শিলিগুড়ির লেকটাউনে স্ত্রীকে খুন করল স্বামী। মাথা থেঁতলে খুন করা হয় মহিলাকে। পুলিসের কাছে খুনের কথা স্বীকার করেছে স্বামী। মৃত শিখা দাস অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী।স্বামী ও তাঁর প্রথম পক্ষের দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিস।
স্ত্রীকে পিটিয়ে খুন, আত্মহত্যার মোড়ক দিতে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের বাবা। এর আগেও বহুবার মারধরের অভিযোগও উঠেছে স্বামী দেবু সর্দারের বিরুদ্ধে । এবার খুনের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক দেবু সর্দার।
স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোথাবাড়ি ফাঁড়ির বাঙিটোলাতে। অভিযোগ, মদ খাওয়া নিয়ে প্রায়ই অশান্তি হত প্রাথমিক শিক্ষক বিষ্ণুগোপাল মণ্ডল ও তার স্ত্রী সুজাতা মণ্ডলের। ঘটনার দিন কর্মসূত্রে একটি মিটিংয়ে গিয়েছিলেন সুজাতা মণ্ডল। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায় বিষ্ণুগোপাল মণ্ডল। গ্রামবাসীরা ছুটে এলে পালায় অভিযুক্তরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সুজাতা মণ্ডল।
হয়তো তাঁরা এখন বিবাহিত সম্পর্কে নেই। তবু তাঁদের এই বিবাহিত সম্পর্কে না থাকাটাই তাঁদের খবরে এনে দিচ্ছে। সম্পর্ককে কোনও নির্দিষ্ট নাম না দিয়েই সম্পর্ককে বজায় রেখে চলেছেন তাঁরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের কথাই বলা হচ্ছে। বহু বছরের বিবাহিত সম্পর্ক থেকে তাঁরা দুজনেই বেরিয়ে এসেছেন। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের সম্পর্কটা মোটেই শেষ হয়ে যায়নি। দুজনের কেউই নতুন করে কোনও বিবাহের সম্পর্কে আবদ্ধ হননি। আবার একে অপরের কাছেও বিবাহের সম্পর্কে ফিরে যাননি। তবু তাঁরা দুজনেই একে অপরের পাশে রয়েছেন। যেকোনও কিছুতেই হৃত্বিক রোশনের পাশে সবসময় পাওয়া যাচ্ছে সুজানকে। ছেলেদের সঙ্গ দেওয়া থেকে শুরু করে, ছুটি কাটানো, সিনেমা দেখতে যাওয়া সবই একসঙ্গে করছেন। সম্প্রতি প্রাক্তন স্ত্রী সুজান খানকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিলেন হৃত্বিক রোশন । তাও আবার নিজের বাড়ির কাছেই।
জেলা প্রশাসনিক আধিকারিকদের ঘরণীরা ঘরের কাজের ফাঁকে এগিয়ে এলেন সমাজ সেবায়। নাম দেওয়া হয়েছে স্পর্শ। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের স্ত্রীদের এই সংস্থার কর্মকাণ্ডে আশাবাদী জেলাশাসক।
পণের জন্য এক মহিলাকে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বারুইপুর থানার মল্লিকপুর এলাকার ঘটনা। নিহতের নাম বুল্টি মণ্ডল। স্বামী গোপাল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিস।
চাওয়া দাবিমতো পণ মেলেনি। তাই বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী। নৃশংস এই ঘটনাটি বাঁকুড়ার মাদারা গ্রামের ঘটনা। ঘটনা প্রসঙ্গেজানা গিয়েছে, গুনধর স্বামী পেশায় একজন সেনাকর্মী। তিন বছর আগে সেনাকর্মী সুমন পান্ডার সঙ্গে বিয়ে হয় মালবিকার। তারপর থেকেই মালবিকার উপর চলছিল পনের জন্য অত্যাচার। গতকাল তা দিয়েই দুজনের মধ্যে ফের বচসা বাধে। বচসার মধ্যেই রাগের মাথায় স্ত্রীর গলায় বটিঁর কোপ বসিয়ে দেয় সুমন। ঘটনাস্থলেই মারা যান মালবিকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
প্রথমে মা। তার পর বাবা। এক সন্ধেয় দুজনকে খুন করে উদয়ন। জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। এত সবের পর বাবা-মায়ের শেষকৃত্য করতে চেয়েছে উদয়ন।
