Arati Mukherjee: উনিশ বছর পর মহালয়ার পুন্য দিনে সঙ্গীত পরিবেশন করবেন আরতি মুখোপাধ্যায় শহর কলকাতায়, একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবির সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ।
Kabir Suman:স্টেইনস মারা যাওয়ার পর স্টেইন্সের স্ত্রী অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন। ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন ঈশ্বর যেন তাঁর স্বামীর হত্যাকারীদের ক্ষমা করেন। এটা তাঁর মহানুভবতা, খ্রিস্ট ধর্মের মহানুভবতা।
Anirban Bhattacharya | Srijit Mukherji: 'তোমাকে চাই'কে কেন্দ্র করে তৈরি হবে ছবি। প্রশ্ন উঠছে কাকে দেখা যাবে সুমনের চরিত্রে? সৃজিত কারোর নাম না নিলেও কবীর সুমন নিজের চরিত্রে পর্দায় দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে। একথা শুনে শিহরিত অভিনেতা। 'আমার যতটুকু গানবাজনা ও ইদানিংকালে যে গান লেখালেখি, তাঁর নেপথ্যে কবীর সুমন একটা বড় অংশ', বললেন অনির্বাণ।
Srijit Mukherji | Kabir Suman Biopic | Anirban Bhattacharya:২০১৪ সালে তাঁর প্রফেটকে ট্রিবিউট জানিয়ে সৃজিত বানিয়েছিলেন একটা গোটা ছবি। এবার তাঁর জীবনের এক বড় অধ্যায় বড়পর্দায় তুলে আনতে চলেছেন সৃজিত। এ যেন ঘুরে ফিরে জাতিস্মরেরই স্পিন অফ। আপত্তি নেই কবীরেরও। নিজের চরিত্রে দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে।
Special Program from the Archive I Want You 20 Years Later
Tribute to Kabir Suman:হাসছে, কাঁদছে, বাঁচছে, মরছে, প্রেম করছে, রাস্তা করছে চাকরি করছে, যুদ্ধকরছে, ফুল ফোটাচ্ছে দু’শ বছর পরের সভ্যতা- যাদের সবার ধর্ম কবীর- যাদের সমাজ অর্থনীতি, ব্যক্তিগত, রাজনীতি, সন্তান, জীবিকা সবকিছুর নাম-হ্যাঁ, কবীর ।এ তো আমার ব্যক্তিগত আবেগ; কবীর নামক মহাসমুদ্রের পাশে বসে দিনের পর দিন সময় যাপনের এক নৈশ উপখ্যান।
Prabhat Roy: গত ৭ মার্চ ছিল বাংলা ছবির প্রখ্যাত পরিচালক প্রভাত রায়ের জন্মদিন। তার ঠিক ২ দিন পরেই বার্থডে পার্টি থ্রো করলেন কন্যা একতা ভট্টাচার্য। সেই পার্টিতেই নয়া ঘোষণা পরিচালকের। ৮১ বছরে ফের তিনি ফিরছেন সেটে।
Kabir Suman: বছর পাঁচেক আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। এবার সেই সিদ্ধান্ত বদলালেন সঙ্গীতশিল্পী।
Kabir Suman ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীত জগতে নতুন ধারা প্রবর্তন করেন কবীর সুমন। বাংলা আধুনিক গানের নতুন ধারার পথিকৃৎ হিসেবে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান।
Bangladesh: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে আঁকা হয়েছে ভারতের পতাকা। আর সেটাকেই মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন সবাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব। ভারত-বাংলাদেশ অশান্তির আবহে এবার কলম ধরলেন কবীর সুমন।
Kolkata, Doctor rape-murder: সুমনের কথায়, 'এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ "চটিচাটা"। এ হেন আমিও মনে করছি "উৎসবে ফিরুন" কথাটা বলা অন্যায় হয়েছে। একই সঙ্গে দেখেছি দেখছি আমায় যাঁরা ঘৃণা করেন সেই বঙ্গবানরা মাননীয়া মমতাকে "চটিপিসি" "চটিবুড়ি" ইত্যাদি নামে ডেকে চলেছেন। এঁরা নাকি এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে আন্দোলনে নেমেছেন। এঁরাই আবার প্রায় সোত্তর বছর বয়সী এক মহিলাকে এইভাবে অপমান করছেন।ট
