রাজ্যের স্কুলগুলির বেহাল ছবি এবার ফুটে উঠল সর্বশিক্ষা মিশনের রিপোর্টে। ২০১৫-১৬ সালে সর্বশিক্ষা মিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-শিক্ষক অনুপাত তলানিতে এসে ঠেকেছে। যে অনুপাতে ছাত্র-শিক্ষক সংখ্যা থাকা উচিত, কোথাও তা দ্বিগুন-কোথাও আবার দ্বিগুনেরও বেশি। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ছাত্র-শিক্ষক অনুপাত।সর্বশিক্ষা মিশনের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে
যাদের কালো টাকা রয়েছে, আট তারিখের পর তাঁদের মনের অবস্থা কেমন , সে সম্পর্কে সত্যনিষ্ঠ কোনও তথ্য নেই। তবে টাকা বাতিলের পর ক্যালেন্ডার ব্যবসায়ীদের মন ভালো নেই। ভাল থাকবে কী করে ? ব্যবসা নেই। প্রেসে অর্ডার নেই, বাজারে খদ্দের নেই।বিভিন্ন বড় বড় কোম্পানি বহু আগেই ক্যালেন্ডারের অর্ডার দিয়ে দেয়। সেখানে কোনও গলযোগ নেই। কিন্তু যাঁরা ব্যবসার আসল লাভটা দেয় ,সেই ছোটও ব্যবসায়ীরা অর্ডারই দেয়নি। দিলেও পরিমান কমিয়ে দিয়েছে।
জীবনের প্রথম দিনগুলিতেই চূড়ান্ত অমানবিকতার শিকার। অপুষ্টি, রক্তাল্পতায় ভুগছে পূর্বাশা থেকে উদ্ধার হওয়া দশটি শিশুই। দুধের শিশু। অথচ মেলেনি মাতৃদুগ্ধ । ফলে রোগজীর্ণ এই শিশুদের ভবিষ্যতই প্রশ্নের মুখে।শিশুরা তাদের কাছে ছিল শুধু মাত্র আয়ের উপায়। পুরোটাই নির্দয় ব্যবসা। শিশুদের শরীর-স্বাস্থ্য নিয়ে থোরাই কেয়ার করেছে পাচারকারীরা। জীবনের প্রথম লগ্নেই চূড়ান্ত অমানবিকতার শিকার হয়েছে এই শিশুরা। কেমন করে তাদের রাখা হত পূর্বাশা হোমের অন্দরের ছবি এক ঝলক দেখলে তা স্পষ্ট হয়ে যায়। সেখান থেকে উদ্ধার হওয়া দশ শিশুর শরীরেও তাই রোগের সংক্রমণ। উদ্ধারের পর জোকা ESI হাসপাতালে চিকিত্সা হচ্ছে এই শিশুদের।
শুধুই প্রচার। মোবাইলে ছবি। টিভিতে খবর। অতি পরিচিত মুখ দক্ষিণ দিনাজপুরের অতিকায় তরুণী সিদ্দিকা পারভিন। চিকিত্সায় এগিয়ে এসেছেন অনেকেই। সেই খবরও হয়েছে বিশদে। কিন্তু মোটেই ভাল নেই সিদ্দিকা। মুখ্যমন্ত্রীর দৌলতে মাসে মাসে জোটে চিকিত্সার দামি ইঞ্জেকশন। কিন্তু ভাতের বড় অভাব। কলকাতা আসার খরচও তো কম নয়। তবু বাঁচতে চায়। চায় এগিয়ে আসুক সরকার।
সময় মতো সারানো যাচ্ছে না। খারাপ হয়ে পরে আছে দমকলের একাধিক ইঞ্জিন, গাড়ি। সারানোর মত কর্মীও নেই। বিপর্যয়ের সময় যারা ত্রাতা, সেই দমকলই এখন চরম সঙ্কটে। ধুঁকছে সেন্ট্রাল ওয়ার্কশপ। যে কোনও অগ্নিকাণ্ড বা বড়সড় বিপর্যয়ে মানুষের ভরসা দমকল। সেই দমকলই এবার চরম সঙ্কটে।দমকলের সদর দফতরেই রয়েছে সেন্ট্রাল ওয়ার্কশপ। সমস্যা সেই ওয়ার্কশপই। দমকলের গাড়ি, ইঞ্জিন থেকে সব সরঞ্জাম সারানো হয় এই ওয়ার্কশপে। সরঞ্জাম সারাইয়ের জন্য প্রয়োজন বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীর। চরম কর্মী সঙ্কট এই ওয়ার্কশপেই। বাম আমলের শেষ থেকে শুরু হয় দুর্দশা। এখন কর্মী সংখ্যা ১৪০ থেকে কমে হয়েছে ১১।
পঞ্চায়েত সদস্যের ফতোয়া। বাড়ির গেটে তালা। নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না অঞ্জলী মণ্ডল নামে এক অসুস্থ প্রৌঢ়া। ঘটনা রায়গঞ্জের আবদুলঘাটার। ঘটনাটি ঘটছে পুলিস সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে।
