Spain vs Croatia Prediction EURO 2024: কয়েক ঘণ্টা পরেই স্পেন বনাম ক্রোয়েশিয়া। এই ম্য়াচে নজরে দুই তারকা। কেন, কী বৃত্তান্ত জেনে নিন।
ক্রোয়েশিয়া ও মরক্কোর সমর্থকদের নিজেদের নিয়েই আগ্রহ তুঙ্গে। আর সেটাই স্বাভাবিক। কারণ একদিকে যেমন এটা ছিল লুকা মদ্রিচের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তেমনই আফ্রিকান জায়ান্টরা নিজেদের ফের একবার দুরন্ত প্রমাণ করার তাগিদ নিয়ে ৯০ মিনিটের যুদ্ধে নেমেছিল।
শুরুটা একটু ধীরে করলেও ৩০ মিনিটের পর ম্যাচে ফিরে এল আর্জেন্টিনা। যে ডমিনিক লিভাকোভিচ চলতি প্রতিযোগিতায় বারবার দলকে বাঁচিয়েছেন, জাপান ও ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দেওয়া ক্রোয়েট গোলকিপার এত বড় ভুল করবেন নিজেও ভাবতে পারেননি। বক্সের মধ্যে বল দখলের জন্য এগিয়ে এসে এনজো ফার্নান্দেজকে ফাউল করলেন। ডেকে আনলেন নিজের ও তাঁর দলের বড় বিপদ।
কোয়ার্টার ফাইনালে দুটি দলই নির্ধারিত সময়ে ম্যাচ জিততে পারেনি। ফলে রুদ্ধশ্বাস টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেক্ষেত্রে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া, দুটি দলকেই তাকিয়ে থাকতে হয়েছিল দুই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ডমিনিক লিভাকোভিচের দিকে।
Argentina vs Croatia Semi-Final: নীল-সাদা বাহিনীর গোলকিপার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি সেভ করেছিলেন। ফলে শেষ হাসি হেসেছিল মেসির দল। অন্যদিকে এবার ফর্মের তুঙ্গে আছেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। চাপের মুখে গত দুই ম্যাচে দলকে জিতিয়েছে তাঁর জোড়া গ্লাভস।
২০০৬ সাল। সুইৎজারল্যান্ডের বাসেলে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমবার মাঠে নেমেছিলেন ২০ বছরের লুকা মদ্রিচ। লিওনেল মেসিও তখন উঠতি প্রতিভা। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো ক্রাঞ্জকার ঝুঁকিটা নিয়েছিলেন।
কাতারে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল সৌদি আরবের কাছে হার দিয়ে। তবে শুরুর ওই ধাক্কা সামলে মেসিরা জায়গা করে নিয়েছেন শেষ চারে। গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ড, দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া আর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছে আলবেসেলেস্তেরা।
দক্ষিণ কোরিয়ার মতো ক্রোয়েশিয়া ভুল করবে সেটা কোনও ফুটবল বিশেষজ্ঞ বুকে হাত দিয়েও বলতে পারবেন না। ক্রোয়েটরা খুব ছক কষেই মাঠে নেমেছিল।নিজেদের মধ্যে বেশি পাস খেলেছেন নেইমার-ভিনিসিয়াসরা। কিন্তু লাভ হয়নি।
গতিকে হাতিয়ার শুরু থেকেই ঝড় তুলেছিল হাজিমে মরিইয়াসুর ফুটবলাররা। সেই আক্রমণকে প্রতিহত করার জন্য ক্রোয়েটরা খেলাকে স্লো করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরপর আক্রমণ করে গেলেও, বড় বড় দুর্গ ভেঙে পড়ে। এ তো স্রেফ গতবারের রানার্সদের রক্ষণ।
চলতি বিশ্বকাপে ইতিহাস তৈরি করল মরক্কো। শেষবার ১৯৮৬ সালের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল উত্তর আফ্রিকার এই দেশ। ৩৬ বছর পর আরও একবার নক আউটে জায়গা করে নিলেন হাকিম জিয়েখ-ইউসেফ নেসিরিরা।
দুই গোল হজম করলেও কানাডা লড়াই করার চেষ্টা করছিল। তবে লাভ হল না। অভিজ্ঞতাকে সম্বল করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। স্বভাবতই হারের জন্য বিদায় নিল কানাডা।