Russian strikes on Ukraine's southern Kherson: যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কোর আকাশে ড্রোনের গতিবিধির সঙ্গে ইউক্রেনের কোনও যোগ নেই, তবুও তা অবিশ্বাস করে পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া। কতদিন চলবে এই অচলাবস্থা?
কিয়েভ অঞ্চলের একটি কিন্ডারগার্টেনের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বিমানে ছিল ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্ব দল। তাঁরা এবং যেখানে হেলিকপ্টার ভেঙে পড়েছে সেই অঞ্চলে থাকা তিন শিশু সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
RussiaUkraineWar: রাশিয়ায় সম্প্রতি সিকিউরিটি সার্ভিস ডে পালিত হল। দিনটি রাশিয়ায় খুবই বিশিষ্ট দিন। এই দিনটিতে বক্তব্য রাখতে গিয়েই এই কথা উল্লেখ করেন পুতিন।
পরমাণুযুদ্ধের আশঙ্কা বাড়ছে। বলছেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। পুতিন এ-ও জানান, পরমাণুযুদ্ধের আশঙ্কা বাড়লেও পরমাণু অস্ত্রের ব্যবহার কোনও সময়েই কাম্য নয়!
Russian-Ukraine War: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, দনেৎস্ক এবং লুগানস্ক যুদ্ধক্ষেত্রে ২৪ ঘণ্টায় হাজারখানেক রুশ সেনার মৃত্যু হয়েছে। হামলার সময় রুশ সেনা 'অপ্রস্তুত' ছিল জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর।
Russia Ukraine War: ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী আবার ব্যতিব্যস্ত করে তুলেছে ইউক্রেন। ছুড়েছে ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে 'অশুভ' বলে উল্লেখ করেছেন।
War Crimes: তদন্ত কমিশন যেসব তথ্য-প্রমাণ পেয়েছে, তা থেকে বলা যায়, ইউক্রেনে রুশবাহিনী বড় ধরনের যুদ্ধাপরাধ ঘটিয়েছে। রাষ্ট্রসংঘের তদন্তকারীরা সচরাচর এমন অভিমত দেন না। ফলে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
হামলা শুরুর আগে রাশিয়া স্পষ্ট করে বলেছিল, ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে সেটার জন্যই এই আক্রমণ কিনা, সেটা অবশ্য স্পষ্ট করে বলেনি তারা। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অনুমান তেমনই ছিল।
Russian Attack in Ukraine: ইউক্রেনের এক রেলস্টেশনে রুশ রকেট হামলায় ২২ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলার ছমাস পূর্তির দিনেই হামলার ঘটনাটি ঘটেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন পুড়ে মারা গিয়েছেন।
Chemical Terrorism: অসুস্থ সেনার শরীরের নমুনা থেকে মিলেছে বটুলিনাম টাইপ বি রাসায়নিক। এ এমন এক রাসায়নিক যা মস্তিষ্কে বিষক্রিয়া ঘটায়।
রাশিয়ার যত সেনার মৃত্যু হয়েছে, তার চেয়েও বেশি সংখ্যক সেনা সেখানে আহত হয়েছে। পরিস্থিতি খুবই সংকটপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
চলতি মাসের শুরুতে অবশ্য রাশিয়া থেকে তেল আমদানির বেশির ভাগই স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর তিন মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা হিসেবে কিয়েভ সফর করছেন লয়েড অস্টিন ও অ্যান্টনি ব্লিঙ্কেন।
রাশিয়ার সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, তারা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন মারফত জানতে পেরেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিশেষ ব্রিটিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনে যুদ্ধ নিয়ে সাড়া বিশ্ব তোলপাড়। কেন যুদ্ধ এতদিন চলছে, কেন যুদ্ধ থামানোর কোনও চেষ্টা হচ্ছে না, তা নিয়েও প্রচুর চাপানউতোর চলছে। তবে, যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনা নিয়েও আলোচনা চলেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উপর আরোপ করা পশ্চিমিদের একের পর এক নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাওয়ার কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
অন্য দেশ থেকে গিয়ে যাঁরা ইউক্রেনে পড়াশোনা বা কাজকর্ম করছিলেন, তাঁদের মধ্যে ২ লাখ ১৫ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন ইতিমধ্যেই।
যখন মনে করা হচ্ছে, রাশিয়া এবার হয়তো যুদ্ধ নিয়ে অন্যরকম কিছু ভাবনাচিন্তা করবে, তখনই আবার নতুন করে রাশিয়া আক্রমণ হানল ইউক্রেনের উপর।
রাশিয়ার সেনার আক্রমণে মারা গিয়েছেন মা! সেই মা'কে চিঠি লিখল ৯ বছরের ছোট্ট মেয়ে। মায়ের সঙ্গে সে স্বর্গে গিয়ে দেখা করবে, এমন কথাও বলেছে সে।
ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে সব মহৎ লক্ষ্যই অর্জিত হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমি বিশ্ব মস্কোকে নতজানু করতে ব্যর্থ হয়েছে বলে পশ্চিমিদের খোঁচাও দেন তিনি।
২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ৫৬০০টি ঘটনায় যুদ্ধাপরাধের মামলা চালু হয়েছে বলে জানা গিয়েছে।