পুজোর সময় ছাড় পায়নি লোহার ওভারহেড গেট। অথচ ফিল্ম ফেস্টিভাল উপলক্ষ্যে কলকাতার একাধিক জায়গায় শোভা পাচ্ছে লোহার ওভারহেড গেট। আর এতেই প্রশ্ন তুলছেন পুজো উদ্যোক্তারা? তাঁদের বেলায় তাহলে নিয়মের গেরো ছিল কেন? পুজো কমিটির অনেকেই আবার শাসকদল ঘনিষ্ঠ। ফলে ঘরের অন্দরেই প্রশ্ন ওঠায় অস্বস্তিতে দল।
২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এবারের ফোকাস হলিউড। বেনহুর, ক্যাসাব্লাঙ্কার মত ক্লাসিক ছবি বড়পর্দায় দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। তবে অন্যবারের তুলনায় ছবির সংখ্যা বেশি হওয়ায় এবার একই ছবি বারবার দেখার সুযোগ পাবেন না দর্শকরা।