পাকিস্তানের ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পেল ভারতে!

৮ মাসের পাকিস্তানি শিশুটা বাঁচিয়ে দিল তার ২ বছরের দিদিকে। নিজের অস্থিমজ্জা দান করে দিদি জিনিয়ার প্রাণ ফেরাল রায়ান। ভারতের কনিষ্ঠতম স্টেম সেল ডোনার পাকিস্তানের এই ছোট্ট শিশু। পাকিস্তানের ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পেল ভারতে। দুই দেশের সম্পর্কের রসায়ন যাই হোক, পাকিস্তানি শিশুটার প্রাণ ফিরিয়ে দিতে চেষ্টার কসুর করলেন না ভারতীয় চিকিত্সকরা। হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস ধরা পড়ে পাকিস্তানি এই শিশুটির। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই রোগটি বাসা বাঁধে। এই রোগ হলে অস্থিমজ্জা শরীরে অস্বাভাবিক কোষ তৈরি করে। এই অস্বাভাবিক কোষ মজ্জার স্বাভাবিক কোষকে খেয়ে ফেলে। বোন ম্যারো প্রতিস্থাপন ছাড়া তখন আর কোনও উপায় থাকে না। পাকিস্তানি পরিবারটি বহু হাসপাতাল ঘুরেছেন। দেখিয়েছেন বহু ডাক্তার। কিন্তু ফল মেলেনি। অবশেষে বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের চিকিত্সা ব্যবস্থা নিয়ে কারও কোনও সংশয় নেই। কিন্তু চিকিত্সকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাতা ও গ্রহীতার বয়স।

পাকিস্তানের ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পেল ভারতে!