মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যবাটির ও ভদ্রেশ্বরের মাঝামাঝি দিল্লি রোডের পাশের নয়ানজুলি থেকে উদ্ধার হয় বিষ্ণু মালের কাটা মুণ্ডু।
নিজস্ব প্রতিবেদন : ডিএনএ পরীক্ষা হবে বিষ্ণু মালের কাটা মুণ্ডুর। গতকালই উদ্ধার হয় বিষ্ণু মালের কাটা মুণ্ডু। এরপরই আজ ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হল। ডিসি তথাগত বসু জানিয়েছেন, এখনও পর্যন্ত যা যা তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাতে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের সাজা হওয়া কেউ আটকাতে পারবে না। বলে রাখি, বিষ্ণু মাল খুনে বিশাল দাস সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিস।
সোমবার খুনি বিশাল দাসকে চুঁচুড়া আদালতে পেশের পর ১৪ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা। শুরু হয় কাটা মুণ্ডুর খোঁজ। মঙ্গলবার বিশাল দাস, রথীন সিং ও বিপ্লব বিশ্বাসকে নিয়ে আবারও বৈদ্যবাটিতে গিয়ে কাটা মুণ্ডুর খোঁজ শুরু করেন গোয়েন্দারা। তবে সকাল থেকে বৈদ্যবাটি দিল্লি রোডের পাশের নয়ানজুলিতে তল্লাশি করা হলেও কাটা মুণ্ডুর কোনও খোঁজ মেলেনি। শেষমেশ সন্ধ্যায় বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী ও ভদ্রেশ্বরের বিঘাটির মাঝামাঝি ধোবা পুকুরের কাছে দিল্লি রোডের পাশের নয়ানজুলি থেকে উদ্ধার হয় বিষ্ণু মালের কাটা মুণ্ডু।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর কামারপাড়ার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিষ্ণু মালকে খুন করে বিশাল ও তার দলবল। খুনের পর দেহ টুকরো টুকরো করে ফেলে দেয় তারা। প্রাথমিক তদন্তে উঠে আসে, ত্রিকোণ প্রেমের জেরেই এই নৃশংস খুন। খুনের পরই এলাকা ছাড়ে বিশাল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় গিয়ে আত্মগোপন করে। পরে সেখান থেকেই মূল অভিযুক্ত বিশাল দাস ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিস। ধৃত বিশালের বিরুদ্ধে মোট ৪টি খুনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, 'উত্সব গুরুত্বপূর্ণ কিন্তু জীবনরক্ষা অগ্রাধিকার', বাজি নিষিদ্ধ রায় বহাল রাখল সুপ্রিমকোর্ট
|
IND
(20 ov) 255/5
|
VS |
NZ
159(19 ov)
|
| India beat New Zealand by 96 runs | ||
| Full Scorecard → | ||
|
BRN
(20 ov) 130/7
|
VS |
MAS
128(19.5 ov)
|
| Bahrain beat Malaysia by 2 runs | ||
| Full Scorecard → | ||
|
MAS
(20 ov) 140/7
|
VS |
BRN
106(18.5 ov)
|
| Malaysia beat Bahrain by 34 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.