)
অর্ণবাংশু নিয়োগী: কলকাতায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। আইনমন্ত্রী মলয় ঘটককে তাঁর অনুরোধ, 'দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়'।
একসময়ে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি ছিলেন দীপঙ্কর দত্ত। এদিন রাজ্য বার অ্য়াসোয়িয়েশনে আমন্ত্রণে শহরে এসেছিলেন তিনি। হাইকোর্টের সার্ধশতবর্ষ ভবনের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।
দেড় বছরের কার্যকাল শেষ। আজ, শুক্রবার অবসর নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞান। তাঁকে সংবর্ধনা দেওয়া হল। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও।

অনুষ্ঠান বিচারপতি দীপঙ্ক দত্ত বলেন, মলয় ঘটকে অনুরোধ করব, দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়। সারা রাজ্য় পড়ে আছে ক্ষমতার রাজনীতি করার জন্য। বারে রাজনীতি করতে গেলে সেটা যেন আদর্শগত হয়'।