দ্রুত সুস্থ করে তুলবে ভিরাফিন। জটিলতাও অনেকটা কমিয়ে দেবে বলে দাবি সংস্থার।
নিজস্ব প্রতিবেদন: জরুরি ক্ষেত্রে নিয়ন্ত্রিত ব্যবহারে ছাড়পত্র পেল জাইডাস ক্যাডিলা। সাবালক কোভিড আক্রান্তদের চিকিৎসায় ভিরাফিন (Virafin) পেগিলেটেড ইন্টারফেরন আলফা ২-বি-কে (Pegylated Interferon alpha-2b (PegIFN) অনুমোদন দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Drugs Controller General of India)।
জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেয়েছে তারা। কোভিড (COVID-19) আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম ভিরাফিন। এই অ্যান্টিভাইরাল ওষুধ জটিলতাও অনেকটা কমিয়ে দেবে। হাসপাতালের মধ্যে বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ব্যবহার করা যাবে ভিরাফিন।
Drugs Controller General of India (DGCI) approves emergency use for Zydus Cadila's Pegylated Interferon alpha-2b, ‘Virafin’ for treating moderate #COVID19 infection in adults. pic.twitter.com/bXBvHZaIBp
— ANI (@ANI) April 23, 2021
দেশজুড়ে চলছে অক্সিজেনের সংকট। সংস্থার দাবি, গোটা দেশে ২০-২৫টি কেন্দ্রে ভিরাফিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যাই হয়ে উঠেছে কোভিড চিকিৎসায় বর্তমানে বড় চ্যালেঞ্জ। ভিরাফিন ব্যবহারে অক্সিজেনের উপরে নির্ভরতা অনেকটাই কমবে। শ্বাস-প্রশ্বাসের ওঠানামাকে নিয়ন্ত্রণে সক্ষম এই ওষুধ।
আরও পড়ুন- মে-জুনে দেশের ৮০ কোটি মানুষকে ফ্রি-তে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.