পঞ্চায়েত ভোটে 'আদালত অবমাননা'। হাইকোর্টের নালিশ করেছেন শুভেন্দু অধিকারী। সেই নালিশের প্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি করেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
এর আগে, পঞ্চায়েত ভোটে মনোনয়নেরই প্রথমদিনেই গুলি চলেছিল মুর্শিদাবাদে। এই খড়গ্রামেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ।
এলাকায় রীতিমতো সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন তৃণমূল কর্মীরা। সেকারণেই বোর্ড গঠনের হাজির থাকতে পারেননি তাঁরা, অভিযোগ বিরোধীদের।
Bhangor: সুজন চক্রবর্তী বলেন, এরকম ঘটনা কোনও আশ্চর্যের ঘটনা নয়। মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেন, বিরোধীদের ভোটে জিতিয়ে লাভ কী? জিতলেও তো আমাদের দিকে চলে আসবে।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলেন নদিয়ার শান্তিপুরের কবি কল্লোল সরকার। সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে তাঁকে পড়তে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
রিপোর্টে লেখা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে বরাবরই হিংসা হয়েছে। যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাণহানি একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর TMC দল এবং তাদের জোটসঙ্গিরা অপরাধী গুন্ডা এবং পক্ষপাতদুষ্ট প্রশাসনের সঙ্গে মিলে তৃণমূলের জয় নিশ্চিত করার জন্য ষড়যন্ত্র করেছে।
WB Panchayat Election 2023: গণনার দিন কাঁঠালিয়া স্কুলের গণনাকেন্দ্রের বাইরের এলাকায় রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিস-আইএস সংঘর্ষে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। গণনাকেন্দ্রে আটকে পড়লেন আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম
West MIdnapur News: ঘটনায় বিজেপি-তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএমের জেলা কমিটির সদস্য তথা ঘাটালের সিপিআইএম নেতা অশোক সাঁতরা।এক কথায় পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় শাসক বিরোধী দলের বিজয় উল্লাস না হলেও গ্রাম পঞ্চায়েত দখল করতে মরিয়া দুই দল
WB Panchayat Election 2023: হেঁড়িয়া পুলিস ঘটনাস্থলে পৌঁছালে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির টিকাশির ছাতনাবাড়িতে। উল্লেখ্য, টিকাশিতে গতকাল তৃণমূল কর্মীকে তার বাড়িতে আগুন ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।
Modi on Oppostion: কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, পরিবারবাদী পার্টিগুলো কখনওই দেশের যুবশক্তির সঙ্গে ছিল না। এদের একটাই এজেন্ডা। নিজেদের পরিবার বাঁচাও, পরিবারের জন্য দুর্নীতি বাড়াও। এদের কমন মিনিমান প্রোগ্রাম হল, দেশের উন্নয়ণ থামানো, কুশাসন বাড়ানো ও নিজেদের দুর্নীতির উপরে পর্দা দিয়ে আড়াল করা
WB Panchayat Election 2023 : মৃতের ছেলে দয়াল প্রামাণিক বলেন, যেটা এখন বুঝতে পারছি ভোটে হেরে গিয়ে বাবা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। গত ২ বারের পঞ্চায়েত সদস্য। তার পরে এই হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি। একবার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। একবার পঞ্চায়েত প্রধান।
Arjun Singh: বাংলায় বোমা-গুলির বাড়বাড়ন্ত নিয়ে অর্জুন সিং বলেন, ভারতের অন্যান্য রাজ্যে এ কে ৪৭ চলে, অটোমেটিক গান চলে। দেখলেন তো আতিক আহমেদকে কীভাবে মারা হল! পশ্চিম বাংলায় এখন সবকিছু সস্তা। এখনও কাট্টা চলে, বোমা চলে। তিন থেকে পাঁচ হাজার দাম
'জনপ্রতিনিধি হিসেবে ভাঙড়বাসীর পাশে থাকা দরকার, সেটা আমাকে থাকতে দেওয়া হচ্ছে না।সুকৌশলে আটকানো হচ্ছে'। দাবি ISF বিধায়কের।
অভিযোগের তির জয়ী নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীদের দিকে।বাড়ি ফিরতে চেয়ে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন শাসকদলের প্রার্থী।
গণনার দিন বিকেলে গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগ করে জেলা শাসকের দফতরের সামনে ধরনায় বসেন সুকান্ত মজুমদার। এরপর রাত্রি বারোটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত গণনা কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকেন রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ ছিল গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে এবং সেটা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই। এই ঘটনার পরে সিসিটিভি চুরি যাওয়ার যে তথ্য সামনে এসেছে তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
WB Panchayat Election 2023: তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, আমার এলাকায় সস্ত্রাস আমি বরদাস্ত করি না। অভিষেক বন্দ্যোপাধ্যয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা হল সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। ওই বার্তাকে পাথেয় করেই আমি কাজ করি
WB Panchayat Election 2023 পঞ্চায়েতে ভোটে হিংসার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটের দিনই নিহত হয়েছেন ১৫ জন। মনোনয়ন পর্ব থেকে এখনওপর্যন্ত ৫০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এক পাশাপাশি গন্ডগোলের জেরে ইতিমধ্যেই গত সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে
Ballot Sandesh in North 24 Parganas: শোনা যাচ্ছে যুব সম্প্রদায়ের একটি অংশ নাকি ১১ জুন দিনটিকে 'ব্যালট ডে' হিসেবে ঘোষণা করার জোর দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, ঠিকমতো প্রচার পেলে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে'কে-ও অনায়াসে পিছনে ফেলে দিতে পারবে। সাধে কি বলে, বাঙালি স্বভাবরসিক!
WB Panchayat Election 2023: তৃণমূলের মুখপাত্র প্রসেনজিত্ দাস বলেন, আইমাপাড়ার ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে সিপিএম। কারণ পঞ্চায়েতে হেরে যাওয়ার পর হতাসা থেকে এসব ওরা করছে। তৃণমূল কংগ্রসকে বদনাম করতে ও মানুষের রায়কে ছোট করতে এসব করা হচ্ছে
WB Panchayat Election 2023: বিজেপির অভিযোগ, গড়বেতার ৭ নম্বর মাইতা অঞ্চলে গতকাল এক নক্কারজনক ঘটনা ঘটেছে। বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাসকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে প্রবল মারধর করা হয়। তার পরে যখন সে জল চায় তখন তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়
TMC Supporter tied on tree: 'তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!' এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল।
কমিশনের বক্তব্য, ব্যালট পেপার ছিনতাই করে নেওয়ার ফলে ভোট গণনা সম্পূর্ণ হয়নি। সেই কারণেই ফের ভোট নেওয়া হবে।