সেরা পাঁচে জায়গা করে নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের চার খুদে প্রতিযোগী।
সাপ্লায়ারদের বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবিতে সোমবার এক সাংবাদিক সম্মেলন করেসিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সত্যই বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস। যতটা এর জনপ্রিয়তা, ঠিক ততটাই বিতর্কিত এই রিয়েলিটি শো। ক্যামেরার সামনে ঘরের সদস্যদের আসল চেহারা বারবার প্রকাশ পায়। বিগ বস ১১ যেন একটু বেশিই বিতর্কিত হয়ে উঠেছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত, এমন একটা দিনও যায়নি, যেদিন বিগ বসের ঘরে বিতর্ক তৈরি হয়নি। তারকা থেকে সাধারণ প্রতিযোগী প্রত্যেকেই সমানভাবে অংশ নেন এই প্রতিযোগিতায়। কিছুদিন আগেই অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন যে, বিতর্কিত প্রতিযোগী আরশি খান তাঁর বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তাহলে জেনে নিন বিগ বস ১১-র ঘরের প্রতিযোগীদের সঠিক বয়স কী।
কপিল শর্মার ফ্যানেদের জন্য সুখবর। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে নতুন শো নিয়ে আসছেন কপিল। এখবর ফাঁস করেছেন খোদ চ্যানেলের এক শীর্ষকর্তা।
অন্য এক প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে বন্দগী কালরার ঘনিষ্ঠ রসায়ন আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। সঞ্চালক সলমন খান বারবার সতর্ক করার পরও বিগ বসের ঘরের এই দুই লাভবার্ড পরস্পরকে কাছ ছাড়া করছেন না। ইন্টারনেট জুড়ে এখন শুধু ভাইরাল বিগ বসের ঘরে বন্দগী এবং পুনিশের ঘনিষ্ঠ দৃশ্য।
এর আগে, অ্যান্ড টিভির জনপ্রিয় ধারাবাহিক 'ভাবি জি ঘর পর হ্যায়'-য়ের প্রযোজকদের সঙ্গে বিবাদ বাঁধে তাঁর। জল এতদূর গড়ায় যে জনপ্রিয় ওই শো ছাড়তে হয় তাঁকে।
ক্রমশ টিআরপি কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এতদিন পর সুনীল গ্রোভারের সঙ্গে বিমানের ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং কপিল শর্মা।