You are going against democracy
CBI team at victim's house
All these people are trying to cause trouble said by Khokon Das
Shantanu Sen was again removed from the post
Sandip Ghosh questioned by police
CBI team at Sanjay Ray House
IMA 24 hour nation wide strike
RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। তারই মধ্যে আচমকা ৪৩ জন চিকিত্সককে বদলির নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। কী কারণে এই বদলি? আন্দোলনে সামিল হওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের? তুঙ্গে জল্পনা।
BJP workers arrested by police
'যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যাঁরা তাণ্ডব করেছে, তাঁরা কিন্তু আরজিকরের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, বহিরাগত। কারও হাতে জাতীয় পতাকা, তারা হচ্ছে বিজেপি। কারও হাতে DYFI-র সাদা-লাল পতাকা। আমি ভিডিয়ো দেখেছি'।
রাতে আরজি করের সামনে রাস্তায় জমায়েত করেন কয়েকশো মানুষ। এরপর হঠাত্-র ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়েন তাঁরা। ব্য়াপক ভাঙচুর চলে সর্বত্রই।নেপথ্য় কারা? ২১ জনের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিস। ৯ জনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাটি ঠিক কী? সোমবার আরজি করের নিহত চিকিত্সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'রবিবারের মধ্যে যদি পুলিস এই কেসের সুরাহা করতে না পারে তাহলে আমরা এই কেস সিবিআইয়ের হাতে তুলে দেব'। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আরজিকর মামলা সিবিআই তদন্তে নির্দেশ দিল হাইকোর্ট। কবে? গতকাল মঙ্গলবার।
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের তদন্তে নেমেছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুন ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে দিল্লিতে।
পুলিসকে মুখ্যমন্ত্রী যে সময়সীমা বেঁধেছিলেন, সেই সময়সীমা শেষ হয়নি এখনও। আর জি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টে। আদালতে রীতিমতো ভর্ত্সনার মুখে পড়ল পুলিস। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'তদন্তে তেমন কোনও অগ্রগতি নেই। প্রমাণ নষ্ট হওয়ার সম্ভবনা। তাই সময় নষ্ট করা যাবে না। সমাজে বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। একজন ডাক্তার মৃত্যু, তার পরেও সুপার, প্রিন্সিপাল চুপ। যেটা সন্দেহজনক'।
আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে,'আসল লোককে আড়াল করার চেষ্টা হচ্ছে। পাপের যদি বিচার না হলে যাঁরা আড়াল করছেন, তাঁদেরও পাপের ফল ভোগ করতে হবে। তাই একটা জাগরণ তৈরি হয়েছে, সবাই প্রতিবাদ করছে। বলছে, রাজনীতি হচ্ছে'।
আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার পথে বুদ্ধিজীবী। আজ, মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে মিছিল করে আরজি কর হাসপাতালে পৌঁছন অপর্ণা সেন, মীরাতুন নাহার, সুজাত ভদ্রেরা। কিন্তু হাসপাতালের গেটের বাইরে অপর্ণাকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীদের একাংশ। সঙ্গে স্লোগানও। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।
আরজিকর কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, 'তদন্তে তেমন কোনও অগ্রগতি নেই। প্রমাণ নষ্ট হওয়ার সম্ভবনা। তাই সময় নষ্ট করা যাবে না। সমাজে বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। একজন ডাক্তার মৃত্যু, তার পরেও সুপার, প্রিন্সিপাল চুপ। যেটা সন্দেহ জনক'।
আরজিকরকাণ্ডে উত্তাল গোটা রাজ্যে। সমস্ত সরকারি মেডিক্য়াল কলেজে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার। চিকিত্সা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে অচলাবস্থা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে জরুরি বিভাগেও। বিপাকে পড়েছেন দুরদুরান্ত থেকে আসা রোগী। আজ, রবিবার আর জি করে যান কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল। স্রেফ জরুরি বিভাগ আর সেমিনাল পরিদর্শন নয়, আন্দোলনকরীদের সঙ্গেও কথা বলেন তিনি।
ডাক্তারি ছাত্রীর উপর নৃশংস অত্যাচার ধর্ষণ ও খুনের কাণ্ডের জেরে সরিয়ে দেওয়া হয়েছে পূর্বতন সুপারকে। আরজি করের নয়া সুপার বুলবুল মুখোপাধ্য়ায়। হাসপাতালের ডিন ছিলেন তিনি। ঘটনার দিনে ফ্লোরে নিরাপত্তার দায়িত্বে থাকা ২ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে বসছে আরও সিসিটিভি। রাজনৈতিক ব্য়ক্তিত্বদের ব্য়ানার হাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।