যদিও হ্যাকারদের দৌরাত্ম্যে সুরক্ষিত থাকার উপায় নেই। তবুও, ফেসবুক সেটিংসে কোন পরিবর্তন করলে তথ্য সুরক্ষিত থাকবে তা জেনে রাখা দরকার।
আনলিমিটেড ডেটা অফারের ঘোষণার পর দেশের কোটি কোটি মানুষ এখন রিলায়েন্স জিও -র গ্রাহক । কোটি কোটি মানুষ ব্যবহার করছেন জিও –র পরিষেবা । তবে এবার জিও গ্রাহকদের জন্য ভয়ঘ্কর চিন্তার খবর।
চারিদিকে এখন হ্যাকারদের হানা। হ্যাকাররা আপনার যেকোনও তথ্য চুরি করে ফেলছে অনায়াসেই। আর তাই নিয়েই এখন মেতে গোটা দুনিয়া। এবার হোয়াটস অ্যাপের মাধ্যমে আপনার ব্যক্তিগত কিংবা প্রয়োজনীয় যেকোনও তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।
উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিসের দাবি, টানা জেরায় বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে উদয়ন। জেরায় উদয়ন জানিয়েছে, ৫ বছরে বাবা-মাকে খুনের পর ৫০ লক্ষ টাকা হাতিয়েছিল সে। মায়ের অ্যাকাউন্ট থেকে ২৮ লক্ষ টাকা এবং বাবার অ্যাকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা তুলে নেয় উদয়ন।
উদয়ন তদন্ত কাণ্ডে ফের নয়া তথ্য। পাসবুক আপডেট করাতে গিয়ে নজরে এসেছে এই ঘটনা। দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ১ লক্ষ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে এই বিপুল পরিমান টাকা তোলা হয়েছে। কোন সময় এই টাকা তোলা হয়েছে, কীভাবে টাকা তোলা হয়েছে,সবই খতিয়ে দেখছে পুলিস।
খুন করে এক সপ্তাহ আকাঙ্ক্ষার দেহ ফ্রিজে রেখে দেয় উদয়ন। পরে সুযোগ-সুবিধা মতো কংক্রিটে কবর দেয়। জেরায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। মেয়ের খুনির কঠোরতম সাজা চেয়েছেন আকাঙ্ক্ষার মা-বাবা।
হেডলাইনটা পড়েই বুকের মধ্যেটা ছ্যাঁত্ করে উঠল নিশ্চয়ই? এটাই সত্যি। হ্যাকাররা কীনা করতে পারে। আমাদের চারপাশে সভ্য, ভদ্র, শিক্ষিত মানুষের মতো থেকেই, হ্যাকিংয়ের মতো লজ্জাজনক এবং ভয়ঙ্কর কাজটি করে হ্যাকাররা। যারা আপনার চারপাশের রয়েছে। অথচ তাদের সাজপোশাক কিংবা আচার ব্যবহার দেখে আপনি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবেন না যে, তারা আসলে ‘চোর’। সভ্য, শিক্ষিত মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এই চোরেরা। আর এই চোরেরা এবার আপনার হোয়াটস অ্যাপের মাধ্যেই চুরি করতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য।
ছড়াচ্ছে জাল। জুড়ছে নতুন সূত্র। রোজভ্যালিকাণ্ডে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল নতুন আরও খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গৌতম কুন্ডুকে তিনি নিয়ে যান তৃণমূলের এক প্রথম সারির নেতার কাছে। বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার আর্জি জানান গৌতম। ওই নেতা উঃ ২৪ পরগনার শাসকদলের এক বিধায়কের কাছে পাঠান তাঁকে। ওই বিধায়ক মেডিক্যাল কলেজ তৈরিতে সব সাহায্যের আশ্বাসও দেন গৌতম কুণ্ডুকে। এজন্য চুক্তির ক্ষেত্রে ওই বিধায়ক সামনে রাখেন তাঁর ঘনিষ্ঠ আরেক ব্যক্তিকে।
প্রিয়াঙ্কা চোপড়াকে আপনি খুব পছন্দ করেন? করাটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কাকে দেখতেও যেমন, পাশাপাশি তাঁর যে অনেক গুণ। যেমন দেশি গার্লে নাচেন, তেমনই গানও গান। আর এখন তো প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে শুধু বলিউডে আটকে রাখেননি। অভিনয় করেছেন বেওয়াচেও। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়ার যে এমন 'দেশি গার্লের' গুণ আছে, তা আর এতদিন কে জানতো?
