Robbery at Indore: আতঙ্কিত পরিবারের সদস্যরা দুষ্কৃতীদের সব কথা মেনে নিলে ডাকাতেরা পুরো বাড়ি তছনছ করে। প্রতিটি আলমারি ও লকার ভেঙে লুঠ করে নিয়ে যায় সমস্ত মূল্যবান সামগ্রী। প্রাথমিক অনুমান, কয়েক লক্ষ টাকার নগদ এবং কয়েক কিলোগ্রাম সোনার গয়না লুঠ হয়েছে।
'আমি ওঁর জন্য সবকিছু করেছিলাম। ওঁর ইচ্ছাপূরণ করতে ছোট একটি বাড়ি বানিয়েছিলাম', আক্ষেপ আক্রান্ত যুবকের।
ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনে থাকেন ব্যবসায়ীসুরেশ ওয়াধা। এদিন সকালে সিবিআই পরিচয় তাঁর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা!৩০ লক্ষ টাকা নগদ ও সোনার গয়না লুঠ করেছে তারা।
মাস চারেক আগে শ্বশুরবাড়ি থেকে আচমকাই উধাও হয়ে যান ওই বধূ! থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন শ্বশুরবাড়ির লোকেরা।
পথচারী, অটোচালক এমনকী মোটরসাইকেল চালক এসেও হেলমেটে ভরে আম নিয়েছে।
শুক্রবার রাতে বর্ধমান শহরে এক পুলিশ কর্মীর বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা
বাড়ির একতলায় খেলছিল বছর দশের মেয়েটি। আচমকাই ঘরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। শিশুটির হাত-পা মুখ বেঁধে ফেলে। তারপর মুখে বালিশ চাপা দিয়ে দেয়। আলমারি ভেঙে শুরু হয় লুঠপাট। পুলিসের অনুমান, চাউলপট্টির বাড়িতে কে, কখন থাকে তানিয়ে স্পষ্ট ধারণা ছিল দুষ্কৃতীর।
ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। পাহাড়িয়া এক্সপ্রেসে ছিনতাইবাজের দৌরাত্ম্য। সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল। দীঘা-নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেসে পরিবার নিয়ে উঠেছিলেন বারাকপুরের রেল কলোনির বাসিন্দা স্বপন দে। ট্রেনের মধ্যেই তাঁর ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ, বার বার ডেকেও দেখা মেলেনি রেল পুলিস ও GRP-র। পরে মালদহ স্টেশনে এসে অভিযোগ দায়ের করেন স্বপন দে।
মহিলার মাথায় মেরে অজ্ঞান করে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। নগদ ৩০ হাজার টাকা এবং কয়েক ভরি সোনা লুঠের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় লস্করপুরের বাড়িতে একাই ছিলেন অঞ্জনা দে। সেই সময় বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা।
মহিলার মুখে স্প্রে করে লুঠ। চাঞ্চল্য বারুইপুরে। ২ নম্বর ওয়ার্ডের সুবুদ্ধিপুরে বাড়িতে একাই ছিলেন রূপালী নস্কর। সুযোগ বুঝে ওই সময় বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই মুখে স্প্রে করে গৃহকর্ত্রীকে অচৈতন্য করে ফেলে। ২টি দামি মোবাইল, নগদ টাকা সহ একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়িতে ফিরে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। বারুইপুরে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলায় ক্ষুব্ধ স্থানীয়রা।
দোকান বন্ধ করে বাড়়ি ফেরার পথে সর্বস্ব লুঠ হয় দুই স্বর্ণ ব্যবসায়ীর। তাঁদের গুলি করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। খড়গপুরে প্রকাশ্য রাস্তায় এই ঘটনার পর থেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তিকৃষ্ণা ও দুর্গা রাও নামে ওই দুই ব্যবসায়ী। গত সোমবারের এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ তাদের মধ্যে ৪ জনকে পুলিস গ্রেফতার করে।
নিজেদের সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে একটি গোল্ড লোন সংস্থা থেকে ৪৫ কেজি সোনা নিয়ে চম্পট দিল ৪ দুষ্কৃতী। আজ ঘটনাটি ঘটে হায়দরাবাদের রামচন্দ্রপুরমে। পুলিস অভিযুক্তদের খোঁজে তল্লাসি শুরু করেছে।
নোট বাতিলের ঘোষণার পর এমন ঘটনা প্রথম। পটনায় ATM লুঠের চেষ্টা করা হল। আর তা আটকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে খুন হলে হল রক্ষীকে। আজ সকালে শহরের মৌর্য লক এলাকায় ঘটে ঘটনাটি। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM-এ নগদ টাকা লুঠ করতে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। সেই সময় সেখানে রক্ষীর দায়িত্বে ছিলেন দীপক কুমার। অভিযোগ তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতিরা তাঁকে গলা কেটে খুন করে।
বসিরহাটে পর পর তিনটি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল দেখা দিয়েছে এলাকায়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই লুটপাটের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রেলের কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে ১২ লক্ষ টাকার লুঠ। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির রাজেন্দ্র প্যালেস মেট্রো স্টেশনে।
দিনেদুপুরে নিরাপত্তারক্ষীকে গুলি করে এটিএমের ক্যাশ ভ্যান থেকে দেড় কোটি টাকা লুঠ করে চম্পট দিল ডাকাতদল। দিল্লির কমলানগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত নিরাপত্তরক্ষীর অবস্থা সঙ্কটজনক। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
আবার মাদক খাইয়ে রেল যাত্রীদের সর্বস্ব লুঠ করার ঘটনা ঘটল। সংরক্ষিত কামরায় রেল যাত্রীদের মাদক খাইয়ে লুঠ করার ঘটনায় আবারও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। শনিবার মধ্যরাতে ডাউন কালকা মেলে ঘটনাটি ঘটে। ওই ট্রেনের এস থ্রি কামরাতে আট জন যাত্রীকে মাদক খাইয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। আসানসোলে ট্রেনটি ঢোকার পর ওই যাত্রীদের উদ্ধার করে রেল পুলিস। ওই আট জন যাত্রীকে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।