সিকিমে মেঘভাঙা বৃষ্টি কারণে ফুলে ফেঁপে উঠেছে নদী। ভেসে আসছে নানা ধরণের সামগ্রী। আর তাতেই ঘটল বিপত্তি।
অবিরাম বৃষ্টির জেরে তিস্তার জল ক্রমশই বাড়ছে জলপাইগুড়িতে। ইতিমধ্যেই তিস্তায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। হরপা বানের সতর্ক বার্তাও রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।সিকিম ও ভুটান পাহাড়ে গত কয়েক দিনের লাগাতার বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায়।
সমস্যায় পড়েছেন এলাকার মৎস্যজীবীরা।
নৌকা তলিয়ে যেতেই ঘাবড়ে না গিয়ে স্রোতের বিরুদ্ধে ঘন্টাখানেক সাঁতার কেটে তিস্তার চড় সংলগ্ন মৌয়ামাড়ি এলাকায় তাঁরা ওঠেন।
সেভকের করোনেশন সেতুতে ওঠার আগে প্রথমে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে ডাম্পারটি।