দু'জনের কাছেই বার্সা এখন অতীত। প্যারিস সাঁ জাঁ ছেড়ে 'এল এম টেন'-এর (LM 10) নতুন ঠিকানা এখন ইন্টার মায়ামি (Inter Miami)। সেখানে আবার বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও যোগ দিয়েছেন। অন্যদিকে সুয়ারেজ ব্রাজিলের অন্যতম ক্লাব গ্রেমিও-তে (Gremio) খেলছেন।
সোমবার শহরে আসবেন প্রিয় দলের কোচ, সে কথা জানতে পেরে রবিবার রাত থেকেই দমদম বিমানবন্দরে ভিড় জমান বহু লাল-হলুদ সমর্থক। দলের নতুন কোচের নামে জয়ধ্বনি দিয়ে বিমানবন্দর চত্বর ভরিয়ে তোলেন তাঁরা। স্প্যানিশ কোচ পৌঁছনো মাত্র হাততালি আর গানবাজনায় তাঁকে স্বাগত জানায় লাল হলুদ ফ্যান ব্রিগেড। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে।
অবশেষে পরিবারকে সঙ্গে নিয়ে আমেরিকায় (America) পা রাখলেন মেসি। সব ঠিকঠাক থাকলে, আগামী রবিবার অর্থাৎ ১৬ জুলাই, ইন্টার মায়ামি সরকারি ভাবে পরিচয় করিয়ে দেবে মেসির সঙ্গে। শোনা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে 'এলএম টেন'-এর। মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি।
সোশ্যাল মিডিয়াতে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্লাবের তরফ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
ইন্টার মায়ামি যদি মেসি-বুস্কেটস-আলবা ও র্যামোসকে সই করায়, তাহলে রীতিমতো আলোড়ন তৈরি হবে মেজর লিগ সকারে। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম ইন্টার মায়ামি ক্লাবের সহকারী মালিক। বেকহ্যামের সঙ্গে দুই মরসুম রিয়ালে খেলেছেন র্যামোস।
পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।
পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।
মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। বার্সেলোনাও তাঁকে ফেরাতে চেয়েছিল। তবে খুব সহজ ব্যাপার ছিল না। এমনিতেই বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে হলে বার্সাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হত। উয়েফার আর্থিক সংগতি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিদ্ধান্ত নিতে হত।
কয়েক দিন আগে ক্লেরমন্টের বিরুদ্ধে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ফুটবল মহলে। মেসির সম্ভাব্য গন্তব্য হিসাবে তিনটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। এক পুরনো ক্লাব বার্সেলোনা, দুই আরবের আল হিলাল। এবং তিন ইন্টার মিয়ামি। সূত্রের খবর মেসি বেছে নিলেন ইন্টার মিয়াকে।
ইতমধ্যেই প্যারিস সাঁ জাঁ ছেড়ে দিয়েছেন লিও। কয়েক দিন আগে ক্লেরমন্টের বিরুদ্ধে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ফুটবল মহলে। মেসির সম্ভাব্য গন্তব্য হিসাবে তিনটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। এক পুরনো ক্লাব বার্সেলোনা, দুই আরবের আল হিলাল।
৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। দুই বছরে দুটি লিগ শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি মেসি। এরমধ্যে এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি।

বাই-সাইকেল কিকের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। এরমধ্যে পাঁচ বার সিরি এ, চার বার লিগ ওয়ান, এক বার লা লিগা, এক বার ইউরোপা লিগ জিতেছেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন।
গত ৩১ মে সৌদি প্রিমিয়ার লিগে রোনাল্ডোর প্রথম মরসুম শেষ হয়ে গিয়েছে। সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসের দ্বিতীয় স্থান পেয়েছে। আল নাসেরের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ।
এলএম ১০-এর পিএসজি ছাড়া নিয়ে কত জল্পনা। কবে ছাড়বেন ক্লাব, কোথায় যাবেন, তা নিয়ে নিরন্তর চলছে চর্চা। এর মধ্যেই গালতিয়ের স্বয়ং জানিয়ে দিলেন মেসির পিএসজি ছাড়া কেবল সময়ের অপেক্ষা। ২০২১ সালে পিএসজি-তে যোগ দেন এলএম ১০।
ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস ২০১৮ থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। এখনও পর্যন্ত ১৪৯টি ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন ভিনিসিয়াস। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছেন এই উইঙ্গার। সেই কারণে রিয়াল সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ভিনিসিয়াস।

ম্যাচের ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেয়নডস্কি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালদে। ৪০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লেয়নডস্কি।
২০১৪-১৫ সালে শিরোপা জেতার পর বার্সেলোনা শুধুমাত্র একবার ইউরোপের অভিজাত ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে। ২০০৫ থেকে ১৯ সাল পর্যন্ত চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দশটি লা লিগা শিরোপা জিতেছে।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত। যদিও ক্লাবকে না জানিয়ে সৌদি আরব চলে যাওয়ার জন্য পিএসজি তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছিল।