মুখ্যমন্ত্রীর দাবি, ঝগড়া বন্ধ না করলে পাহাড়ে উন্নয়ন সম্ভব নয়

দার্জিলিঙে খোদ বিমল গুরুংয়ের তালুকে এসে কড়া বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দার্জিলিংকে যাঁরা সুইত্‍জারল্যান্ড বানাতে চান, তাঁদেরকেই ভোট দেওয়ার জন্য পাহাড়বাসীর কাছে আবেদন জানিয়ে গেলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ঝগড়া বন্ধ না করলে পাহাড়ে উন্নয়ন সম্ভব নয়। সিংমারি। মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের আস্তানা। একটা সময় ছিল যখন সিংমারিতে ঢুকতে পুলিসও দুবার ভাবত। সেই সিংমারিতে এসে বিমল গুরুংকে সতর্ক করে গেলেন মমতা বন্দ্যাপাধ্যায়।
 মুখ্যমন্ত্রীর দাবি, ঝগড়া বন্ধ না করলে পাহাড়ে উন্নয়ন সম্ভব নয়