গত বছর ২৫ অগাস্ট ২ মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে ২০ বছরের কারাবাসের সাজা শোনায় পঞ্চকুলার আদালত। এর পরই হিংসা ছড়ায় উত্তর ভারতের একাধিক রাজ্যে। হিংসায় মৃত্যু হয় ৪১ জনের। সেই থেকে রাম রহিমের ঠিকানা রোহতক জেল। জেলে প্রায় আধ একর জায়গায় ছড়িয়ে রয়েছে রাম রহিমের ব্যারাক।
ডেরার বিতর ভক্তের সংখ্যা ১০,০০০ থেকে নেমে এসেছে ৮০০-তে। কেউ ডেরার সম্পত্তি কিনতেও আসছে না।