Aparna-Anjan:একাকিত্বের গল্প বলে সবাই। অনেকেই বলে সম্পর্কের টানাপোড়েনের গল্পও। সোশ্যাল মিডিয়ায় হাট হয়ে যাওয়া দৈনন্দিনতায় কখনও জ্বলে উত্সবের নিয়নবাতি, কখনও হেমন্তের বিষণ্ণ কুয়াশা। মানুষ হাত ধরতে চায়, হাত ছাড়তে চায়ও। বয়স বাড়ে, রাত গাঢ় হয়। আর পরম যত্ন করে বোনেন সেই গল্প। অপর্ণা-অঞ্জন যেখানে জীবনের ব্যালে নাচেন, ব্যাকগ্রাউন্ডে বাজে এই রাত তোমার আমার।
PUMA Becomes PVMA:PUMA হয়ে গেল রাতারাতিPVMA! শহরের বিলবোর্ড দেখে থ অনেকেই... হলটা কী তাহলে?
Madhyamik review and scrutinee result to be published tomorrow
সিপিএম-এ সবাই ফেল! নিজেরাই নিজেদের ফেল করালেন রাজ্য কমিটির সদস্যরা। পার্টির পরীক্ষার খাতাগুলিতে শুধুই লালদাগ। রক্তাক্ত প্রোগ্রেস রিপোর্ট নিয়ে মাথার চুল ছিঁড়ছেন নেতারা। রাজ্য প্লেনামের পরেই বেঁধে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। কতটা এগোল দল? ফিডব্যাক পেতে রাজ্য কমিটির নেতাদের হাতে ধরিয়ে দেওয়া হয় প্রশ্নমালা।
রাজ্য প্লেনামের আগে আজ ও কাল দু'দিনের রাজ্য কমিটির বৈঠকে বসছে সিপিএম। প্লেনামের আগে বেশকিছু নীতি নির্ধারনের খসড়া সহ একাধিক বিষয় আলোচনা হবে দুদিনের এই বৈঠকে। সংগঠনকে মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়েও জেলাগুলি তাদের মতামত জানাবে।
ছবি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সুলতানের রেকর্ড ভেঙে দিয়েছিল কাবালি। দু সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত সলমন অভিনীত সুলতান ব্যাবসা করেছিল ৩৬.৫ কোটি টাকার। কাবালি সেখানে সুলতানকে ছাপিয়ে ব্যবসা করল ৪৮ কোটির। যদিও ছবিটি তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। শুধু ভারতে নয়,মার্কিন মুলুকেও রেকর্ড গড়েছে এই ছবি। তবে মুম্বইয়ের ডিস্ট্রিবিউটারদের মতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ভালো হলেও ছবির রিভিউ সাংঘাতিক কিছু নয়। সোমবার থেকেই পড়তে পারে ছবির ব্যবসা। এদিকে তামিলনাড়ুতে এই ছবি ট্যাক্স ফ্রি হওয়ার সত্বেও ছবির ব্যবসা ২১.৫ কোটি টাকার। আর সঙ্গে সেরা ওপেনিং এর রেকর্ড গড়ল তালাইবা সুপারস্টার। ৬৫ বছর বয়সী এই স্টার পর্দায় ফিরেই তাঁর ক্যারিশমায় বুঝিয়ে দিলেন তিনি একাই একশো।
বুড়ো হাড়ের ভেলকি কী একেই বলে? যুগের পর যুগ এভাবে নিজেকে বদলে চলা! মান্ধাতা আমল থেকে আজ পর্যন্ত নিজেকে ক্রমাগত শান দিয়ে চলা.. বিস্ময়বোধক চিহ্ন কম পড়ে যাবে খুব বেশি কিছু দেখতে গেলে। পুলিশ থানায় অপেক্ষারত এক লোলচর্ম বৃদ্ধ। শরীরে বয়স, তবু জর্জরিত নন। মনে একটাই লক্ষ্য, প্রিয় নাতনি অ্যাঞ্জেলার আততায়ীকে খুঁজে বের করা। অ্যাংরি ইয়ং ম্যান থেকে পাওয়ার অফ ওল্ড ম্যান-অভূতপূর্ব এই ট্রান্সফরমেশন। রুপোলি পর্দা যেন তাঁর ঘরবাড়ি। সারা শরীর জুড়ে শীত, তবুও তাঁর অভিনয় হাড়-কাঁপিয়ে দেয়। পিকুর ভাস্কর ব্যানার্জির চেয়ে একটু বেশি বৃদ্ধ। ওয়াজির ছবির চরিত্রের সঙ্গে মিল অনেকটাই। মিল খুঁজে সময় নষ্ট না করে, বুড়োটাকে দেখুন। লঝঝড়ে স্কুটার আরোহী, ঘোলাটে চোখ, ফুঁপিয়ে কান্না, নির্বাক দৃষ্টি.. ভুলেই যাবেন এটা অভিনয় কি না!
না বললেও চলে, এ ছবির এক ও অদ্বিতীয় রেফারেন্স পয়েন্ট শাহরুখ-কাজলের ব্লকবাস্টার দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। টোটো টোকা নয়, ট্রিবিউট। সেটারও একটা কায়দা আছে, অমনি অমনি ট্রিবিউট বললেই হবে না।
শর্মিলা মাইতি ছবির নাম: কাঞ্চি রেটিং: ***
বহুদিন পর রুপোলি পর্দায় ছবি নিয়ে ফিরছেন পরিচালক সুভাষ ঘাই। কাঞ্চি:দ্য আনব্রেকবল। ছবিতে সুভাষ নিয়ে এসেছেন নতুন মুখ মিষ্টি মুখার্জি ও কার্তিক তিওয়ারিকে। আজ মুক্তি কাঞ্চির। দেখে নেওয়া যাক টুইটারে রিভিউ কী বলছে,
শময়িতা চক্রবর্তী *****ছবির শুরুতে ডঃ কিং শুলৎস মুক্তি দেওয়ার পরই স্লো একটা শটে দেখা যায় গায়ের দাসত্বের জীর্ণ চাদর ছুঁড়ে ফেলে উঠে দাঁড়াল জ্যাঙ্গো। শৃঙ্খল-স্খলনের নিপুন ওয়েস্টার্নায়ন। এই ছবির প্রতিটি শটে ওয়েস্টার্নকে কুর্নিশ ঠুকেছেন পরিচালক। তবে ওয়েস্টার্ন গ্রামার দিয়েও ট্যারান্টিনো বাক্য রচনা করেছেন কিন্তু নিজের স্টাইলেই। ছড়িয়ে দিয়েছেন নিজস্ব তুলির টান।