তৃণমূল সমর্থককে বাড়ি করতে বাধা। সেই কারণেই মালদার পুরখুরিয়ার শ্রীপুর গ্রামে আক্রান্ত হলেন এক তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার সিপিএম নেতার বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি করার জন্য সাবেদুর নামে ওই তৃণমূল সমর্থকের থেকে টাকা দাবি করে এলাকার সিপিএম নেতা সাজিদ মিঞা। টাকা দিতে অস্বীকার করায় সাবেদুরের বাড়িতে হামলা চালায় সাজিদ ও তার দলবল।
স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন। আর তাতেই জুটেছে বেদম মার। রেহাই পাননি স্ত্রীও। তাঁকেও বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ সোনারপুরের এক দম্পতির। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে। কাজ থেকে ফেরার সময় রাস্তায় মহিলাকে কটূক্তি করে এক যুবক। প্রতিবাদ করেন তাঁর স্বামী। অভিযোগ, তারপরই সঙ্গীসাথীদের নিয়ে এসে দম্পতির ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।
সীমীত ওভারের ক্রিকেটের ক্যাপ্টেনের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি বলেছিলেন, 'এমন কোনও শিখর নেই, যা তুমি টপকে যাওনি।' এবার কামব্যাক ম্যান যুবরাজ সিং সম্পর্কেও এরকম আবেগঘণ মন্তব্য করলেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী হেজেল কিচ। কটকে যুবরাজের কেরিয়ারের সেরা দেড়শো রান দেখে, গোটা দেশের মতো তিনি যুবির কেরামতিতে আপ্লুত। তাই যুবির জন্য একটি 'মিডল নেম' বেঁছে দিয়েছেন তিনি।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে ভালো খবর ভারতের জন্য। ভালো খবর ইংরেজ ব্যাটসম্যান জো রুটের জন্যও। কিন্তু খারাপ না হলেও খানিকটা সমস্যায় তো পড়বেই ইংল্যান্ড। কারণ, ইংল্যান্ড দলের সঙ্গে সম্ভাবত, একটু পরের দিকেই যোগ দেবেন জো রুট। কারণ, তাঁর স্ত্রী ক্যারি কটেরেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এই অবস্থায়, দলের সঙ্গে একটু পরের দিকেই যোগ দেবেন রুট।
হিন্দুদের অনেক ঠাকুর রয়েছে। কিন্তু ঈশ্বররাও যখনই বিপদে পড়েছেন, তখনই তাঁদের রক্ষাকর্তা হয়েছেন শিবঠাকুর। তাহলেই বুঝতে হবে, শিবঠাকুর, মহাদেব বা ভোলেনাথ কিংবা ভোলেবাবা, যে নামেই তাঁকে ডাকুন, তিনি কতটা শক্তিমান। সেই শিবঠাকুরের থেকে অন্তত পাঁচটি জিনিস সবসময় শেখার। এগুলো নিজের জীবনে মেনে চলতে পারলে আপনিও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে পারবেন। তাহলে এক এক করে জেনে নিন, কোন পাঁচটা বিষয় আপনাকে শিখতেই হবে শিবঠাকুরের কাছ থেকে।
স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ প্রৌঢ়ের। মধ্য কলকাতার তালতলা ডক্টরস লেনের ঘটনা । সোমবার রাত দশটা নাগাদ থানায় এসে প্রৌঢ় জানান, দুপুরবেলা তিনি স্ত্রীকে খুন করেছেন। বাড়িতে পড়ে রয়েছে দেহ। হতচকিত হয়ে পড়েন পুলিস কর্মীরা। অশোক দত্ত নামে ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন থানায় উপস্থিত পুলিস অফিসারেরা। তাঁকে নিয়ে যাওয়া হয় ডক্টরস লেনের বাড়িতে। সেখান থেকে প্রৌঢ়ের স্ত্রী মালা দত্তের দেহ উদ্ধার হয়।প্রতিবেশীরা বলছেন, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। একই বক্তব্য অশোক দত্তেরও। সোমবার দুপুরে তা চরম আকার নেয়। আর সে জন্যই স্ত্রীর গলা টিপে ধরেন তিনি। পরে বুঝতে পারেন, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। তবে অশোক দত্তের এই দাবি নিয়ে তদন্তকারী অফিসারদের একাধিক প্রশ্ন রয়েছে।