিচ্ছেদের পর কার সঙ্গে সম্পর্কে জড়ালেন নেহা কক্কর?
প্রসঙ্গত, প্রথম স্বামী রাজা চৌধুরির সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্বেতা তিওয়ারি। ছেলে রেয়ানশের জন্মের পর বেশ কিছুদিন ধরেই অভিনবের সঙ্গে শ্বেতার মনোমালিন্য শুরু হয়। কিন্তু শ্বেতা বা অভিনব কখনও এ বিষয়ে মুখ খোলেননি। তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মাঝেমধ্যে কানাঘুষো শোনা গেলেও 'কসৌটি জিন্দগি কি' অভিনেত্রী শ্বেতা কিন্তু এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : 'সুষমাজি না থাকলে রাশিয়ার জেলে থাকতে হত', শোকবার্তায় জানালেন করণবীর
এদিকে ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরির সঙ্গে বিয়ের কয়েক বছরের মধ্যেই শ্বেতা এক কন্য সন্তানের (পলক) মা হন। কিন্তু পলক বড় হওয়ার পর থেকে শ্বেতার সঙ্গে রাজার অশান্তি শুরু হয়। রাজা শ্বেতাকে প্রকাশ্যে মারধরও করতেন বলে অভিযোগ। রাজার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে অভিনবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্বেতা। অন্যদিকে ২০১৫ সালে শ্বেতা সুদ নামে এক মহিলাকে বিয়ে করেন রাজা চৌধুরি।
বিচ্ছেদের পর প্রথম স্ত্রী শ্বেতাকে নিয়ে প্রশ্ন করা হলে রাজা বলেন, মেয়ে পলকের জন্য তাঁর কষ্ট হয়। কিন্তু মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ তিনি হারিয়েছেন। সোশাল নেটওয়ার্কিং সাইটে মাঝে মধ্যে মেয়ের সঙ্গে তাঁর কথা হয়। এটাই অনেক বড় বিষয় বলেও জানান রাজা।
LIVE