কোপা আমেরিকা থেকে কনফেডারেশন কাপ। ফুটবল বিশ্বে এখন বড় শক্তি হিসেবে উঠে এসেছে চিলি। টানা দুবার লাতিন সেরা হওয়ার পাশাপাশি কনফেডে রানার্স হয়েছে এই দেশ। ভিদাল ,স্যাঞ্চেজদের উত্তরসূরিদের এবার খেলতে দেখা যাবে কলকাতায়। অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ কলকাতায় খেলবে চিলির যুবরা। তার আগে রবিবার কলকাতার পরিবেশটা বুঝে গেলেন চিলির কোচ হার্নান কাপুতো। গ্রুপ লিগে নিজেদের ফেভারিট মানছেন না চিলির যুব দলের হেড স্যার। ৮ অক্টোবার যুবভারতীতে চিলির প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। পয়লা অক্টোবার দল নিয়ে কলকাতায় আসতে চাইছে চিলির কোচ। আরও পড়ুন-মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র
মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঘানা এবং কলম্বিয়া। ছয়ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। যুবভারতীতে হবে ইরাক, চিলি, মেক্সিকো এবং ইংল্যান্ডের ম্যাচ। যুব বিশ্বকাপের দামামা বেজে গেল। মুম্বইয়ে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। প্রথমবার কোনও বিশ্বকাপে অংশগ্রহণ করবে একশো কুড়ি কোটির দেশ ভারত। বিশ্বকাপের ড্রতে অপেক্ষাকৃত সহজ ড্র পেল লুই মাটোসের দল। ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,কলম্বিয়া আর ঘানা। ছয়ই অক্টোবর নয়া দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড। নয়ই অক্টোবর ভারতের পরের ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারত শেষ ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে।
জার্মানির কনফেডারেশন কাপ জয়ে উচ্ছ্বসিত কোচ জোয়াকিম লো। খেতাব জেতার পর লো বলেছেন এই জয় জার্মানির ফুটবল ইতিহাসের পাতায় ঢুকে যাবে। এখানেই শেষ নয়। লোর দাবি বিশ্বকাপ জেতার থেকেও কনফেডারেশন কাপ জয়ের গুরুত্ব তাদের কাছে আলাদা। এই প্রথমবার কনফেড জিতল বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির কোচের দাবি প্রথম একাদশের একাধিক তারকাকে ছাড়াই কনফেড জয় তাদের দেশের ফুটবলের জন্য বড় সাফল্য।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কনফেডারেশন কাপ জিতল জার্মানি। হাড্ডাহাড্ডি ম্যাচের কুড়ি মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন লার্স স্টিন্ডল। মেসুট ওজিল, টমাস মুলার, ম্যাটস হামেলসদের মত তারকা ফুটবলারদের ছাড়াই কনফেডারেশন কাপে বাজিমাত করল জোয়াকিম লো-র তরুণ ব্রিগেড।
এ যেন কোপা আমেরিকা ফাইনালের রিপিট টেলিকাস্ট। তফাত একটাই। তখন চিলির প্রতিপক্ষ ছিল ফুটবল যাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ইউরো জয়ী পর্তুগাল। টাইব্রেকারে চিলির কাছে হেরে কনফেড কাপ থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ফাইনালে উঠল ব্র্যাভোর চিলি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ছন্নছাড়া ফুটবল খেলে দুই দলই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যায়নি তাঁর ম্যাজিক টাচে। চিলির পক্ষ থেকেও দেখা যায়নি শৈল্পিক ফুটবল।কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করল চিলি। ব্র্যাভোর হাতেই আটকে গেল পর্তুগাল। পড়ুন- অবশেষে স্পেন সরকারের বকেয়া কর মেটাতে রাজি হয়ে গেলেন রোনাল্ডো
রবিবার ছিল কনফেডারেশন কাপের দুটো ম্যাচ। তার একটিতে নজর ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কারণ, কাজানে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল এবং মেক্সিকো। আর অন্য ম্যাচে মস্কোতে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন চিলি এবং আফ্রিকার চ্যাম্পিয়ন ক্যামেরুন। রোনাল্ডোর পর্তুগাল অবশ্য এবারের কনফেডারেশন কাপের শুরুটা ভাল করতে পারল না। মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করল তারা।
