প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট আলভারো উরিবের খাস ব্যক্তি ইভান। ওয়াশিংটনের ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কর্মরত অবস্থায় আলভারো আহ্বানে রাজনীতিতে যোগ দেন দোকে
ভিলাভিসেনসিও শহর সঙ্গে কলম্বিয়ার রাজধানী বাগোতাকে যুক্ত করবে এই সেতুটি। সেতু ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখছে প্রশাসন বলে সূত্রে খবর। মাত্র ২০ মিটার সেতু তৈরির কাজ বাকি ছিল বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।
মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঘানা এবং কলম্বিয়া। ছয়ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। যুবভারতীতে হবে ইরাক, চিলি, মেক্সিকো এবং ইংল্যান্ডের ম্যাচ। যুব বিশ্বকাপের দামামা বেজে গেল। মুম্বইয়ে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। প্রথমবার কোনও বিশ্বকাপে অংশগ্রহণ করবে একশো কুড়ি কোটির দেশ ভারত। বিশ্বকাপের ড্রতে অপেক্ষাকৃত সহজ ড্র পেল লুই মাটোসের দল। ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,কলম্বিয়া আর ঘানা। ছয়ই অক্টোবর নয়া দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড। নয়ই অক্টোবর ভারতের পরের ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারত শেষ ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে।
২০১৮-এর রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুঝিয়ে দিচ্ছে, এই জয়ে তারা একেবারেই খুশ নয়। লাতিন আমেরিকায় মোট ১০টি দেশ। এই ১০টি দেশের প্রথম চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায়। আপাতত পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। এই অবস্থায় ৩০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চিলিকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর ২১ পয়েন্ট পেয়ে চতূর্থস্থানে রয়েছে কলম্বিয়া। চিলির বিরুদ্ধে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। কোচ বাউজা তো দলের ফুটবলারদের তাতানোর জন্য বলেছিলেন যে, 'আমরা ১০ পয়েন্টের জন্য খেলতে নামব।'
বুলফাইটের কয়েক ঘণ্টা আগে বিরোধিতা করতে ভিড় জমিয়েছিলেন পশুপ্রেমীরা। কিন্তু হঠাতই বিস্ফোরণে কেপে উঠলো কলম্বিয়ার রাজধানী বোগোটা। বিস্ফোরণ জখম বারো জন পুলিস কর্মী। গুরুতর আহত দুই পথচারীও। বিস্ফোরণের জেরে পাশের একটি আবাসনে একাংশ ভেঙে পড়ে। রাস্তার পাশের নিকাশি নালায় ওই বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে পিছনে কারা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও কলম্বিয়ার ন্যাশনাল লিবারেশন আর্মিকেই সন্দেহ করছে পুলিস।
টাকা নিয়েই তো আমাদের সবকিছু। দুটো টাকা রোজগারের জন্যই আমাদের সারাদিন কত পরিশ্রম করতে হয়। আসলে টাকা ছাড়া যে কিছুই মিলবে না। গরিব তাই চিরকাল বড়লোকের টাকা দেখেছে আর ভেবেছে, ইস্ এত টাকা যদি আমার থাকতো।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে পেরুকে চার-দুই গোলে হারিয়ে শতবর্ষের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া। নিউ জার্সিতে আশি হাজার ফুটবল ভক্তদের সামনে শেষ হাসি হাসলেন হামেস রডরিগেজরা। একই সঙ্গে দীর্ঘ দিন পর কোপার কোয়ার্টার ফাইনালের বাধা টপকাল কলম্বিয়া। নব্বই মিনিট শেষে ম্যাচের ফল শূন্য-শূন্য থাকায় কোপার নিয়ম অনুযায়ী খেলার নিস্পতি সরাসরি হয় টাইব্রেকারে। গুরুত্বপূর্ণ সময় চাপ ধরে রাখতে সফল হামেস,কুয়ার্ডাডোরা।
আগামীকাল কোপায় হাড্ডাহাড্ডি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পেরু-কলম্বিয়া। টানা তৃতীয়বার কোপার সেমিফাইনালে ওঠার হাতছানি পেরুর সামনে। অন্যদিকে পেরুকে কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত দুরন্ত ফর্মে থাকা কলম্বিয়া।
জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল কলম্বিয়া। আয়োজক দেশ ইউএসএ-কে দুই-শূন্য গোলে হারিয়ে দিল হোসে পেকারম্যানের দল। প্রথমার্ধে ক্রিশ্চিয়ান জাপোটা আর হামেশ রডরিগেজের গোল লাতিন আমেরিকার দলটির জয় নিশ্চিত করে দেয়। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করেও কাজের কাজ করতে পারেনি ক্লিন্সম্যানের ইউএসএ। খেলার শুরুর আট মিনিটেই মধ্যেই গোল পেয়ে যায় কলম্বিয়া। এডউইন কারডোনার কর্নার থেকে গোল করে যান সেন্টার ব্যাক জাপোটা। আন্তর্জাতিক ফুটবলে কলম্বিয়ান ডিফেন্ডারের এটি প্রথম গোল। বিরতির আগেই ব্যবধান বাড়ান রিয়ালের তারকা ফুটবলার হামেশ রডরিগেজ। বক্সের মধ্যে ইউএসএ-র এক ফুটবলার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। গোল করতে ভুল করেননি হামেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য উজ্জীবিত ফুটবল খেলে আয়োজক দেশ। গোলের সুযোগও তৈরি করে তারা। ডেম্পসের হেড গোললাইন সেভ করেন সেবাস্তিয়ান পেরেজ। তাঁর ফ্রিকিক দুরন্ত সেভ করেন কলম্বিয়া গোলকিপার ওসপিনা। কিন্তু কাঙ্খিত গোল করতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে জিতলেও তারকা স্ট্রাইকার রডরিগেজের কাঁধের চোট চিন্তায় রাখবে কলম্বিয়া টিম ম্যানেজমেন্টকে।
বন্যেরা তো বনেই সুন্দর। বন্দিজীবন থেকে অবশেষে মুক্তি। একঝাঁক পশুরাজ চলল জঙ্গলে। সার্কাসের জীবন থেকে অবশেষে খোলা হাওয়ার মাঝে। কলোম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হল তিরিশটির বেশি সিংহ। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে শুরু হচ্ছে তাদের নতুন জীবন। দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ যাত্রার পর ক্লান্ত তারা।
এবার সেক্স টেপ ফাঁস করে দেওয়া হবে বলে ফোনে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে কলম্বিয়ার পপ গায়িকা শাকিরাকে।