Soumitrisha: মিঠাই হয়েই পর্দায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সৌমিতৃষা কুন্ডু। আড়াই বছর পর শেষ হল সেই যাত্রা। শনিবার সেই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। তার আগে আড়াই বছরের স্মৃতি ফিরে দেখলেন অভিনেত্রী।
TV Actress HS Result: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। অল্প বয়সেই নানা চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী। বুধবার সকালেই প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। কত পেলেন অনন্যা?
Aindrila Sharma:এখনও কমবয়সি কোনও মহিলা বাড়িতে এলে পাগলের মতো অবস্থা হয় ওদের। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় জীবন বিমা কর্মীদের এক প্রতিনিধি জানান, ‘খুব করুণ চোখে জুলজুল করে তাকিয়ে ছিল দুই পোষ্য, যখন ওর বাড়ি গেলাম।’
Aindrila Sharma:ক্যানসারকে জয় করার পর ধারাবাহিকের মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সান বাংলার ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে জাহ্নবী হয়ে নজর কেড়েছিলেন তিনি। এবার সেই জাহ্নবী হয়েই ফিরছেন তিনি ফের।
Aindrila Sharma: সোমবার সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী চৌধুরী লেখেন, 'আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।’
Aindrila Sharma:মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর।
Tv Actress:ধারাবাহিকের খলনায়িকাদের মধ্যে অন্যতম নাম মোনালিসা পাল সরকার। কিন্তু বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে। ব্যপার কী? আসলে অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন এই বিরতি?
TRP:প্রথম পাঁচ থেকে বাদ পড়ে সপ্তম স্থানে কোনও মতে জায়গা পেয়েছে মিঠাই। দিনের পর দিন নম্বর কমাতেই মন খারাপ মিঠাইয়ের ফ্যানেদের। তবে নম্বর বেড়েছে রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান, সারেগামাপা ও রান্নাঘরের।
Pallavi Dey:মৃত্যুর চার মাস পর ফের জীবন্ত হয়ে উঠেছেন পল্লবী, সত্যিকারের জীবনে তা সম্ভব না হলেও পর্দায় সেই অসম্ভবই পরিণত হল সম্ভবে। স্টার জলসায় শুরু হচ্ছে নয়া সিরিয়াল ‘বিক্রম বেতাল’। সেই সিরিয়ালে অভিনয় করেছেন পল্লবী দে।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বউবাজার থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অনন্যা। অভিনেত্রী ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর বাবা, বিস্বপ্রীয় গুহ। প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিংয়েই যাচ্ছিলেন তাঁরা।
মিঠাই ধারাবাহিকে সেলিব্রেশনের অন্ত নেই। কিছুদিন আগেই নিপার বার্থডে সেলিব্রেশনে মেতেছিল তাঁরা। এবার পালা সিডের। তবে জন্মদিনের আগের দিন থেকেই সিডের ফ্যানেদের সেলিব্রেশন শুরু।
ভাবনা বন্দ্যোপাধ্যায়(Bhabna Banerjee) জি ২৪ ঘণ্টাকে জানান যে, পল্লবী ও সাগ্নিক তাঁর সঙ্গে বুধবার সিনেমা দেখতে গিয়েছিল এবং পল্লবী খুবই স্বাভাবিক ছিল। তাঁকে দেখে বোঝাই যায়নি যে সে কোনওরকম অবসাদে ছিল।'
পুলিস সূত্রের ব্যাখা, খুনের অভিযোগ দায়ের হয়েছে। মৌখিক ওপিনিয়নে আত্মহত্যার ইঙ্গিত মিললেও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনো হাতে আসেনি। সেটি আসার পরই স্পষ্ট হবে এটি খুন না আত্মহত্যা। ফলে বিষয়টিকে খুন হিসেবে ধরে নিয়েই তদন্ত চলেছে।
জি ২৪ ঘণ্টাকে সাগ্নিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না জানান যে,'আমার বিগত দু তিন বছর ওদের সঙ্গে যোগাযোগ নেই। পল্লবী আমার বন্ধু ছিল, সাগ্নিক ওকে চিনতই না। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়। আমার পিছনে ও সাগ্নিকের সঙ্গে মেলামেশা করত আর আমার কাছে তা অস্বীকার করত।'
পল্লবী-সাগ্নিকের সম্পর্কে ছিল অন্য নারী।পল্লবীর অনুপস্থিতিতে তাদের গড়ফার ফ্ল্যাটে আসত। এমনকী রবিবার এমআর বাঙুর হাসপাতালেও হাজির হয়েছিলেন তিনি।
হাসিখুশি প্রাণোচ্ছ্বল মেয়েটি যে দুদিন আগে অবধি শুটিং করেছে সে যে এরকম করতে পারে তা ভাবতে পারেননি কেউ। মন মানে না ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। কীভাবে তাঁকে ছাড়া এগোবে ধারাবাহিক?
অভিনেত্রীর পরিবার আগেই অভিযোগ করেছে যে, পল্লবী ছাড়াও একাধিক নারীর সঙ্গে সাগ্লিকের (Sagnik Chakraborty) সম্পর্ক ছিল। তাঁর অবর্তমানে বাড়িতে অন্য নারীদের নিয়ে আসত সাগ্নিক (Sagnik Chakraborty)।
পল্লবীর পরিবারের তরফে অভিযোগ,৮০ লক্ষ টাকা দিয়ে নিউটাউনে একটি ফ্ল্যাট বুক করা হয়। পল্লবীর আইটিআর ছিল না। কিন্তু ওই ফ্ল্যাটের জন্য সাগ্নিক ৫৬ লক্ষ টাকা পল্লবীর থেকেই নিয়েছিল,পরবর্তী কালে সেই ফ্ল্যাট সাগ্নিক তাঁর বাবার নামে করে নেয়।
ঘটনার দিন সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী (TV Actress Pallavi Dey)। তাঁকে ওইদিন কাজে আসতেও বলেছিলেন অভিনেত্রী।
অভিযোগ পল্লবীর(Pallavi Dey) সঙ্গে লিভ-ইন থাকাকালীন সময়েই হাওড়ার জগাছার বাসিন্দা ঐন্দ্রিলা সরকার নামে এক মহিলার প্রেমে পড়েছিল সাগ্নিক(Sagnik Chakraborty)। পল্লবীর অনুপস্থিতিতে ঐন্দ্রিলা তাদের গড়ফার ফ্ল্যাটে আসতেন বলে অভিযোগ করেন পল্লবীর বাবা-মা।
সোমবার সকালে পল্লবীর বাবা-মা ও ভাই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ জানাতে হাজির হন গরফা থানায়। রবিবার থেকে সাগ্নিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে পল্লবীর বাবা। এবার সেই সব অভিযোগ নিয়ে আইনি পথে মেয়ে মৃত্যুর তদন্ত চায় তাঁর পরিবার।
বাড়ির কেয়ারটেকারের দাবি যে, মাঝে মাঝেই তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হত, মারামারিও হত। তবে রবিবার ঝগড়ার কোনও আওয়াজ পাওয়া যায়নি।