Delhi Assembly Election 2025 Exit Poll:২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছে কেজরির দলই।
Delhi Assembly Election 2025:এবার নির্বাচনে অন্যতম বড় ইসুগুলির মধ্যে রয়েছে - একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি। যারমধ্যে রয়েছেবাড়ির মা বোনেদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি।
Arvind Kejriwal: ইডির দাবি সুরা কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতির মাথ খোদ অরবিন্দ কেজরিওয়াল
দিল্লি বিধানসভা নির্বাচনের ৩ সপ্তাহ আগে বোমা ফাটালেন দলত্যাগী আপ নেতা আদর্শ শাস্ত্রী। শনিবার তিনি আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। নতুন দলে এসেই তাঁর দাবি, টিকিট দেওয়ার বিনিময়ে তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গেড়োয় পরে বিজেপি যেটা সম্ভবত সামনা সামনি স্বীকার করতে অস্বস্তি বোধ করছে সেটাই এবার নিজেদের মুখপত্র 'পাঞ্চজন্য'-তে সরাসরি বলে দিল আরএসএস। পাঞ্চজন্য-র সাম্প্রতিকতম ইস্যুতে সঙ্ঘপরিবার দিল্লিতে বিজেপির ভরাডুবির জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রূপে কিরণ বেদীকে নির্বাচন করার উপরই প্রশ্ন তুলে দিল সঙ্ঘ পরিবার।
ঝাড়ু চিহ্নের উপর ভরে দিল্লিতে এক কথায় বিরোধীদের 'ঝেঁটিয়ে বিদায়' করেছে আম আদমি পার্টি। আপ-এর জয়জয়কারের দিনে এবার রাজধানীতে মহামূল্যবান হয়ে উঠল সেই ঝাঁটাই। আপ নেতা-কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রতীক হাতে বিজয় উৎসবের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে ঝাঁটার দাম। সাধারণভাবে যে ঝাঁটা বিকত খুব বেশি হলে ৩০ থেকে ৫০ টাকায়, মঙ্গলবার সেই ঝাঁটার দামই বেড়ে দাঁড়িয়েছে ২০০।
দিল্লি বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির দুঃখ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে পরাজিত হলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। পূর্ব দিল্লিতে নিজের নির্বাচন ক্ষেত্রেই হেরে গেলেন তিনি। বস্তুত কিরণ বেদীর জয় নিশ্চিত করতে বিজেপি নেতা হর্ষ বর্ধনের সুরক্ষিত আসন কৃষ্ণ নগর ছেড়ে দেওয়া হয়েছিল হয়েছিল তাঁকে। কিন্তু সেখানেও শেষরক্ষা হল না। আম আদমি পার্টির অনামী এস কে বাগগার কাছে ২৩৭৭ ভোটে হেরে গেলেন তিনি।
রাত পোহালেই নির্ধারিত হয়ে যাবে রাজধানীর ভাগ্য। দিল্লির হাইভোল্টেজ নির্বাচনে শেষ হাসি কে হাসবেন জানতে অপেক্ষা মাত্র আর কয়েক ঘণ্টার। গণনার আগের দিন দিল্লি জুড়ে ভিন্ন ভিন্ন মেজাজে দেখা মিলল মূল প্রতিদ্বন্ধী দলগুলির। বুথ ফেরত সব সমীক্ষাই জানিয়েছে 'দিল্লিতে আবকি বার, 'আপ' কি সরকার।' সেই ভরসাতেই বোধহয় খুশির মেজাজে আছেন আপ-এর কর্মী, সমর্থকরা। জয় প্রায় নিশ্চিত আশা করে আজ সারাদিন দিল্লিতে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখলেন তাঁরা। অন্যদিকে, বিজেপির সদরদফতরের আশেপাশে শুধুই বিষণ্ণতা। দিল্লি যদি সত্যি সত্যিই আপের দখলে যায় তাহলে শুধুমাত্র বিজেপির নয়, কেন্দ্রে ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যে এই প্রথম বার বড়সড় প্রশ্নের মুখে পড়বে 'মোদীজি কা জলওয়া।' বস্তুত, কেন্দ্র দখলের পর এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যগুলিতে নির্বাচনে সরাসরি এত বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি বিজেপি। শুধু বিজেপির অনান্য হেভি ওয়েট নেতারাই নন, দিল্লি নির্বাচনের আগে কিন্তু প্রচার ময়দানে কোমর বেঁধে নেমেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। তাই শেষপর্যন্ত কেজরিওয়ালের দখলে রাজধানীর তখত চলে গেলে ব্যক্তির মোদীর পক্ষে বিষয়টি 'বুরে দিন'-এর সংকেত ডেকে আনবে।
//t.co/ZulpDnkjmA— ANI (@ANI_news) February 4, 2015
কিছুদিন আগেই বিজেপি জানিয়ে দিয়েছিল কোনও দলকে খোঁচা নয়, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের পজিটিভ প্রচারেই জোর দেবে তারা। কিন্তু তৈর কিছুদিন পরই বিজেপির অ্যাড ক্যাম্পেনে ব্যঙ্গ করা হল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।
দিল্লি দখলের দিনক্ষণের সরকারী ঘোষণার আগে থেকেই ব্যালট বক্সের লড়াইয়ের জন্য বাক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নক্সাল' মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আপ সুপ্রিমো বললেন ''আমাকে কি নক্সালদের মত দেখতে? এই ধরণের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। আমি ওনাদের অনুরোধ করছি এই সব মন্তব্য ছেড়ে মূল বিষয়ের উপর মনোনিবেশ করতে।''
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আম আদমি পার্টির ক্ষমতার লড়াইয়ের পাকাপাকি দিনটার ঘোষণা হয়ে গেল। আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা ১০ তারিখ। আজ এ কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন।
হরিয়াণা ও মহারাষ্ট্রের বিধানসভায় সাফল্যের পর আত্মবিশ্বাসী বিজেপি দিল্লিতেও নতুন করে নির্বাচনের পক্ষে মত জানাল। লেফট্যানন্ট গভর্নরকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সংখ্যালঘু সরকার গঠনে উৎসাহী নয় তারা।