Bagdah:যৌনপল্লীতে বিক্রি করার চেষ্টার জন্য একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা হয়েছে। সেখানেও মহিলার বিরুদ্ধে অভিযোগ। ঠিক তারপরে ফের বাংলায় এমন চাঞ্চল্যকর ঘটনা। ভাবাতে বাধ্য করছে সমাজকে।
জানা গিয়েছে বাগদায় সীমান্ত অঞ্চলের রাস্তা দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ হেঁটে আসছিলেন বসিরহাটের এক গৃহবধূ। তাঁর কোলে ছিলেন পাঁচ বছরের এক শিশুকন্যা। অভিযোগ সীমান্ত পেরোনোর চেষ্টার অভিযোগে তাকে সেই সময় ডিটেন করা হয়। ওই মহিলার অভিযোগ শিশু সহ তাঁকে ডিটেন করার পড়ে ক্ষেতের কাছ একটি নির্জন জায়গায় তাঁকে নিয়ে গিয়ে গণধর্ষন করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিএসএফ-এর এক কনসটেবল এবং এএসআই-কে।
সীমান্ত পেরোনোর সময়ে গণধর্ষণ! সীমান্তরক্ষী বাহিনীর ২ কনস্টেবল কনস্টেবল গ্রেফতার।
খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে গেল বাড়িতে।