বেশ কিছু নিচুতলার কর্মীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার সুযোগ পেয়েছে বিরোধীরা। তৃণমূলের দুই শীর্ষ নেতা বারবার দলীয় কর্মীদের সতর্কও করেছিলেন।
'বাংলার মানুষ খুব জোরালো ও স্পষ্টভাবে মত দিয়েছে। বিভাজনের রাজনীতির মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে'।
Babul Supriya came to campaign for the Trinamool candidate and played football
এই সংবাদ দেওয়ার মাঝেও বিজেপি প্রার্থী বাবু সুপ্রিয় জানিয়েছেন, তৃণমূলের গুন্ডাবাজি করবে বলে প্রস্তুত। তারা ২৬ তারিখের ভোট শান্তিতে হতে দেবে না। এই সময় আমার সেখানে থাকা দরকার ছিল।
তাঁর অভিযোগ, একজন পুরমন্ত্রী হয়েও টালিগঞ্জের মতো একটা কেন্দ্র পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন ঠিকমতো করতে পারেননি ফিরহাদ হাকিম।
তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দেখে নিন কে কোথায়
ভোটের নির্ঘণ্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
ঘর ওয়াপসির পরেও জেলা কমিটি থেকে বাদ জিতেন্দ্র তিওয়ারি।
উল্লেখ্য, গতকাল প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিনই গানটি প্রকাশিত হয়েছে। গানটি পোস্ট করে বাবুল লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমার বিনীত শ্রদ্ধা।" সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কেও। কেন?
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় ধংস্বাত্মক রাজনীতি বন্ধ না করা পর্যন্ত ইস্ট-ওয়েস্টে মেট্রো চালু হবে না। বাবুলের মন্তব্য, সম্প্রতি বিক্ষোভ আন্দোলনে ট্রেনের বহু কোটির ক্ষয়ক্ষতি হয়েছে।
যাদবপুর কাণ্ডে বাবুলকে হেনস্থার জন্য ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন দেবাঞ্জন
মৌপিয়া নন্দী
প্ররোচনামূলক ভিডিও পোস্টের অভিযোগে গ্রেফতার পশ্চিম বর্ধমান জেলা বিজেপির IT সেলের আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। বিজেপি যে তা নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটে তা স্পষ্ট।
WhatsApp ছাড়া জীবনই অচল বর্তমানে। এবার আদালতের রায়দানেও কাজে এল মুঠোফোনের এই জনপ্রিয় অ্যাপ। WhatsApp-এ মাঠের ছবি দেখে আসানসোলে সাংসদ মেলায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। খোশ গল্প থেকে নিভৃত আলাপ। জোক শেয়ার করা থেকে অফিসের দরকারি কাজ। Whatsapp ছাড়া জাস্ট ভাবা যায় না। এবার আদালতেও মান্যতা পেল মুঠোফোনের এই জনপ্রিয় অ্যাপই।
কাজে এল না বিচারপতির পরামর্শও। বাবুল সুপ্রিয়কে রেলের মাঠে মেলা করার অনুমতি দিল না আসানসোল পুরনিগম।
আসানসোলে সাংসদ মেলার অনুমতি না দেওয়ায় রাজ্যকে তুলোধোনা করল হাইকোর্ট। সব মেলার ক্ষেত্রেই নিয়মের এত কড়াকড়ি হয় কিনা, তানিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি হরিশ ট্যান্ডন। মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসানসোলের মেয়রের ওপরই ছেড়ে দেন বিচারপতি। যদিও তাঁর পরামর্শ, নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নিন।
রোজভ্যালি কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গ্রেফতারির দাবিতে পথে তৃণমূল। রোজভ্যালি তদন্তে বাবুল সুপ্রিয়কে গ্রেফতারের দাবিতে সুর চড়াচ্ছে তৃণমূল।
তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। তৃণমূল কর্মীদের ছোড়া ইট লেগেছে তাঁর গায়েও। মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের। এমনকী, আটক করা হয়েছে আক্রান্ত বিজেপি কর্মীদের। অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এসবের কারণে আন্দোলনের পথ থেকে সরবেন না বিজেপি কর্মীরা।
অন্য দলের তো তাতে কী? 'দিদি' তে এর আগেও এই ধরনের সৌজন্যতা দেখিয়েছেন। আফটার অল একই রাজ্যের মানুষ তো...তাই 'ভাই'-এর বিয়েতে এটাই বোধহয় তাঁর টোকেন গিফ্ট।
নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এঘটনা ঘটেছে আসানসোলের সালানপুরের সিধাবাড়িতে। মাস কয়েক আগে ওই গ্রামে মত্স্য প্রকল্পের উদ্বোধন করেন বাবুল। আজ মত্স্যজীবীদের থাকার জন্য নতুন ভবনের উদ্বোধন করতে যান তিনি। উদ্বোধনের পরই নতুন রাস্তা, নর্দমা তৈরি সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও এলাকার উন্নয়নে রাজ্য সরকারের অসহযোগিতাকেই দায়ী করেছেন বাবুল সুপ্রিয়। তবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অবশ্য এমন অভিজ্ঞতা ছিল না। এবার সেই অভিজ্ঞতাও হয়ে গেল, অন্য প্ল্যাটফর্ম থেকে রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয়র।
এবার সৌজন্যের অভাবের অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে। পাসপোর্ট ক্যাম্পের উদ্বোধনে এসে বিতর্কে জড়ালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অভিযোগ, সরকারি ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হাজির থাকলেও রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি তিনি।