বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বউবাজার থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অনন্যা। অভিনেত্রী ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর বাবা, বিস্বপ্রীয় গুহ। প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিংয়েই যাচ্ছিলেন তাঁরা।
স্থানীয়রাই আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।
রাঠোর নামক এক বন্ধুর সঙ্গে শুক্রবার মধ্য রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী(Gayathri)। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতার বন্ধুই। হোলি সেলিব্রেট করে বাড়ি ফিরছিলেন তাঁরা।
১০০ ফিট নীচে নদীতে গিয়ে পড়ে কন্টেইনারটি।
নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই ব্যক্তিকে ধাক্কা মারে গাড়িটি। রতন বিশ্বাসের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন আরেক দম্পতি। তাঁদেরও ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন নিলোত্পল বিশ্বাস।
ফেরার পথেই ঘোকসাডাঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পুলিসের গাড়িটি।
সেসময় পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেতা।
এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শিলিগুড়ির গজলডোবার কাছে তিস্তা ক্যানেলে পড়ে যায় তাঁদের গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় মা ও মেয়ের।
২৩ অগস্ট রাতে আচমকা শোনা যায়, গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল
পুলিস কর্মীদের মারধরের অভিযোগ উঠল টেলিভিশন অভিনেত্রীর বিরুদ্ধে।
রাত ৩.৩০ নাগাদ কোনা এক্সপ্রেসওয়েতে একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়।
উত্তরকন্যার সামনে স্কুলভ্যানে সরকারি বাসের ধাক্কায় জখম ছয় খুদে পড়ুয়া। শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে জখম পড়ুয়াদের চিকিত্সা চলছে। ৩ পড়ুয়ার আঘাত গুরুতর। দুর্ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাসে ভাঙচুর চালানো হয়।
বেলভিউ নার্সিংহোম থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তেরো দিন হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর আজ বিকেলে নার্সিংহোম থেকে ছাড়া হয় তাঁকে। সকালেই খবর ছড়িয়ে পড়ে যে আজ ছাড়া পেতে পারেন অভিষেক। এরপরেই নার্সিংহোমের সামনে ভিড় করেন তৃণমূল সমর্থকেরা। দুপুরে নিজেদের মধ্যে আলোচনার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। নার্সিংহোম সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। হাঁটাচলাও করছেন স্বাভাবিকভাবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার জেরে চোখে আঘাত লাগে অভিষেকের। এরপর তাঁর চোখে ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি করা হয়। অরবিট ফ্লোর রিপেয়ারিং করা হয় তাঁর। অভিষেকের চোখের ভিতরের সেলাই এখনও কাটা হয়নি। সেজন্য তাঁকে ফের বৃহস্পতিবার বা শুক্রবার আসতে হবে নার্সিংহোমে।
অভিষেক ব্যানার্জির অবস্থায় বিশেষ হেরফের নেই। একইরকম অবস্থায় রয়েছেন সাংসদ, জানানো হল সকালের মেডিক্যাল বুলেটিনে।
নব্বইয়ের দশক। ছবির নাম আশিকী। হ্যান্ডসাম নায়ক রাহুল রয়। মিষ্টি নায়িকা অনু আগরওয়াল। কুমার শানুর একের পর এক গান। মারাত্মক মিউজিক্যাল হিট। আসমুদ্রহিমাচল তখন মেতে আশিকীর গানে। মানুষের মনে এতটাই গেঁথে যায়, যার রেশ এখনও রয়েছে। নায়িকা অনু আগরওয়ালের কেরিয়ার তখন সাফল্যের তুঙ্গে। এরপরেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। গাড়ি দুর্ধটনায় প্রচণ্ড জখম হন নায়িকা। দীর্ঘদিন কোমায় থাকার পর প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে আসেন। যতটা সুন্দরী ছিলেন, দুর্ঘটনার পর সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লাইমলাইট থেকে অনেক দুরে চলে যান। তাঁর এখনকার চেহারা দেখলে তাঁকে চিনতেই পারবেন না। কোথাও মিল খুঁজে পাবেন না আশিকীর সেই লাস্যময়ী নায়িকার সঙ্গে।
তুরীয় গতিতে গাড়ি চালানো। গাড়ি নিয়ে রেসিং। নিয়ম মেনে গাড়ি না চালালে ফল কী হতে পারে? তার প্রমাণ এই ভিডিও।
রাস্তার ট্রাফিক সিগন্যালটা লাল হয়ে রয়েছে। রাস্তার ওপারে দাঁড়ানো একটা পেল্লায় সাইজের ট্রাক। বলা ভালো কন্টেনার। আচমকা এদিক থেকে সিগন্যাল ভেঙে ধেয়ে গেল একটা কালো রঙের গাড়ি। আর তারপর? বীভত্স!!
অন্তসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বামী। কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মারা যান স্ত্রী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী। ভেবেছিলেন সন্তানের মুখ দেখা আর হল না। কিন্তু না, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে কাছের হাসপাতালে নিয়ে গেলে মৃত মায়ের গর্ভ থেকে সুস্থ সন্তানের জন্ম দিলেন টিকিত্সকেরা!
সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ির সেবক ব্রিজের কাছে তিস্তা নদিতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি। কুয়াশার জন্যই গাড়ির চালক এই দুর্ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সেবক ব্রিজের কাছে কালীমন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই নদীতে পড়ে যান গাড়ির চারজন যাত্রী। তখনই স্থানীয়রা উদ্ধার করেন একজনকে। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বাকিদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ। যদিও তখন অন্ধকারের কারণে ব্যাহত হয় তল্লাসি অভিযান। তবে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় দুর্ঘটনায় পড়া বাকি তিন জন যাত্রীকেই।