আপনি কি খুবই ক্রিকেট ভক্ত? আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকলেই সব ছেড়ে বসে যান টেলিভিশনের সামনে? একটাও ম্যাচ মিস করেন না? তাহলে আপনার জন্য ক্রিকেটের একটা ভাল প্রশ্ন রয়েছে। বলুন তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন দুটো দল সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?
আপনি খবু টেলিভিশন দেখতে পছন্দ করেন? সারাদিনে খানিকটা সময় ফাঁক পেলেই বসে পড়েন বোকাবাক্সের সামনে? তাহলে আপনার জন্য একটু খারাপ খবর। কারণ, আরও দামি হচ্ছে কেবল টিভি। ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতেই এখন গুনতে হবে বাড়তি টাকা।
কপিল শর্মার টেলিভিশন শোয়ের সমকক্ষ এ দেশে আর একটা খুঁজে পাওয়া দায় এই মুহূর্তে। তবেই না, প্রত্যেক বলিউড ফিল্ম রিলিজ হওয়ার আগে তার তারকারা একবার অন্তত তাঁদের ছবি প্রোমোট করতে যান কপিল শর্মার শো-তে। এবং কপিল শর্মার 'হিউমার'-এর তো প্রশংসা আপনাকে করতেই হবে। সেই কপিল শর্মা এবার অক্ষয় কুমারকে করলেন একটা মিষ্টি টুইট। যদি আপনি অক্ষয় কুমার কিংবা কপিল শর্মা কোনও একজনেরও ফ্যান হন, তাহলে আপনার খুব ভাল লাগবে।
শাহরুখ খান। টেলিভিশনের ছোট পর্দা ছেড়ে যখন শুরুর দিকে বড় পর্দায় কাজ করতেন, তাঁকে নেগেটিভ চরিত্রেই দেখা যেত বেশি। কিন্তু তারপর কেটে গিয়েছে প্রায় দুই দশক। আর এই ২০ বছরে শাহরুখ খান নেগেটিভ হিরোর ইমেজ ছেড়ে বেরিয়ে হয়ে উঠেছেন বলিউড ফিল্মের রোম্যান্সের বাদশা। সেই শাহরুখ খান বা কিং খানকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যশরাজ ফিল্মস অথবা ধর্মা প্রোডাকশনসের ব্যানারে কাজ করতে। কী এর কারণ?
আপনি কি রণবীর সিং-এর খুব বড় ভক্ত? তাঁর একটাও সিনেমা মিস করেন না? আপনার মন শুধু চায় আরও একটু বেশি করে রণবীর সিংকে দেখতে? তাহলে আপনার জন্য সুখবর। তবে, এক্ষুনি নয়। বছর খানেক ধৈর্য্য আপনাকে ধরতেই হবে। কারণ, রণবীর সিং এবার টেলিভিশনে কাজ করার কথা ভাবছেন!
‘কসৌটি জিন্দেগী কি’। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। দেখেছেন নিশ্চয়ই? আর সেখানে ‘প্রেরনা’কেও নিশ্চয়ই ভুলতে পারেননি? শ্বেতা তিওয়ারী। টেলিভিশনের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারী। আর ‘কসৌটি জিন্দেগী কি’-র জন্য তাঁকে লক্ষ লক্ষ মানুষ মনে রেখেছেন এখনও। সদ্যই তিনি মা হয়েছেন। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। ছেলের নাম রেখেছেন রেয়ান্স কোহলি।
‘বালিকা বধূ’-র আনন্দী চরিত্রের জন্যই মূলত জনপ্রিয় হয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। যদিও তারপর বিগ বসের মঞ্চের মাধ্যমেও যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন। তারপর তো আচমকাই সবাইকে এপ্রিল ফুল করে দিয়ে চলে গেলেন। তাঁর মৃত্যু রহস্য, রহস্যই থেকে গেল।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনকে একের পর এক সতীর্থ ক্রিকেটাররা আক্রমণ করছেন। তাঁদের কথা থেকেই পরিষ্কার শেন ওয়াটসন কখনও না কখনও তাঁর সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এবার অসি পেস বোলার মিচেল জনসন তাঁর আত্মজীবনীতেও বেশ খানিকটা জায়গা খরচ করেছেন ওয়াটসনের নিন্দায়।
উরিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে তীক্ততা ক্রমশ বাড়ছে। দুই দেশই নিজেদের মতো করে পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ANI-এর পক্ষ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, বলিউডের সিনেমার পর সমস্ত ভারতীয় চ্যানেলগুলিকে নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান।
রাহুল রাজ সিং। প্রয়াত টেলিভিশন তারকা প্রত্যুষা ব্যানার্জির প্রাক্তন প্রেমিক। ছোট পর্দার অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যাকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। ফের তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হল। এবার তিনি গ্রেফতার পর্যন্ত হলেন। কিন্তু কেন?