২০১৮-এর রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুঝিয়ে দিচ্ছে, এই জয়ে তারা একেবারেই খুশ নয়। লাতিন আমেরিকায় মোট ১০টি দেশ। এই ১০টি দেশের প্রথম চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায়। আপাতত পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। এই অবস্থায় ৩০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চিলিকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর ২১ পয়েন্ট পেয়ে চতূর্থস্থানে রয়েছে কলম্বিয়া। চিলির বিরুদ্ধে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। কোচ বাউজা তো দলের ফুটবলারদের তাতানোর জন্য বলেছিলেন যে, 'আমরা ১০ পয়েন্টের জন্য খেলতে নামব।'
সোমবার সকালে কোপা আমেরিকার মেগা ফাইনাল। মার্কিন মুলুকে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। দীর্ঘ তেইশ বছরের ট্রফি খরা কাটানোর হাতছানি মেসিদের সামনে। পরপর দুবার লাতিন সেরা হওয়ার সুযোগ চিলির কাছেও। মেসি,দি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল গেম দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুহাজার পনেরোর পর দুহাজার ষোলো। শতবর্ষের কোপা আমেরিকার ফাইনালে গতবারের অ্যাকশন রিপ্লে। মার্কিন মুলুকে মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। বিশ্বফুটবলে দীর্ঘ তেইশ বছর ট্রফি না জেতার খরা কাটানো সুযোগ মারাদোনার দেশের কাছে। অন্যদিকে আরও একবার লাতিন সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে চিলি। নিউইয়র্ক সিটির মেট লাইফ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুই দেশের অতীতের সাক্ষাতে কে এগিয়ে, কেই বা পিছিয়ে এক নজরে দেখে নেব।
দুরন্ত চিলি। সেভেন স্টার পারফরম্যান্স করে কোপার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা। মেক্সিকোকে সাত-শূন্য গোলে উড়িয়ে দিয়ে শতবর্ষের কোপার শেষ চারে স্যাঞ্চেজ, ভার্গাসরা। রবিবার সকালে চিলির ঝাঁজে উড়ে গেল জুয়ান অসোরিওর দল। একাই চারটি গোল করে চিলির জয়ের নায়ক ভার্গাস।টানা বাইশটি ম্যাচ অপরাজিত থেকে শেষ আটের লড়াইয়ে নেমেছিল মেক্সিকো। কোপায় ফর্মের বিচারেও বেশ ভাল জায়গায় ছিল এল থ্রি ব্রিগেড। সমানে সমানে অবস্থা থেকে কোয়ার্টারের দ্বৈরথে নামলেও মেক্সিকোকে নিয়ে ছেলেখেলা করল চিলি। প্রথমার্ধে জোড়া গোলের পাশাপাশি দ্বিতীয়ার্ধে হল আরও পাঁচটা গোল।
কোপা আমেরিকায় নাটকীয় জয় পেল চিলি। একশো মিনিটে পেনাল্টি থেকে গোল করে গতবারের চ্যাম্পিয়নদের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন আর্তুরো ভিদাল। আন্ডারডগ বলিভিয়াকে দুই-এক গোলে হারিয়ে কোয়ার্টারে যাওয়ার পথে এক পা বাড়াল অ্যালেক্সিস স্যাঞ্চেসরা। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই ভিদালের গোলে এগিয়ে যায় চিলি। তবে ফ্রিকিক থেকে স্বপ্নের গোল করে বলিভিয়াকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরান সুপার সাব ক্যাম্পোস।
এবারের কোপায় প্রথম ম্যাচেই আটকে গিয়েছে ব্রাজিল। তাই আর্জেন্টিনার সমর্খরা বেশ চিন্তায় ছিলেন, তাঁদের শুরুটা কেমন হবে সেটা নিয়ে। কিন্তু মঙ্গলবার দেখা গেল, কোপার শুরুতেই দুরন্ত আর্জেন্টিনা। যদিও লিওনেল মেসি খেলেননি নীল-সাদা জার্সি গায়ে। মেসিকে ছাড়াই গতবারের চ্যাম্পিয়ন চিলিকে হারাল জেরার্ডো মার্টিনোর দল।
আন্তর্জাতিক টুর্নামেন্টে তেইশ বছর ধরে বড় কোনও সাফল্য নেই আর্জেন্টিনার। গত বছর কোপায় খরা কাটানোর সুযোগ এসেছিল লিওনেল মেসিদের সামনে। মেগা ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জেরার্ডো মার্টিনহোর দলের। মঙ্গলবার সকালে শতবর্ষের কোপার অভিযানে নামছে টিম আর্জেন্টিনা। প্রতিপক্ষ সেই চিলি। কোপার ইতিহাস দুই দেশ পঁচিশবার মুখোমুখি হয়েছে। একমাত্র টাইব্রেকার ছাড়া নব্বই মিনিটের ল়ড়াইয়ে চিলির কাছে হারেনি মারাদোনার দেশ। পরিসংখ্যান দিয়ে দুই দেশের শক্তি বুঝতে গেলে অবশ্য ভুল হবে।
মেসি পারলেন,তাঁর দেশ আর্জেন্টিনাও পারল। তবু রয়ে গেল জয়ের ধরন নিয়ে প্রশ্ন। বিশ্বকাপের যোগ্যতানির্ধারকারী পর্বে জয়ের ধারা অব্যাহত থাকলে আর্জেন্টিনার ফুটবলে সেই ঝলক খুঁজে পাওয়া গেল না।চিলিকে ২-১ গোলে হারিয়ে লাতিন আমেরিকা পর্বে শীর্ষস্থান ধরে রাখলেন লিওনেল মেসিরা। বার্সেলোনার মতই এবার জাতীয় দলের জার্সি গায়েও নিয়মিত গোল করা শুরু করে দিলেন লিওনেল মেসি।