Jaynagar Incident: ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! দেহ ফিরতেই 'রাত পাহারা'য় জয়নগর....

Jaynagar Incident:  হাইকোর্টের নির্দেশে জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হল কল্যাণীর JNM হাসপাতালে। কবে? আজ, সোমবার। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের কথা বলা হয়েছে। এরপর রাতে দেহ যখন গ্রামে পৌঁছয়, তখন কান্না ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর দেহ রাখা থাকবে বাড়িতেই। কাল, মঙ্গলবার সকালে গ্রামে ঘুরিয়ে বাড়ির কাছাকাছি কোনও জায়গায় দেহ সমাধিস্থ করা হবে বলে খবর।

Jaynagar Incident: ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! দেহ ফিরতেই 'রাত পাহারা'য় জয়নগর....