বলিউড সুপারস্টার আমির খান ছোট পর্দায় যাত্রা 'সত্যমেব জয়তে'-র হাত ধরে শুরু করেন। শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল এই টক শো-টি। কিন্তু জনপ্রিয় এই টক শোয়ের নতুন কোনও সিজন শুরু হতে দেখা যাচ্ছে না। তার কারণ জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
রুপোলি পর্দার জার্নিটা শুরু হয়েছিল টেলিভিশন দিয়ে। তারপর একটানা স্ট্রাগল। হঠাত্ বড় পর্দায় ব্রেক। ব্যস, তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এমন কি হল তাঁর বড় পর্দার দুনিয়ায়, যার জন্য ফের ছোট পর্দায় ফিরে আসতে চাইছেন এই সুপারস্টার? কে তিনি? আর কেমনই বা টেলিভিশনের দুনিয়ায় প্রত্যাবর্তন করতে চাইছেন?
ঝুলি থেকে একের পর এক বেড়াল বেরোচ্ছে। টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার মামলায় একের পর এক চমকদার তথ্য উঠে আসছে। কখনও অভিযুক্ত প্রেমিক রাহুল রাজের বয়ানে তো কখনও ফরেন্সিক রিপোর্টে। এবার তেমনই বিস্ফোরক তথ্য উঠে এল রাহুল-প্রত্যুষার শেষ ফোন রেকর্ডে।
টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যাকে ঘিরে রহস্য ক্রমশ জটিল হচ্ছে। ক্রমশ প্রকাশ পাচ্ছে অজানা অনেক তথ্য। মৃত্যুর সময় প্রত্যুষা অন্তঃসত্ত্বা ছিলেন কিনা তার সন্দেহ প্রথম থেকেই ছিল। কিন্তু কোনও প্রমাণ ছিল না। জে জে হাসপাতালের চিকিত্সকেরা এবার সেই বিষয়ে নিশ্চিত করলেন।
হিন্দি টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যাকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। প্রত্যুষার আত্মহত্যার কারণ হিসেবে তাঁর প্রেমিক রাহুল রাজ সিংয়ের পর যাঁর নাম সবার আগে উঠে আসছে তিনি হলেন রাহুলের প্রাক্তন প্রেমিকা সালোনি শর্মা। এতদিন প্রত্যুষার আত্মহত্যার বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এবার তিনি মুখ খুলেছেন। সবার কাছে এতদিন তিনি খলনায়িকা হয়ে ছিলেন। এবার তিনি এমন কিছু তথ্য দিলেন যা থেকে মোড় ঘুরে গেল প্রত্যুষার আত্মহত্যার তদন্তের।
অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রত্যুষা রাহুলের সম্পর্কের কথা যাঁরা যাঁরা জানতেন, যাঁরা ওঁদের কাছ থেকে চিনতেন, তাঁদের বয়ানে উঠে আসছে বিস্ফোরক সমস্ত তথ্য। প্রথমে প্রত্যুষার প্রেমিক রাহুলের আইনজীবী নীরজ গুপ্তার বয়ানে রাহুলের চরিত্র নিয়ে যথেষ্ট সংশয় দেখা দেয়। এবার বিস্ফোরক তথ্য পেশ করলেন প্রত্যুষার পরিচারিকা।
১ এপ্রিল যখন প্রথম খবরটা আসে তখন কেউ বিশ্বাস করতে পারেননি। ভেবেছিলেন কেউ মজা করার জন্য এপ্রিল ফুল করছে। কিন্তু খানিকক্ষণ সময় কাটার পরই বোঝা যায়, মজা নয়, সত্যিই প্রিয়জনদের এপ্রিল ফুল করে দিয়ে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। তাঁর আত্মহত্যার খবরে সিনেমা এবং টেলিভিশন দুনিয়া এতটাই আশ্চর্য যে তারা কথা হারিয়ে ফেলেছে।
আজকের দিনে টেলিভিশন ছাড়া আপনার দিন কাটে, আপনি ভাবতে পারেন? কটা সপ্তাহ টেলিভিশন ছাড়া কাটাতে তো আপনি পারবেন। কিন্তু, তাতে আপনি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন তো? কতটা সময় টেলিভিশনে কাটান। কিন্তু কখনও মনে প্রশ্ন এসেছে, আচ্ছা এই পৃথিবীর এমন দেশও কি আছে, যেখানে টেলিভিশন নেই? সেটা না হয় আর একদিন বলব। আপাতত যেটা বলার তা হলো, জানেন কি, বিশ্ব সবথেকে পরে কোন দেশে টেলিভিশন ঢুকেছে?
এই মুহূর্তে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় মেয়ে মুখ কোনটা? এক কথায় উত্তর, এয়ারটেল ফোর জি-র ওই ছোট চুলের মেয়েটি।