Commercial Gas Cylinder:অক্টোবরের পর নভেম্বর। পরপর দু'মাসে বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। আগামীকাল শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস মিলবে সিলিন্ডার প্রতি ১৯১১ টাকা ৫০ পয়সায়। তবে গৃহস্থের রান্নাঘরে যে ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, সেগুলির দামে কোনও হেরফের ঘটছে না।
সরকারি তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কর্ণাটক সরকার পেট্রোলের দাম ৩ টাকা এবং ডিজেলের দাম ৩.০৫ টাকা হারে প্রতি লিটারে বাড়িয়ে দিয়েছে।
যে ব্যাংকের অ্য়াকাউন্ট, সেই ব্যাংকের এটিএম থেকে পাঁচটি আর অন্য় ব্য়াংকের এটিএমে ৩ লেনদেন করা যায় বিনামূল্য়েই। এরপর প্রতিটি লেনদেনের জন্য় বাড়তি টাকা দিতে হয় গ্রাহকদের। নির্দিষ্ট সময় অ্য়াকাউন্ট থেকেই সেই টাকা কেটে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। সিএটিএমআই তরফে বলা হয়েছে, ব্যবসায় বেশি টাকা আনার জন্য এটিএমে লেনদেন পিছু খরচ বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবে যদি শেষপর্যন্ত অনুমোদন দেয় সরকার, তাহলে গ্রাহকদের চাপ বাড়বে অনেকটাই।
Medicine Price: ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে বেশ কয়েকটি অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ প্রায় ৮০০ টি ওষুধের দাম। অ্যান্টিবায়োটিক, পেইনকিলারের পাশাপাশি এই তালিকায় থাকবে ভিটামিন, মিনারেল এবং বেশ কয়েকটি কোভিড রোগের ওষুধও।
Tomato Price: Why the sudden rise in prices? | ZEE 24 Ghanta | Market Price | Bengali
Market Price Hike: In addition to fuel, the vegetable market is also on fire, the price of fish is also high, what are the buyers and sellers saying?
Market Price Hike: From vegetables to fish-meat, market prices high what do buyers and sellers say?
সবজির জোগানে ভাটা
শুরুতে চুটিয়ে ব্যটিং করলেও, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়া ক্লিন বোল্ড করে দিল ২০২১ সালের শুরুতেই।
Attay Sera : Bus owners probably not too happy with Government's Decision
Modi Governments new scheme for LPG sector scares middle class
এই বাজেট 'উত্তম বাজেট'। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে এবার বিশাল করছাড়ের কথা ঘোষণা করা হয়নি। তবে স্বস্তি দেওয়া হয়েছে মধ্যবিত্তদের। একনজরে দেখে নেওয়া যাক, এবারের বাজেটে কীসের কীসের দাম কমল? আর কীসের কীসের দাম বাড়ল?
এবারের বাজেটে বাড়তে চলেছে সার্ভিস ট্যাক্স। অন্তত এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে। বর্তমানের ১৫ শতাংশ থেকে বেড়ে এবার সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর দাঁড়াতে পারে ১৬ থেকে ১৮ শতাংশে। এর ফলে রেস্তোরাঁয় খাওয়ার খরচ থেকে ফোনের বিল, রেল ও বিমানের ভাড়া সহ একাধিক বিষেয়ে একলাখে অনেকটাই খরচ বেড়ে যাবে।
নতুন বছর ২০১৭। পুরনো ২০১৬-কে বিদায় জানানো শেষ। আজ সারাদিনই তাই নতুন বর্ষবরণে মেতে উঠেছিল দেশবাসী। কিন্তু দিন ফুরোতেই অন্য গল্প। কারণ, নতুন বছরের প্রথম দিনেই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম বাড়ছে লিটারে ১ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ছে লিটারে ৯৭ পয়সা। আজ মাঝরাত থেকেই কার্যকর হবে নতুন দাম।
গতকাল মাঝরাতের পর থেকেই দাম বাড়েছে পেট্রোলের। আর তাতে আরও কিছুটা কোপ মেরে দাম বাড়ানো হল ভর্তুকিযুক্ত LPG-র। যদিও, কমানো হল বিমানের জ্বালানির মূল্য।
ফের দাম বাড়ল পেট্রোলের। তবে, খুশির খবর ডিজেল ব্যবহারকারীদের জন্য। দাম কমেছে ডিজেলের। আজ থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দিন কয়েক আগে অবশ্য পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানো হয়েছিল।
নুন-সঙ্কটের গুজব দেশজুড়ে। এর জেরে ধুন্ধুমার পরিস্থিতি। আশঙ্কা-আতঙ্কের পরিবেশ। অভিযোগ, নোট বাতিলের জেরে হঠাত্ করেই ব্যবসায় মন্দা, আর তার জেরে নুনের উত্পাদন বন্ধ হয়ে গিয়েছে বলে গুজব রটে যায় গতরাত থেকে। দেশজুড়ে তো বটেই, এ রাজ্যেও নুন কেনার হিড়িক পড়ে যায়। যে যত বেশি সম্ভব নুন মজুত করতে ব্যস্ত। যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গোটাটাই গুজব ছাড়া আর কিছু নয়। এটি একশ্রেণির অসাধু ব্যবসায়ীর চক্রান্ত বলে অভিযোগ। আমজনতার প্রতি প্রশাসনের আর্জি, গুজবে যেন কেউ কান না দেন। অযথা আতঙ্কের কারণ নেই। নুনের জোগানের কোনও খামতি নেই। ফলে এজন্য বাজারে ছোটার কোনও প্রয়োজনই নেই বলে সাফ জানিয়েছেন, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান। গুজব ছড়ানোর অভিযোগে উত্তরপ্রদেসের রামপুরে গ্রেফতার হয়েছেন এক জন।
কয়েক মাসে কমেছে LPG-র র দাম। তা সত্বেও বাড়ছে অটোর ভাড়া। পুজোর আগে থেকেই কোনও রুটে বেড়ে গিয়েছে অটোর ভাড়া। কোথাও আবার রাত বাড়লে বা বৃষ্টি পড়লেই বর্ধিত ভাড়ার সঙ্গে চড়ছে দাম। বেলাগাম অটো ভাড়া। জ্বালানির যদি দামই কমে, তাহলে কেন বর্ধিত ভাড়া দিতে হবে অটোয়? উঠছে প্রশ্ন। কতটা কমেছে LPG-র দাম? এক নজরে তা দেখে নেওয়া যাক। মার্চের ষোলো তারিখ LPG-র দাম ছিল আটত্রিশ টাকা ছাব্বিশ পয়সা। পয়লা নভেম্বর সেই দাম কমে এসেছে তেত্রিশ টাকা একাশি পয়সায়। অর্থাত্ লিটার প্রতি চার টাকা পঁয়তাল্লিস পয়সা কমেছে দাম।
দেশজুড়ে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৩ টাকা ৩৮পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশ বেড়ে যাওয়াতেই এক লাফে এতটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
অর্থনীতির যোগান-চাহিদা তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে রাজ্যের ইলিশ বাজার। এই বর্ষায় রাজ্যের ইলিশ বাজারে যোগানের অভাব নেই। চাহিদা কম, এমনটাও বলা ভুল। তবু, যোগান বেশি এই আহ্লাদেই, কম দামে ইলিশ খাওয়ার আশা করতেই পারে বাঙালি। কিন্তু সেই সাধ পূরণ হচ্ছে না। দর বড় বেশি। কারণটাও বোঝা দায়।