Abhishek Banerjee at INDIA bloc meeting:সকালে অখিলেশের বাড়িতে যান অভিষেক।বিকালে শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক।
আসন সংখ্যা বেড়েছিল গতবারেই। এবার লোকসভায় ওডিশায় ছুটল বিজেপি বিজয়রথ! পড়শি রাজ্যে ধুয়েমুছে সাফ হয়ে গেল নবীন পট্টনায়েকের বিজেডি। ২১ আসনের মধ্যে বিজেপি একাই জিতল ১৯টিতে। মাত্র একটি আসনে জিতেছে বিজেডি, আর একটি কংগ্রেস।
এদিন দিল্লিতে বিজেপি সফর দফতরে বিজয়োৎসবে যোগ দেন মোদী। বলেন,'দেশবাসী বিজেপির উপর, এনডিএ-র উপর আস্থা রেখেছেন। এই জয় পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের জয়। বিকশিত ভারতের জয়। ১৪০ কোটি ভারতীয়ের জয়'।
Dev Adhikari Reaction After Massive Win in Ghatal: ঘাটালে বিপুল ভোটে জিতে ফের একবার হৃদয় জয় করলেন দেব।
Lok Sabha Election Results 2024: ১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। অবশেষে প্রকাশিত হল লোকসভা ভোটের ফল। ম্যাজিক ফিগার পার করে ফেলেছে NDA জোট। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির।
একদা 'পাপ্পু' কটাক্ষের শিকার হতেন তিনি, সেই রাহুলের মুকুটেই এবার জোড়়া পালক। নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড় থেকে জিতেছেন তিনি। আবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলিতেও রেকর্ড ৪ লাখ ৪২ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিংকেও।
Mamata Banerjee supporting I.N.D.I.A:আমি বলেছিলাম ২০০ পার হবে কিনা দেখে রাখুন। এখন পা ধরতে হচ্ছে নীতিশ আর টিডিপির। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি।
Axis My India's Pradeep Gupta Breaks down: অঝোরে কাঁদলেন অ্য়াক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্ত, আর কী বা করতেন তিনি...
নান অব দ্য অ্যাবভ। সংক্ষেপে, নোটা। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নোটা চালু করে নির্বাচন কমিশন। কোনও কেন্দ্রে যদি কোনও প্রার্থীকেই পছন্দ না হয়, তাহলে নোটায় ভোট দিতে পারেন ভোটারা। কিন্তু কোনও কেন্দ্রে যদি মোটে ভোটের পঞ্চাশ শতাংশই যদি নোটায় পড়ে, তাহলে পুননির্বাচনের নিয়ম রয়েছে।
২০১৯ সালে লোকসভা ভোটে এ রাজ্য়ে বিজেপির ফল ছিল চমকপ্রদ। ১৮ আসনে জিতেছিল গেরুয়াশিবির। তৃণমূলের দখলে ছিল ২২ আসন, আর কংগ্রেসের ২। এবারও অধিকাংশ এক্সিট পোলেই এগিয়ে ছিল বিজেপিই। কিন্তু এদিন ব্যালট খুলতে দেখা অন্য ছবি। আসন বাড়া তো দূর অস্থ, গতবার জেতা আসনেই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থীরা!
Bengal People Proves Mamata Banerjee's Supremacy: মমতাতেই আস্থা বাংলার মানুষের। রাজ্য়ের সিগনাল সবুজই।
Basirhat Lok Sabha Election Result 2024:বসিরহাট লোকসভার সন্দেশখালি বিধানসভায় অবশ্য এগিয়ে রেখা পাত্র-ই।২০১৯-এ এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই তারকা অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করে বড় চমক দেয় তৃণমূল।
৪২ আসনের মধ্যে ৩০ আসনে বেশি আসনে এগিয়ে ঘাসফুল শিবিরই।২০১৯ সালে লোকসভা ভোটে এ রাজ্য়ে বিজেপির ফল ছিল চমকপ্রদ। ১৮ আসনে জিতেছিল গেরুয়াশিবির। তৃণমূলের দখলে ছিল ২২ আসন, আর কংগ্রেসের ২।
Dumdum Lok Sabha Election result 2024: সারা রাজ্যের মধ্যে দমদম লোকসভা কেন্দ্র থেকেই একমাত্র বিজেপির সাংসদ ছিলেনতপন শিকদার। সাংসদ ছিলেন সিপিআইএম-এর অমিতাভ নন্দী। তবে ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রটি কবজায় রেখেছেন তৃণমূলের সৌগত রায়।
Jadavpur Lok Sabha Election result 2024:২০০৯-এ যাদবপুর আসন থেকেই জেতেন কবীর সুমন। ২০১৪-তে যাদবপুর থেকে সাংসদ হন মিমি। এবার আর মিমিকে প্রার্থী করেনি তৃণমূল।
Diamond Harbour Lok Sabha Election result 2024:একসময়ের বাম গড় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পালাবদল হয় ২০০৯ সালে।২০১৯ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকজয়ী হন রেকর্ড ৩ লাখেরও বেশি ভোটে।
Election Results 2024 Live Updates: অষ্টাদশ লোকসভা নির্বাচন। মোট আসন সংখ্যা ৫৪৩। নিয়ম অনুযায়ী, যে দল এককভাবে ২৭২ আসন পেয়ে যাবে, সেই দল সরকার গঠন করবে। অর্থাৎ ২৭২ হল লোকসভা নির্বাচনের ম্যাজিক ফিগার। আর সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার জন্যই দীর্ঘদিনের লড়াই। তৃতীয়বারের জন্য ফিরছে মোদী সরকার নাকি এবার সরকার গড়তে চলছে ইন্ডিয়া জোট? পরবর্তী পাঁচ বছর কাদের হাতে দেশের শাসনভার থাকবে?
Kolkata Dakshin Lok Sabha Election result 2024:১৯৫২ থেকে ১৯৫৭ কলকাতা দক্ষিণের প্রথম সাংসদ ছিলেন বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখার্জি।টানা ৬ বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মমতা।
Election Results 2024 Live Updates: তৃতীয়বারের জন্য ফিরছে মোদী সরকার নাকি এবার সরকার গড়তে চলছে ইন্ডিয়া জোট? পরবর্তী পাঁচ বছর কাদের হাতে দেশের শাসনভার থাকবে? সকাল ৮ থেকে শুরু ভোটগণনা।
West Bengal Lok Sabha Election Result 2024 LIVE Counting and Updates in bangla:গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা - প্রথম স্তর- লাঠিধারী পুলিস, দ্বিতীয় স্তর- সশস্ত্র পুলিস, তৃতীয় স্তর- কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮ থেকে শুরু ভোটগণনা। এরপর বেলা যত গড়াবে, একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সামনে আসবে।
১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। সারাদেশে চলেছে লোকসভা নির্বাচনে। ৭ দফায় ভোট হল বাংলায়। এবার জানা যাবে মানুষের রায়। সকাল ৮ থেকে শুরু ভোটগণনা।
Dilip Ghosh on Exit Poll: এগজিট পোল তার বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরবে সেটা তো মানতেই হবে।