শুনানি চলাকালীন মলয় ঘটকের আইনজীবী জানান, তিনি তদন্তে সহযোগিতা করছেন। ইডির তলবে সাড়া দিয়ে হাজিরাও দিয়েছেন। একাধিক কাগজপত্র চেয়েছিল ইডি। সব নথি জমা দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত মলয় ঘটক অভিযুক্ত নন।
'লাল, নীল, সবুজ, সব নদী সাগরে মিশেছে। মোটা টাকার আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে', শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
গোরুপাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার অনুব্রত। ধৃতকে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। কেষ্ট-র বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট।
বীরভূমের দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর অনুব্রতকে গ্রেফতার করল পুলিস।গোরুপাচারকাণ্ডে দিল্লি যাত্রার আগেই ৭ দিনের পুলিসি হেফাজতে কেষ্ট। এফআইআরের কপি জি ২৪ ঘণ্টার হাতে।
আসানসোল সংশোধানাগারে ম্যারাথন জেরা। গোরু পাচারকাণ্ডে শেষপর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি।আইনি প্রক্রিয়া শেষ হলে, তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।
২০১৬ সালে প্রয়াত হন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্য়ায়। আর এদিকে একজন মৃত মানুষের নামে ব্যাংকে কেওয়াইসি জমা পড়ে ২০১৯-এ। জানতেন না তাঁর ছেলেও।
এসএসসি নিয়োগকাণ্ডে চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে দাবি, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া গিয়েছে পার্থের নিজের হাতে লেখা চিঠি!
এসএসসি নিয়োগকাণ্ডে চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে উল্লেখ, অর্পিতা জানিয়েছেন, 'উদ্ধার হওয়া ৪৯.৮ কোটি টাকা ও ৫ কোটি টাকার সোনার মালিক পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি-ই বলতে পারবেন টাকার উৎস'।
ED Chargesheet Submit | Exclusive | Zee 24 Ghanta
ব্যাংকক যাওয়ার পথে আটকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের এমন নির্দেশ না থাকা সত্বেও কীভাবে তা করল তদন্তকারী সংস্থা? এই প্রশ্ন তুলেই মামলা।
Coal Scam:মেনকা গম্ভীরকে শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে বাধা দেয় ইডি। বিদেশ যাওয়ার সময় বাধা দেওয়া হয় তাকে। একটি মানি লন্ডারিং মামলায় তদন্তে যোগ দেওয়ার জন্য সমন হস্তান্তর করা হয় তাঁকে।
গার্ডেনরিচে কুবেরের খাজানা! ব্যবসায়ী নিসার খানের বাড়িতে টাকার পাহাড়। উদ্ধার হল সোনার গয়নাও।
কয়লাকাণ্ডে এবার কলকাতা ম্যারাথন জেরা ইডির। সাড়ে ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক।
Abhishek Banerjee, Coal Scam:ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন ইডির ৫ জন স্পেশাল অফিসার। অভিষেককে জিজ্ঞাসাবাদ উপলক্ষে দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির এই ৫ সদস্যের টিম। যাঁরা প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার।
সময়সীমা ৪৮ ঘণ্টা। জেলার চেয়ারম্যানদের কাছে জরুরিভিত্তিতে তথ্য চেয়ে চিঠি পাঠালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। নির্দিষ্ট ফর্ম্যাটে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি পাঠাতে হবে বোর্ডে।
তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে? 'একশো ভাগ হচ্ছে। যখন যা সহযোগিতার প্রয়োজন হয়েছে, করেছি', বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি।
জি ২৪ ঘণ্টায়এক্সক্লুসিভ প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত চেয়ারম্যান। কী বললেন তিনি?
৩১ অগস্ট পর্যন্ত দু'জনকেই জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
প্রাক্তন মন্ত্রীর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধানাগার। সংশোধনাগারে তাঁর সঙ্গে দেখা করলেন আইনজীবী।
'জেরায় সহযোগিতা করছেন না পার্থ', আদালতে দাবি করল ইডি। জামিনের আবেদন খারিজ।
পূর্ব মেদিনীপুরে 'পার্থ ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল নেতা নান্টু প্রধান। ২০১৮ সালে তিনি খুন হন বলে অভিযোগ।
Bengal SSC Scam News: Zee ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় প্রতি জেলা থেকে টাকা তোলা হয়। অভিযোগ, প্রার্থীপিছু ১০ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। টাকা দিয়েও অনেকে চাকরি পাননি।