লক্ষ্যভ্রষ্ট তির-ধনুক, লটারিতে লক্ষ্যভেদ করলপদ্ম। সত্যিই বিজেপির সময়টা বড্ড ভাল যাচ্ছে। না হলে কখনও লটারিতে কেউ ভোটে জেতে! না, না, কোনও তীর্যক অর্থ এর মধ্যে নিহিত নেই, গোটাটাই আক্ষরিক অর্থে সঠিক। গতকাল প্রকাশিত মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পুরসভার নির্বাচনে এমনই বেনজির ঘটনা ঘটেছে ২২০ নম্বর ওয়ার্ডে। শিবসেনা ও বিজেপির যুযুধান দুই প্রার্থীর ভোট সমসংখ্যক (টাই) হওয়ায় শেষ অবধি লটারির আশ্রয় নিতেই বাধ্য হয় নির্বাচন কমিশন। তবে গোটা ব্যাপারটা মোটেই এতটা নিরামিষ ছিল না। বরং ফোর ফর্টি ভোল্টের নাটকীয়তায় মোড়া ছিল ওয়ার্ড নাম্বার টু টোয়েন্টির ভোট গণনা প্রক্রিয়া।