Jeetu Kamal:শ্যুটিং শুরু হতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারমাঝে দাড়ি কেটে নিজের লুক বদলে ফেললেন জীতু। ব্যাপার কী? হঠাৎ কেন লুক বদলে ফেললেন অভিনেতা? শোনা যাচ্ছে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং।
Sonali Chakraborty: গাঁটছড়ার অন্যতম মুখ্য চরিত্রে খড়ি, দ্যুতি ও বনির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তাই ছোটপর্দায় তাঁর কামব্যাক দেখে খুশি ছিলেন অনেকেই। কিন্তু সেই ভালো সময় বেশিদিন স্থায়ী হল না। ঘটল ছন্দপতন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
ব্যাক টু ব্যাক এপিসোডের শ্যুটিং করছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও দিদি নম্বর ওয়ানের শ্যুটিং থেকে ব্রেক নেন সঞ্চালিকা। বিরতি নিয়ে নিজের সেট ছেড়ে তিনি সটান চলে যান ঐ স্টুডিয়োতে পাশের সেটে। তারপর...
মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার লড়াই, সুখ, দুঃখ ভালোবাসার গল্প বলবে 'আকাশ অংশত মেঘলা'। বিগত ২৫ বছরে বাংলার সমাজ, অর্থনীতি ও রাজনীতির প্রতিচ্ছবি দেখা যাবে এই সিনেমায়। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত এই ছবির গল্প। ছবির কাহিনী প্রবাহিত হয় রসময় ও অনির্বান নামে দুজন মানুষকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
বাংলা ছবি থেকে বলিউডে একের পর এক ছবিতে মাত করেছেন যীশু সেনগুপ্ত(Jisshu Sengupta)। শুধু বলিউডই নয়, আপাতত তিনি পাড়ি দিয়েছেন দক্ষিণী ছবির দুনিয়ায়। বিগত কয়েক বছরে নানা ধরনের চরিত্রে দেখা গেছে অভিনেতা। বলিউড থেকে তেলুগু, একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয়ের স্বকীয়তা তাঁকে জনপ্রিয় করে তুলেছে অন্যান্য ভাষার ছবিতেও। সূত্রের খবর, দুলকার সলমানও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতারমণ’-এ একটি মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।
শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন’।
বাবা চলে যাওয়ার পর আমি একদমই সিনেমার জগত থেকে সরে গিয়েছিলাম। আমার পুরো পৃথিবীটাই ছিল বাবা। বাবার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আসা, অভিনয় করা, সেখানে বাবা ছাড়া আমি কাজ করছি ভাবতেই পারিনি। বাবা যখন চলে গেল তখন এরাও শত্রু চলছিল, ওটা ভাই দায়িত্ব নিল। আমি সেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম।
বৃহস্পতিবার সকালে এয়ারপোর্টে অভিনেতা জি ২৪ ঘণ্টাকে এই প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না এত টাকা ওদের দুজনের হতে পারে। লুঠের টাকা রক্ষা করতেন তাঁরা। নিজেরা এত কষ্ট পাবেন না, সত্যি কথাটা বলে দিন। অন্যের কষ্ট কেন নিজেরা বইবেন?’
এই গল্পটা একজন সত্যবাদী নিষ্টাবান উকিল শুভঙ্কর স্যানাল এর জীবন নিয়ে! যে কোনদিন মিথ্যা বা অসৎ কোন কাজ কে মেনে নেননি! কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে এলোমেলো হয়ে যায় তাঁর জীবন! এক কেসে তাঁর মক্কেল টাকার জন্য অনৈতিক ভাবে কেস তুলে নেয়, এই কষ্টে অবসর নেন শুভঙ্কর! অবসর জীবনে তাঁর স্ত্রী তাঁদের একমাত্র পুত্র এবং পুত্রবধু ও নাতির প্রতীক্ষায় এক সময়ে নিজেকে শেষ করে দেন! ভেঙ্গে পড়েন শুভঙ্কর বাবু!
