এমন আজব ঘটনা শুনেছেন কখনও? একটা নয়, দুটো নয়। ১৩ জন বউ নিয়ে ঘর করেন তিনি! এতেই চমকাবেন না। এবার একসঙ্গে অন্তত ১৩ সন্তানের বাবাও হতে চলেছেন তিনি। না, সিনেমার কোন গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করেছেন এক ব্যক্তি।
শাদিহ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, একদিন আগে এই মিথ্যে খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর ক্রমশ জানা যায় যে, শাহিদ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, এই খবরটি সত্য নয়।
আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? নাকি এখনও অপেক্ষায় রয়েছেন? বিযে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তো আপনার হানিমুনের সেই সুখস্মৃতি আজও ভুলতে পারেননি। আর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে হানিমুনের স্বপ্নে বিভোর হয়ে থাকেন। কত স্বপ্নের জাল বোনেন যে, এই করবেন। ওই করবেন।
অতিরিক্ত রোম্যান্টিক হওয়ার ফল এমনও হয়! অতিরিক্ত রোম্যান্টিকতার ফলস্বরূপ স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন স্ত্রী!
ঘটনার সূত্রপাত মিশরে। আরও ভালো করে বললে মিশরের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে এক অতিথি কথা বলতে বলেতই বলে বসেন যে, মিশরের অন্তত ৩০ শতাংশ মহিলাই পরকীয়ায় জড়িত! আর তারপরেই বিতর্কের আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে পিরামডিরে দেশ। আপাতত দিন ১৫-র জন্য বন্ধ রয়েছে ওই টেলিভিশন অনুষ্ঠান। কিন্তু প্রশ্নটা বিশ্বের মানুষের কাছে উঠে এসেছে, তাহলো, স্বামী না স্ত্রী, কে বেশি ঠকায়!
চুম্বন নিয়ে নতুন সমীক্ষা। নতুন ফল। নতুন তথ্য। এবং অবাক করা। যদি নাও হয়, আপনাকে আপনার কথাও মনে করাবে। কীরকম? ব্রিটেনে একটি সমীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার কাপলকে নিয়ে। আর সেই সমীক্ষার পর যে তথ্য উঠে এসেছে, তাহলো-যতদিন বিয়ে টিয়ে হচ্ছে না, যতদিন প্রেমিক বা প্রেমিকা নতুন, চুম্বন ততদিনই ভালো লাগে। কিন্তু সঙ্গী একটু পুরোনো হয়ে গেলই, চুম্বন আর তেমন একটা হয় না। ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তাঁরা বিয়ের অনেক দিন পরেও চুম্বন করেন একে অপরকে। আর ৭৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা একে অপরকে অনেকক্ষণ, অনেকবার চুম্বন করেন। বলাইবাহুল্য তাঁরা কেউই বিবাহিত নন এবং তাঁদের সঙ্গী বা সঙ্গীনীও নতুন!
দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কোতয়ালী থানা এলাকাতেও। ভোররাতে হরিশপুর গ্রামে ঘরের মধ্যেই উদ্ধার হয় স্বামী স্ত্রীর অচৈতন্য দেহ। তড়িঘড়ি ঝুলন্ত স্বামীকে নামিয়ে দুজনকেই হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে শেষরক্ষা হয়নি। দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। স্ত্রীকে বালিস চাপা দিয়ে খুনের পরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কোতয়ালি থানার পুলিস। তবে কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকার বাসিন্দাদের কাছে ওই দম্পতি সম্পর্কে খোঁজখবরও নেওয়া শুরু করেছে পুলিশ। ঠিক কারণে দুজন আত্মঘাতী হলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
আপনি মেয়ে?দাম্পত্য জীবনে সুখী হতে চান নিশ্চয়ই? কিন্তু শুধু চাইলেই তো হবে না। সুখী সংসার, সুখী দাম্পত্য জীবন পেতে গেলে যে আপনার কিছু করারও বাকি থেকে যায়। সবকিছু নাই বা মেনে চললেন। কিন্তু অন্তত ৫ টি জিনিস অবশ্যই মেনে চলুন। কিছুতেই আপনার স্বামীর থেকে এগুলো লুকোবেন না। তাহলে আপনার জীবন সত্যিই হয়ে উঠবে সুখের।
সব করুন, কিন্তু বউয়ের কাছে এই ৫টি জিনিস কখনও লুকোবেন না। আর যদি লুকিয়েই ফেলেন, তাহলেই গেল! 'বউ গেলে আর বউ পাবেন না!'