মহিলা যাত্রীদের সঙ্গে গাড়ি চালকদের অভব্য আচরণের কথা প্রায়ই শোনা যায়। এসব ঘটনায় কারও কারও শাস্তিও হয়। কিন্তু একেবারে কমে যায় না। এবার মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের জন্য এক গাড়ি চালককে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। গাড়ি চালক কাসেত আলি সেখের নামে কয়েকদিন আগে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়।
আকাশে শরতের মেঘ, বাতাসে আগমণীর গন্ধ। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে শহর, তবু কুমোরটুলির স্যাঁতস্যাঁতে আলো অন্ধকারে যুগের পর যুগ ধরে শিল্পীরা মাটির তালে, তুলির রঙে গড়ে চলেছেন প্রতিমা। আবাহন থেকে নিরঞ্জন পর্যন্ত এই উত্সবের ইমারত্ গড়ছেন যাঁরা, সেই কুমোরটুলির শিল্পীরা প্রবল সঙ্কটে। নেই তাঁদের জীবনধারণের প্রয়োজনীয় রসদটুকুও। তাঁদের জীবন নিয়েই ছবি বানালেন নবীন পরিচালক শুভ্রা আইচ বসু। নাম- জীবনসঙ্কটে কুমারটুলির শিল্পীরা
একটা বয়সের পর ডিম খাওয়া ভাল না খারাপ? এ এক চিরন্তন ডিবেট। হাই স্ট্রেসড সোশ্যাল লাইফে যাঁরা চল্লিশের কোঠায় পা রেখেছেন, তাঁদের অনেকেই এখন রোজ ডিম খেতে গেলে দুবার ভাবেন। বয়স্কদের ক্ষেত্রে তো কথাই নেই। ডিমের দিকে তাকানোও যেন অপরাধ! সাম্প্রতিক গবেষণা কিন্তু বলছে অন্য কথা। বয়স্কদের জন্য ডিমকে আর নিছক ভিলেন হিসেবে দেখতে রাজি নন ডাক্তাররা।
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জমা জলে বেড়েছে ভোগান্তি। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় মাটির দেওয়াল চাপা পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বীরভূমের সিউড়িতে বাড়ি ধসে আহত হয়েছেন এক শিশু সহ তিনজন।লাগাতার বৃষ্টিতে বানভাসি বাঁকুড়া। সেতু ও রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে বেশ কয়েকটি জাতীয় ও রাজ্য সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
রিও অলিম্পিকটা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের। সব খেলা থেকেই এক এক করে বিদায় নিচ্ছেন প্রতিযোগীরা। কোথাও আশা জাগিয়ে। কোথাও বা একেবারে শুরুতেই ব্যর্থ। বক্সিং-এ ভারতের অভিযান শেষ। উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর কাছে ধরাশায়ী হলেন বক্সার বিকাশ কৃষ্ণন। ৭৫ কেজি বিভাগে এদিন কার্যত দাঁড়াতেই পারেননি ২৪ বছর বয়সী বিকাশ।
আপনি কি বিবাহিত? জিজ্ঞেস করার কারণ, এই যে, তাহলে আর এই বিষয়ে আপনার কিছু করার নেই। কিন্তু আপনি যদি বিবাহিত না হন, তাহলে অবশ্যই নিজের জীবনসঙ্গী বেঁছে নেওয়ার আগে দুটো জিনিস দেখে নেবেন। ওই দুটো জিনিস ঠিকঠাক না থাকলে, আপনার জীবন দুর্বিষহ হতে দু'দিনও লাগবে না। প্রশ্ন হল, কী দুটো জিনিস।
রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন রাস্তা এবং সেতুর বেহাল দশা। বর্ষা আসতে না আসতেই কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও আবার গর্ত। জেলা সফরে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রীর। এমনকি প্রশাসনিক বৈঠকগুলিতেও বিভিন্ন এলাকার বিধায়করাও মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান। কোথাও নিম্নমানের কাজ, কোথাও বা রক্ষণাবেক্ষণের অভাব, এতেই বেহাল রাস্তা ও সেতুর