Kabir Suman: লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। অনেক সাসপেন্স জিইয়ে রেখে তিনি শেষপর্যন্ত বিজেপিতে যোগ দেন এবং বিজেপি তাঁকে ব্যারাকপুর থেকে টিকিটও দিয়ে দেয়
Kabir Suman: অনেকেরই দাবি, বব ডিলানের "আই ওয়ান্ট ইউ" গান থেকে 'তোমাকে চাই' গানটি অনুকরণ করেছিলেন কবীর, যে গান বদলে দিয়েছিল বাংলা গানের ধারা। এবার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সঙ্গীতশিল্পী, দিলেন প্রমাণও।
Kabir Suman: বাংলাদেশ হোক বা এপার বাংলা, আর আধুনিক গানের অনুষ্ঠান করবেন না কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন শিল্পী। কবীর সুমন লিখেছেন, ‘১৭ মার্চ ২৪, সন্ধ্যাবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান'।
International Mother Language Day 2024: ভাষার এই মর্যাদা রক্ষার সংগ্রামকে স্মরণীয় রাখতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। বাংলাদেশের পাশাপাশি এই বাংলাতেও এই দিনটি উদযাপন করা হয়। কিন্তু আমন্ত্রিতের তালিকা থেকে উঠছে নানা প্রশ্ন কারণ বাদ পড়েছেন এমন অনেকেই যাঁদের প্রায়শই দেখা যায় এই মঞ্চে। বিতর্ক এড়াতেই কি বাদ পড়লেন এঁরা?
Kabir Suman: সম্প্রতি কবীর সুমন জানিয়ে দেন যে তিনি আর পশ্চিমবঙ্গে থাকতে চান না। পশ্চিমবঙ্গ ছেড়ে তিনি বাংলাদেশে চলে যেতে চান। তাঁর দাবি, 'বড্ড বেশি সংখ্যক সনাতনধর্মীয় বঙ্গজ আমায় ঢাক পিটিয়ে ঘৃণা করেন, এবং তা জাহির করে সনাতনী সুখ পান'। সেই কারণেই এই বাংলা ছেড়ে চলে যেতে চান কবীর।
Kabir Suman Health Update: এখন সুস্থ। হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন 'জাতিস্মর' কবীর সুমন। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আপাতত কয়েকদিন থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণেই।
Kabir Suman | Mamata Banerjee:হার্ট ফেলিওর ও ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার জেলা সফর শেষে সরাসরি দেখতে মেডিক্যালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান আরও ১০ দিন হাসপাতালেই থাকতে হবে বর্ষীয়ান শিল্পীকে।
Kabir Suman Health Update: সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ হার্ট ফেলিওর নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কবীর সুমনকে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন তিনি। আপাতত মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন, কার্ডিওলজির আন্ডারে সিসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। অক্সিজেন দেওয়া হয়েছে। তিনি সজ্ঞানে আছেন, খেতে চেয়েছেন।
Kabir Suman: হৃৎপিণ্ডে সমস্যার কারণে বাড়িতে অসুস্থ বোধ করেন শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
Kabir Suman in Bangladesh: রবিবার সকাল সকাল কলকাতা ছাড়লেন বর্ষীয়ান সংগীতশিল্পী কবীর সুমন। রওনা দিলেন বাংলাদেশের ঢাকায়। সবই গানের টানে। ঢাকায় আয়োজন করা হয়েছে একটি বাংলা খেয়ালের কর্মশালা। সেখানেই যোগ দিতে ঢাকায় গেলেন কবীর।
Amartya Sen: ওই অবস্থান বিক্ষোভ থাকছেন তৃণমূল নেতা-কর্মীরাও। বিশ্বভারতী বাঁচাও কমিটির ব্যানারে ওই আন্দোলন শুরু হয়েছে। এদিকে, বোলপুরের বিভিন্ন টোটোয় পড়ছে 'সন্ধান চাই, নিখোঁজ বুদ্ধিজীবী'।