'কফি উইথ করণ'-এর হট সিটে এসে বসবেন, আর বেফাঁস কেউ কিছুই বলবেন না তাও কি হয়? সম্প্রতি, করণ জোহরের এই শোতে বোন সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর। সেখানে ভাই-বোন দুজনেই মজেছিলেন রসালো আলোচনায়। কথা প্রসঙ্গে অর্জুন ফাঁস করে বসেন কাপুর বাড়ির ছেলের কাণ্ড কারখানা। রণবীর কাপুরকে নিয়ে অর্জুনের সেই মন্তব্যই এখন যত আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু রণবীরকে নিয়ে কী এমন বলে ফেললেন বনি পুত্র? অর্জুনের কথায় রণবীরের মদের নেশা নাকি দিনদিন বেড়েই চলেছে।
'শামসেরা' বক্স অফিসে সেভাবে সারা ফেলতে পারেনি, তবে তাতে কী! আপাতত আলিয়ার সঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রচার আর হবু সন্তানের অপেক্ষায় দিন গোনা, এভাবেই কাটছে 'কাপুর নন্দন' রণবীরের। বাবা হতে চলেছেন তিনি, এর থেকে খুশির খবর আর কীই বা হতে পারে! শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়াকে সঙ্গে নিয়েই 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে গিয়েছিলেন রণবীর কাপুর। এদিন বেবি বাম্প ঢাকতে ঢিলেঢালা পোশাক নয়, বাদামি রঙের টাইট ফিট র্যাপ ড্রেস পরেছিলেন আলিয়া। যেখানে আলিয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। দিব্যি হাসিখুশি চেহারায় ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। তারপর ডেকে নেন রণবীরকেও। পাপারাৎজির সোশ্যাল মিডিয়া এই ভিডিয়ো উঠে আসতেই তা ছড়িয়ে পড়ে।
পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) সেটে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় মৃত্যু হয়েছে এক সিনেমাকর্মীর। মৃত ওই সিনেমাকর্মীর নাম মণীশ দেবশী। শ্যুটিং স্পটেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পরে উদ্ধারকাজ চলাকালীন স্টুডিয়োতেই মণীশ দেবশী নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তৎক্ষণাৎ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেমৃত বলে ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লাভ রঞ্জনের (Luv Ranjan) শ্যুটিং সেট। শুক্রবার দুপুরে আন্ধেরি বাজার সংলগ্ন চিত্রাকূট স্টুটিওতে আগুন লাগে। সেসময় শটের মধ্যেই ছিলেন ধর্মেন্দ্রর (Dharmendra) নাতি, সানি দেওলের (Sunny Deol) ছেলে রাজবীর। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। প্রসঙ্গত এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন তিনি। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলেই জানা যাচ্ছে। আর লাভ রঞ্জনের এই ছবির জন্যই প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)।
মঙ্গলবার সকাল সকাল করণ জোহর জানালেন যে, রকি অউর রনি কি প্রেমকাহিনির শ্যুটিং শেষ করলেন আলিয়া। যদিও পুরোপুরি শ্যুটিং শেষ হয়নি, শুধুমাত্র আলিয়ার ভাগের শ্যুটিংই শেষ হয়েছে। করণের ক্যাপশনেই বোঝা যাচ্ছে যে রণবীরের পার্টে শ্যুটিং এখনও বাকি। এদিন অভিনেত্রীকে বিদায় জানাতে এদিন সেটে কেক কাটা হয়। আলিয়ার পাশে দেখা গেল ছবিতে তাঁর সহ অভিনেতা রণবীর সিংকেও।
সঞ্জয় দত্তের সেই কঠিন লড়াইয়ের কথা সামনে এনেছেন পরিচালক করণ মালহোত্রা (Karan Malhotra)।
'শামসেরা'র প্রমোশনে খুব সম্ভবত গিয়ে একথাই কি নিশ্চিত করলেন রণবীর!
রবিবার সকালেই গানটি রিলিজ হওয়ার আগেই শনিবার সিডনিতে এই গানটি নিজের কনসার্টে গেয়েছেন অরিজিৎ সিং। সেই কনসার্টের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিও
পাপারাৎজির মনে পড়ে গেল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির কথা।
রণবীরের প্রথম প্রেমনিবেদন থেকে ফুলসজ্জার রাতের অভিজ্ঞতা নানান ঘটনা শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া
কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় কতদূর? ফাঁস করলেন রণবীর কাপুর...
উত্তেজনার মধ্যে আলিয়াও কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন, তবুও সন্তর্পণেপা ফেললেন।
হবু বাবারণবীর কাপুরকে দেখতে পেয়েই চিৎকার করে শুভেচ্ছা জানান পাপারাৎজিরা...
কেন তাঁর শোয়ে অনুপস্থিত তিন খান, মুখ খুললেন করণ
বরাবরই নেটিজেনদের নজরে থাকেন তারকারা। আলিয়া ও রণবীরও তার অন্য়থা নয়। তাই সোশ্যাল মিডিয়া ইউজারদের থেকে কিছু গোপন করা প্রায় অসম্ভব।
জি নিউজের পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রচারিত স্ক্রিনশটটি জাল এবং চ্যানেলের ডিজিটাল সাইট দ্বারা এই জাতীয় কোনও সংবাদ বা প্রতিবেদন লেখা হয়নি বা সম্প্রচারিত হয়নি।
'কাজা'র ক্ষুদেদের সঙ্গে আনন্দে মাতোয়ারা 'বাল্লি' রণবীর কাপুর
বিয়ের আড়াই মাসের মাথায় সন্তান সম্ভবা আলিয়া। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের পর হানিমুনে যাননি আলিয়া-রণবীর। সূত্রের খবর এবার বেবিমুনে পরিকল্পনা রয়েছে দম্পতির।
লন্ডনে হার্ট অফ স্টোনের শুট করছেন আলিয়া। জুলাইয়ের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন, এমনটাই খবর।
দুর্ঘটনার কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয়ে যায় রণবীরের।
দ্বৈত ভূমিকায় দর্শকদের সামনে এসে ফের 'বাহুবলীর কথা মনে করালেন রণবীর।