রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই হুমকি চিঠি পেয়েছেন সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে এই চিঠি রাখা ছিল বলে সূত্রের খবর। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) মতো পরিণতি হবে সলমন খান (Salman Khan) এবং তাঁর বাবা সেলিম খানের।
চিঠিতে উল্লেখ করলেন বাংলা ও কেরলের কথা।
কবে, কখন, কত জল ছাড়া হয়েছে? তালিকা পাঠালেন প্রধানমন্ত্রীকে।
সোশ্যাল মিডিয়ায় শাহেনশা-র কাছ থেকে পাওয়া একটি পুরনো চিঠিও শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা।
ভাই সুশান্তের হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর দিদি শ্বেতা সিং কৃতি।
হাওড়া স্টেশনে হামলার হুমকি। হুমকি খোদ মুখ্যমন্ত্রীকে খুন করার। পাক জঙ্গি গোষ্ঠীর নাম করে পূর্ব রেলকে পাঠানো হুমকি চিঠি ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বিষয়টি রাজ্য পুলিসকে জানিয়েছে রেল। বাড়ানো হয়েছে হাওড়া স্টেশনের নিরাপত্তা। চিঠির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থাকলেও ঝুঁকি নিতে নারাজ রেল। যাবতীয় শোরগোলের কেন্দ্রে এই চিঠি। পাক জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদের নাম করে চিঠি পাঠানো হয় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে। চিঠিতে হুমকি, ৫০ কোটি টাকা দিতে হবে। নাহলে বিস্ফোরণে হাওড়া ডিভিশনের লক্ষ লক্ষ যাত্রীর মৃত্যু হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও খুন করা হবে।চিঠি পেয়েই নড়ে চডে বসে রেল। যোগাযোগ করা হয় লালবাজার এবং ADG রেলের দফতরে। হাওড়া স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়। চলছে কড়া নজরদারি।
টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে বিতর্কে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, সেনার রুটিন কাজ নিয়ে এই বিতর্কে তিনি ব্যথিত। চিঠিতে পারিক্কর লিখেছেন, বহু বছর ধরে দেশজুড়ে বিভিন্ন টোল প্লাজায় সেনার এই সমীক্ষা রুটিন কাজ। রাজ্যের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা হয়ে থাকে। কিছুটা কটাক্ষের সুরে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, সংবাদমাধ্যমে অভিযোগ না করে , রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বললেই সেনার সমীক্ষা সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এধরনের অভিযোগ সেনার মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন পারিক্কর। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, রাজনীতিকরা একে ওপরের বিরুদ্ধে যে কোনও অভিযোগ তুলতে পারেন। কিন্তু দেশের সামরিকবাহিনীর সম্পর্কে মন্তব্য করার আগে ভাবনা চিন্তা করা উচিত।
কর্নাটকের বেঙ্গালুরুর ৭ বছরের শিশু কন্যা শ্রেয়া। প্রধানমন্ত্রীকে নোট বাতিলের সমর্থন করে চিঠি লিখল সে। টিঠিতে সে জানিয়েছে যে, সে প্রধানমন্ত্রীর খুব বড় ভক্ত।
মাত্র কয়েকদিন আগের ঘটনা। ১৪ জুন উত্তরপ্রদেশের বুলন্দশহর এলাকায় দুই কন্যার সামনে তাঁদের মাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে মহিলার শ্বশুর বাড়ির লোকজন। যেহেতু শ্বশুর বাড়ির প্রত্যেকেই এমনকি ওই মহিলার স্বামীও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাই ওই মহিলার মৃত্যুর পর তাঁর দুই কন্যার ঠাঁই হয় একটি হোমে।
আজ এবং আগামিকাল মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় প্রধানমন্ত্রীর মিছিল রয়েছে। সেই কারণে প্রায় সমস্ত স্কুলবাসই তুলে নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সমস্যায় পড়েছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। তাদের স্কুলে যেতে সমস্যা হওয়ার জন্য আজ এবং আগামিকাল বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের এই ব্যবস্থাপনায় দুঃখ পেয়ে স্বয়ং প্রধানমন্ত্রীকেই চিঠি লিখল অষ্টম শ্রেণীর এক ছাত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো শো কজ নোটিসের জবাব কেন দিয়েছেন মুখ্যসচিব? তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব আর কে শ্রীবাস্তব। আগামী একুশে এপ্রিলের মধ্যে মুখ্যসচিবকে কারণ দর্শিয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞান এবং প্রযুক্তি যে হারে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে একদিন হতেই পারে মঙ্গলেও মানুষ বসবাস করবে। হয়তো পরিবারের কেউ থাকবেন মঙ্গল গ্রহে। আর তাঁর খবরাখবর নিতে, তাঁর পরিবারের লোকজন চিঠি লিখবেন, কেমন আছে জানতে!
নেতাজি যুদ্ধপরাধী! ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলিকে লেখা চিঠিতে এমনটাই নাকি লিখেছিলেন জওহরলাল নেহরু! আর এই নথি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের দাবি চিঠিটি জাল! চিঠিতে নেই নেহরুর কোনও সইও। তাইহোকু বিমান দুর্ঘটনাতেই কী নেতাজির মৃত্যু হয়েছিল? পঁয়তাল্লিশের আঠারোই অগাস্টের পরও কী জীবিত ছিলেন সুভাষচন্দ্র বসু? বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এমনটা সম্ভবত বিশ্বাস করতে পারেননি নেহরু। আর তাই চিঠি লিখে বসেছিলেন তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্স এটলিকে। নেতাজি ফাইল প্রকাশ্যে আসায় সামনে এসছে এমনই একটি চিঠি। আর সেই চিঠি ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। পয়তাল্লিশেরই ডিসেম্বরে এটলিকে নেহরু লিখছেন , বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, এটলির চোখে যুদ্ধপরাধী সুভাষ চন্দ্র বসু কে রাশিয়ায় ঢোকার অনুমতি দিয়েছেন স্টালিন।আর এ চিঠি সামনে আসতেই উঠছে একের পর এক প্রশ্ন?
চিঠি পাওয়ার পর ২৪ ঘণ্টার মুখোমুখি গৌতম দেব। লাইভ পড়ুন-
মাত্র ৬ দিন আগে আত্মহত্যা করেছেন মেয়ে। ৬ দিন পর তাঁর স্মরণসভায় মেয়ের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনলেন মা। পড়ে শোনালেন আত্মহত্যার আগে জিয়া খানের লেখা কান্না জড়ানো ৬ পাতার চিঠি।