West Midnapore Flood: বন্যা দেখতে গিয়ে ভয়ংকর পরিণতি, তলিয়ে গেল নাবালক, কোনওমতে রক্ষা ৩ জনের

গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে এখন বন্যা পরিস্থিতি ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। ঘন্টায় ঘণ্টায় বাড়ছে নদীর দল। কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণ— কোথাও বইছে বিপদসীমার উপরে, কোথাও বিপদসীমা ছুঁইছুঁই। শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের বরদাচৌকান এলাকাও। জল ঢুকেছে রাজ্যসড়কের ধারে থাকা দোকানগুলিতেও। ঘাটালে বন্যা পরিস্থিতি অবনতি  হচ্ছে ক্রমশই।

West Midnapore Flood: বন্যা দেখতে গিয়ে ভয়ংকর পরিণতি, তলিয়ে গেল নাবালক, কোনওমতে রক্ষা ৩ জনের