আজ ৫ নভেম্বর। ২৮ বছরে পা রাখলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ জন্মদিনে বিরাট কোহলি সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য যেগুলো হয়তো আপনার অজানা।
JMB জঙ্গি আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনামকে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন গোয়েন্দারা। ভারতে JMB-র কাজকর্মের সামগ্রিক দায়িত্ব ছিল তার ওপর। দুহাজার তেরোয় ময়মনসিংহের ত্রিশলে খাগড়াগড়ের মূল দুই চক্রী বোমা মিজান এবং সালাউদ্দিন সাহেলিনকে পুলিস ভ্যান থেকে ছিনতাই করে নিয়ে যায় জঙ্গিরা। ইনাম-ই অপারেশনের পরিকল্পনা করে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ওই ঘটনার পরই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে মিজান ও সাহেলিন।
নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরের পারফরম্যান্স খুবই মুডি। তিনি যখন রান পান, তখন ঢালাও রান পান। আর যখন তিনি রান পান না, তখন যেন কারওর ক্ষমতা নেই তাঁকে দিয়ে রান করানোর! ভারতেও টেস্ট সিরিজটা খুবই জঘন্য শুরু করলেন টেলর। কানপুরে প্রথম ইনিংসে ব্যাট করে তাঁর অবদান ০ রান! মজার তথ্য এটা নয়। মজার তথ্য হল এই যে, রস টেলর তাঁর শেষ তিনটে টেস্ট ইনিংসে রান করলেন যথাক্রমে ০, ০ এবং ১! হ্যাঁ, শেষ তিনটে টেস্ট ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১ রান!
অনেক সময়েই দেখা যায়, অপরাধ ঢাকতে অপরাধীরা তাদের স্মার্টফোন থেকে তথ্য মুছে দেয়। কখনও কখনও সেই তথ্য অপরাধীদের ধরতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু তথ্য মুছে দেওয়ার জন্য অপরাধীরা অনেক সময়েই ধরা পড়ে না। তাই এবার বিজ্ঞানীরা নিয়ে এসেছেন এমন এক পদ্ধতি, যাতে স্মার্টফোনের তথ্য ফেরত পাওয়া যাবে। তবে এই টুলস শুধুমাত্র অপরাধীদের পাকরাও করতেই ব্যবহার করা যাবে।
কমবেশি আমাদের সবারই প্যান কার্ড রয়েছে। সেই কার্ডে রয়েছে একটি সুনির্দিষ্ট আলফা-নিউমেরিক নাম্বার। যা প্যান নাম্বার। আয়কর দফতর থেকে দেওয়া এই নাম্বার আয়কর বিভাগের কাছে যে কোনও উপার্জনক্ষম ভারতীয়ের পরিচিতি। কিন্তু, প্যান নাম্বার সংক্রান্ত এই তথ্যগুলো হয়তো অনেকেই জানেন না!
বাস্তিল দিবসের দুদিন আগেই ভাড়া করা ট্রাক নিয়ে ঘটনাস্থল ঘুরে গিয়েছিল মহম্মদ লাহৌআয়েজ বৌলেল। নিসের মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তে নেমে জানতে পেরেছেন ফরাসি তদন্তকারীরা। ঘটনার মোটিভ ও বৌলেলের প্রস্তুতি সম্পর্কে জানতে আজ তার পরিচিতকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। দুদিন জেরার পর বৌলেলের স্ত্রীকে আজ ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার সকালে কোপা আমেরিকার মেগা ফাইনাল। মার্কিন মুলুকে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। দীর্ঘ তেইশ বছরের ট্রফি খরা কাটানোর হাতছানি মেসিদের সামনে। পরপর দুবার লাতিন সেরা হওয়ার সুযোগ চিলির কাছেও। মেসি,দি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল গেম দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুহাজার পনেরোর পর দুহাজার ষোলো। শতবর্ষের কোপা আমেরিকার ফাইনালে গতবারের অ্যাকশন রিপ্লে। মার্কিন মুলুকে মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। বিশ্বফুটবলে দীর্ঘ তেইশ বছর ট্রফি না জেতার খরা কাটানো সুযোগ মারাদোনার দেশের কাছে। অন্যদিকে আরও একবার লাতিন সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে চিলি। নিউইয়র্ক সিটির মেট লাইফ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুই দেশের অতীতের সাক্ষাতে কে এগিয়ে, কেই বা পিছিয়ে এক নজরে দেখে নেব।
সদ্য শেষ হয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের একদিনের ম্যাচের সিরিজ। বাকি রয়েছে টি২০ সিরিজ। সেই সিরিজেও তিনটে ম্যাচ। শুরু হচ্ছে, শনিবার থেকে। তার আগে জেনে নিন, একদিনের সিরিজে ঠিক কী কী হল। যেগুলো জানলে, ক্রিকেটপ্রেমী হিসেবে আপনার ভালো লাগবে।
আজই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। ভাতের ফ্যান খেয়ে, দুটো ছোলা ভেজানো, বাদাম ভেজানো খেয়েই এই বিশ্বের সবথেকে সুন্দর শরীর গড়েছিলেন তিনি। জিতেছিলেন বিশ্বশ্রীর শিরোপা। আজ চলে যাওয়ার দিনে বাঙালির অহংকার মনোহর আইচ সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য। যেগুলো হয়তো আপনার অজানা। হতে পারে জানাও। কারণ, মানুষটাই যে তেমন। তাঁকে না জেনে যাবেনই বা কোথায়! তাই আরও একবার পড়ে ফেলুন বিষ্ময় মানুষের বিষ্ময়কর কিছু তথ্য।