Dilip Ghosh on TMC 21 July:মঙ্গলবার একুশে জুলাইয়ের সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে যাব। এনিয়েও সরব দিলীপ ঘোষ
Babul Supriyo:এখন কী হবে? এখন কি কালীঘাটের দিকে না কি ঋতব্রত শবিরে? বাবুল সুপ্রিয় বলেন, ২০২১ সালে আমার রাগের জায়গা থেকে একেবারে উল্টো দিকেই গিয়েছিলাম
TMC 21 July:২১ জুলাইয়ের সভা ধর্মতলায় নয়! বিকল্প ৩টি জায়গা দিল হাইকোর্ট, রাজ্যকে সাড়ে ১২টার মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ।
Kunal Ghosh: তৃণমূল বিধায়ক বলেন, চাটন শিবির গতকাল বৈঠকে দেখলাম মুখ ঢেকে লোকে যাচ্ছে । মধু চক্র নাকি ?
Ritabrata Banerjee TMC 21 July: একদিকে সন্দীপন সাহা বলছেন,"প্রতীক নেওয়ার প্রশ্ন কেন? আমরাই তো তৃণমূল কংগ্রেস।" আরেকদিকেঋতব্রত শিবিরের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের। ৪ জায়গায় অভিযোগ দায়ের।
TMC 21 July Shahid Diwas:জাতীয় সংগীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর।তাঁর জন্মভিটে কোথায়? বাংলায়। দেশকে বন্দনা করার স্লোগান, কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের। তাঁর বাড়িও এই বাংলায়।
Akhilesh Yadav in TMC 21 July Shahid Diwas:লোকসভা ভোটে জয়ের পর অভিষেক যখন দিল্লি গিয়েছিলেন, তখন বাড়িতে গিয়ে অখিলেশের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সেই সংক্ষিপ্ত সাক্ষাত্কারকে 'সৌজন্য সাক্ষাত্' বলে দাবি করা হয়েছিল।
Road Accident: ধর্মতলায় আয়োজিত শহিদ মঞ্চ থেকে ফেরার পথে ডেবরার পরে রূপনারায়ণপুরে পুরুলিয়া জেলার বান্দোয়ানের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১, আহত ৫৪ জন । তৎক্ষনাৎ পুলিশের সাহায্যার্থে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
TMC Shahid Diwas 2023: প্রতিবছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চ ছিল তারকা বেষ্টিত। শহিদ দিবসে শহিদদের সম্মান জানাতে একদিকে যেমন উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতা নেত্রী থেকে শুরু করে টলিউডের তারকারাও। প্রতিবারই ২১ জুলাইয়ের মঞ্চে নজর কাড়েন অভিনেতা অভিনেত্রীরা। এবারও তার অন্যথা হল না। একই সারিতে হাজির ছিলেন সাংসদ দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে শুরু করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, তৃণা সাহা(Trina Saha) সহ আরও অনেকেই।
২১-শের মঞ্চ থেকে হুঙ্কার করে অভিষেক বলেন, আগামীদিনে বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনবে। নিজের অধিকারের স্বার্থে লড়বে। আগামী ৫ অগাস্ট শনিবার বিজেপির সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য শান্তিপূর্ণভাবে বাড়ি ঘেরাও।
TMC Shahid Diwas 2023: এবার পঞ্চায়তে নির্বাচনের প্রচারে বড় ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জেলায় জেলায় তাঁর সফরে বিপুল সাড়া মিলেছে। ফলে তিনিও কর্মী সমর্থকদের উদ্দেশ্য কী বলেন সেটিও সমান গুরুত্বপূর্ণ।এরকম এক আবহে পঞ্চায়েত ভোট মিটতেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা।
একুশের সভায় বাম বিরোধিতায় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার সভামঞ্চ থেকে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন বাম আমলে ১০-১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে চাকরি। অন্যদিকে বিকাশ ভট্টাচার্য বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তদন্ত কমিশন গঠন করা এবং নিজেই তার মাথায় বসা।
মমতাস্লোগান তুললেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। ভাত-মুড়ি খেয়ে বেঁচে থাকি। রোগী হাসপাতালে ভরতি হলে, বেড ভাড়াতেও জিএসটি।'' প্রশ্ন তুললেন, মরে গেলে কত জিএসটি? মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি?”
এদিন মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোখে পড়ে যে একটি প্রতীকী সিলেন্ডার নিয়ে এসেছেন তাঁর পার্টির কর্মীরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা থেকে সেই প্রতীকী সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। তড়িঘড়ি সেই প্রতীকী সিলিন্ডার মঞ্চে পাঠাতে বলেন মমতা। তারপরই দেবকে(Dev) ডেকে তাঁকে সেই প্রতীকী সিলিন্ডার তুলে ধরতে বলেন নেত্রী।
মিমি ও নুসরত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁরা তৃণমূলের দুই সাংসদও বটে। সেই পরিচয়েই ২১ শে জুলাইয়ের সমাবেশে হাজির হয়েছেন দুই তারকা। নুসরতের অন্তসত্ত্বা হওয়ার খবর যখন সামনে আসে, বিতর্কে জর্জরিত হতে থাকেন অভিনেত্রী তখন নুসরতের সঙ্গে দেখা করেননি মিমি, সেখান থেকেই প্রশ্ন ওঠে তাহলে কী দুই অভিনেত্রীর মধ্যে মনোমালিন্য চলছে?
দক্ষিণ কলকাতার বড় অংশ জুড়ে মাঝারি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মহাকরণ অভিযান। সেই অভিযানে পুলিসের গুলিতে প্রাণ হারান ১৩ জন।
TMC Shahid Diwas 2022: পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভার্চুয়ালি বক্তৃতা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ। এই বছর করোনা কাটিয়ে ধর্মতলায় ফিরছে শহীদ দিবস। রেকর্ড ভিরের আশা তৃণমূল নেতৃত্বের।
TMC Shahid Diwas 2022:বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আজও বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসে পৌঁছবেন কর্মীরা।