অবস্থা। এরপরই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। রাস্তা ও সেতুর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সব দফতরকে অবিলম্বে সারাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর রাজ্যের বিভিন্ন সেতুর অবস্থা খতিয়ে দেখতে সমীক্ষা চালায় সরকার। সেই সমীক্ষা দিচ্ছে বিপদের ইঙ্গিত। সূত্রের খবর রিপোর্টে বলা হয়েছে, গোটা রাজ্যে ২৩১টি সেতু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুর অধিকাংশই জাতীয় ও রাজ্য সড়কের ওপর অবস্থিত। তার মধ্যে ৬৬টি সেতুর এখনই পুনর্নির্মাণ প্রয়োজন।
ভাল খবর নেই অলিম্পিকে ভারতীয় টেনিসে। লিয়েন্ডার পেজ-রোহন বোপান্না জুটির পর হেরে গেল সানিয়া মির্জা-প্রার্থনা থোম্বারে জুটিও। চিনের জুটির কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে ছয়-সাত, সাত-পাঁচ, পাঁচ-সাত ফলে হেরে যায় ভারতীয় মহিলাদের ডবলস জুটি। ম্যাচে ভারতের হয়ে একাই লড়াই চালান সানিয়া মির্জা। মূলত প্রার্থনার দুর্বল সার্ভিসের জন্য হারতে হল ভারতীয় মহিলা জুটিকে। প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে কামব্যাক করেন সানিয়ারা।
নতুন মরশুম শুরুর আগে ছন্দে নেই লেস্টার সিটি। ইপিএল চ্যাম্পিয়নদের নিয়ে এবার ক্লাব ফুটবলে অনেক প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার কাছাকাছি এখনও পৌছতে পারেনি ক্লাডিও রেনেইরির দল। রবিবার সকালে লেস্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিল প্যারিস সেন্ট জার্মেইন। এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ায় খেলেননি জ্যামি ভার্ডি। আর্সেনালের নজরে থাকা রিয়াদ মাহরেজ অবশ্য মাঠে ছিলেন।
পর্তুগালের হয়ে ইউরো কাপ জেতার মাঝেই খারাপ খবর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। বাঁ হাটুর চোটের জন্য চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে সিআর সেভেনকে। এমনই আশঙ্কা করছেন চিকিতসকরা। ইউরোর মেগা ফাইনালে প্রথমার্ধে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন পর্তুগালের সেরা তারকা। তখনই মনে করা হয়েছিল এই গোলমেশিনের চোটটা গুরুতর। তবে এখন মনে হচ্ছে রোনাল্ডোর বাঁ হাঁটুর চোট যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকেও বেশি।
সংস্কারের বালাই নেই। নেই সংরক্ষণের ব্যাবস্থাও। আছে শুধু মন্দির অধিগ্রহণের নির্দেশিকা লেখা পুরাতত্ব বিভাগের নোটিশ। সংরক্ষণ ও সংস্কারের অভাবে ইতিমধ্যেই মন্দির লাগোয়া সীমানা পাঁচিলের একাংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের হাত পড়েছে মন্দিরের দেওয়ালেও। কার্যত অবহেলায় ধীরে ধীরে নষ্ট হতে বসেছে বাঁকুড়ার গোকুলনগর গ্রামের প্রায় দেড় হাজার বছরের প্রাচীন মন্দির।বাঁকুড়ার বিষ্ণুপুর। মল্লারাজদের রাজধানী। বিষ্ণুপুর থেকে খানিকটা দূরেই জয়পুর। এই জয়পুরের লাউগ্রাম ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের দখল নিয়ে রাজত্ব শুরু হয় মল্ল রাজ বংশের। প্রথম রাজা আদি মল্ল। আদিমল্লের ছেলে জয়মল্ল বিষ্ণুপুরে রাজধানী সরিয়ে আনেন। বিষ্ণপুরে বহু মন্দির নির্মাণ করেণ মল্লরাজারা। তবে ভুলে যাননি জয়পুরকে। জয়পুরের কাছে গোকুলনগরে তৈরি করেন একটি মন্দির। গোকুলচাঁদ মন্দির।