হঠাৎ ছবির প্রচারে অকাল বিসর্জন কেন? জি ২৪ ঘণ্টা ডিজিটালকে পরিচালক পাভেল বলেন যে,’পুজোর থেকে বেশি বিসর্জনেই আনন্দ করে কলকাতার মানুষ। তাই ছবির প্রচারে কলকাতার সেই আনন্দকেই তুলে ধরা হয়েছে। স্টুডিয়োতে কয়েকটা কথা বলে ছবির প্রচার হয় না। মানুষের মাঝেই ছবির প্রচার করব'।
জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ঋষিকেশ মন্ডল জানিয়েছেন, ‘’গত ২৪ শে জুলাই, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন প্রসঙ্গ টেনে বললেন ‘আমি নিজে কোনও মাইনে নিইনা, আমি যা করি নিজের টাকায়, আমি খেটে ইনকাম করি। আমি বই লিখি, গানে সুর দিই’। তারপরেই ছবিতে সঙ্গীত পরিচালনার প্রস্তাব দিতে চাই মুখ্যমন্ত্রীকে।
মঙ্গলবার ফেসবুকে প্রযোজক রাণা সরকার একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে একসঙ্গে দেখা যায় প্রতীক সেন ও সোনামণি সাহাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন যে, ‘কেমন হবে যদি প্রতীক আর সোনামনিকে একসাথে একটা সিনেমায় দেখা যায়? খুব শিগগিরি’। রাণার এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা যে, তাহলে কী খুব শীঘ্রই একসঙ্গে বড়পর্দায় ফিরছেন প্রতীক ও সোনামণি।
সায়ন্তন ঘোষালের আগামী ছবির শ্যুটিং হতে চলেছে লন্ডনে। আসলে এই ছবির প্রেক্ষাপটই লন্ডন। এখনও অবধি ছবির নাম ঠিক হয়নি। তবে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
পদ্মশ্রী ত্যাগ করেছিলেন তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়,এদিন তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার। এছাড়াও বঙ্গবিভূষণ সম্মান পান কুমার শানু(Kumar Sanu), অভিজিৎ ভট্টাচার্য,দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। বঙ্গভূষণ সম্মান পেলেন দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়।
আয়রা ও তাঁর আঁকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,'আমার পছন্দের মানুষ এঁকেছে আমার পছন্দের গোয়েন্দাকে।' আয়রার পেন্টিং দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সৃজিতের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে, মেয়েকে নিয়ে বেশ গর্বিত বাবা সৃজিত।
৪ জুলাই, সকালে আচমকাই এল খবরটা। তরুণ মজুমদারের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে। কৃত্রিম উপায় চেষ্টা করেও তাঁকে বাঁচিয়ে রাখা গেল না। এক যুগের অবসান হল। এসব কথা ভাবতে ভাবতেই ছন্দপতন। অফিস থেকে ফোন এল তিনি আর নেই। হাসপাতাল সূত্রে খবর নিশ্চিত। শিল্পীদের প্রতিক্রিয়া নিতে গিয়ে খানিক দুঃসাহসের সঙ্গেই প্রথম ফোনটা করে বসলাম সন্ধ্যা রায়কে...
এদিন মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোখে পড়ে যে একটি প্রতীকী সিলেন্ডার নিয়ে এসেছেন তাঁর পার্টির কর্মীরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা থেকে সেই প্রতীকী সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। তড়িঘড়ি সেই প্রতীকী সিলিন্ডার মঞ্চে পাঠাতে বলেন মমতা। তারপরই দেবকে(Dev) ডেকে তাঁকে সেই প্রতীকী সিলিন্ডার তুলে ধরতে বলেন নেত্রী।
মিমি ও নুসরত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁরা তৃণমূলের দুই সাংসদও বটে। সেই পরিচয়েই ২১ শে জুলাইয়ের সমাবেশে হাজির হয়েছেন দুই তারকা। নুসরতের অন্তসত্ত্বা হওয়ার খবর যখন সামনে আসে, বিতর্কে জর্জরিত হতে থাকেন অভিনেত্রী তখন নুসরতের সঙ্গে দেখা করেননি মিমি, সেখান থেকেই প্রশ্ন ওঠে তাহলে কী দুই অভিনেত্রীর মধ্যে মনোমালিন্য চলছে?