Pushpa 2: The Rule: 'পুষ্পা: দ্য রুল' অর্থাৎ পুষ্পা ২-এর নির্মাতারা শুক্রবার রাশ্মিকা মান্দান্না অর্থাৎ শ্রীভল্লির প্রথম লুক শেয়ার করেছেন। পোস্টারে রশ্মিকাকে দেখা যাচ্ছে সবুজ শাড়িতে। স্বাভাবিকভাবেই সেই ছবিতে তাঁকে লাগছে অপূর্ব।
Game Changer: ২৭ মার্চ আরও এক বছর বয়স বাড়লো রাম চরণের।বিশেষ অনুষ্ঠানে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু কিয়ারা আদভানি তাঁকে এক বিশেষ ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার তা নিয়েই তোলপাড় নেটপাড়া।
৩২-এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই উপলক্ষ্যেই বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের বিলাসবহুল তাজমহল প্যালেসে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
Bobby Deol:‘কাঙ্গুভা’ ছবিতে ববি দেওলের ফার্স্ট লুক সামনে এল। শনিবার এক্স হ্যান্ডেলে স্টুডিও গ্রীন, অভিনেতার ৫৫ তম জন্মদিন উপলক্ষে পোস্টারটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে।
'আমি কোনওদিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে, কোনও রাজনৈতিক কথাবার্তা বলি না। কারণ, এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। কেউ যদি এসে কোনও রকম রাজনৈতিক কথা বলে, এটা তাঁর রুচি, শিক্ষার পরিচয়'।
Salman Khan: দীর্ঘদিন ধরে বহু বিখ্যাত সিনেমা অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু জানেন কি ভাইজানের সঙ্গে জড়িয়ে থাকা নানা বিতর্কের গল্প, নানা জল্পনার গল্প। ভাইজানের জন্মদিনে জেনে নিন সেইসব অজানা কাহিনী।
সব সেলিব্রিটির জন্মদিনে, তাঁদের ফ্যানরাই শুভেচ্ছা জানানোর জন্য বাড়ির সামনে ভিড় জমায়। কিন্তু এই অভিনেতার জন্য গল্পটা কিছুটা অন্যরকম। ঠিক তাঁর জন্মদিনের একদিন আগে সারপ্রাইজ দেওয়ার জন্য এক অনুরাগীর বাড়িতে উপস্থিত হলেন অভিনেতা।
শিল্পা শেট্টি ৪৮ তম জন্মদিনে, অভিনেত্রী তাঁর নাকের সার্জারি সম্পর্কে কথা বলেছিলেন এবং কেন তিনি সার্জারি করিয়েছেন তা প্রকাশ করেছেন তিনি।
২৭ ডিসেম্বর, মঙ্গলবার ৫৭-তে পা দিলেন বলিউডের ভাইজান দেব। জন্মদিনে সল্লুকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন সতীর্থ থেকে শুরু করে অনুরাগীরা। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমনের নিজের হাতে লেখা একটি চিঠি। যেটি অবশ্য তাঁর সাম্প্রতিক কালের লেখা নয়। এই চিঠি তিনি লিখেছিলেন, ১৯৮৯-এ 'ম্যায়নে পেয়ার কিয়া' মুক্তির ৪ মাস পর। সলমনের এক অনুরাগীই ভাইজানের নিজের হাতে লেখা চিঠি ট্যুইটারে শেয়ার করেছিলেন। তারপরই সেটি ভাইরাল হয়...
সম্প্রতি ৪-এ পা দিয়েছে নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীর মেয়ে মেহেরউন্নিসা।১৮ নভেম্বর মেয়ের জন্মদিনে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন নেহা ও অঙ্গদ। ছোট্ট মেহর-এর বার্থডে পার্টির থিম ছিল সার্কাস। সেখানেই হাজির হয়েছিল তারকা সন্তানরা। সইফ-করিনা না এলেও ন্যানির সঙ্গে পার্টিতে এসেছিল ছোট্ট তৈমুর, জেহ, মেয়ে ইনায়াকে নিয়ে হাজির হয়েছিলেন সোহা, দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে এসেছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা।
সুস্মিতার কথায়, 'যখন ওর হাতটা ধরে ফেলি, তখন নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। ও ছোট তাই ওকে আমি তুলেই নিয়েছিলাম। এধরনের দুর্ব্যবহারের জন্য আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারতাম। কিন্তু ও তো মাত্র ১৫ বছরের। আমি ওর ঘাড় ধরে সামনে এনে হ্যালো বলেছিলাম। ওকে নিয়ে বেশকিছুটা রাস্তা হেঁটে গিয়েছিলাম, বলেছিলাম, এটা আমাদের রাস্তা। আমি যদি কোনও ব্যবস্থা নি, তাহলে তোমার জীবন আর বাচ্চাদের মতো থাকবে না। আমি বলে, দেখো বেটা, এটা তো তুমি করেছো, সততার সঙ্গে এটা মেনে নাও।'
TMC: Court dismisses BJP's case over Abhishek's comments
Abhishek Banerjee: Supporters flock to party office on Abhishek's birthday
৩ নভেম্বর ২৩-এ পা রাখলেন 'কাঁচা বাদাম' গার্ল অঞ্জলি অরোরা। বুধবার রাত থেকেই শুরু হয়েছে অঞ্জলির জন্মদিনের সেলিব্রেশন। নিজের ২৩-র জন্মদিনে পার্টি দিয়েছিলেন অঞ্জলি, আর সেই পার্টিতেই বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন উর্ফি জাভেদ। অঞ্জলি ও উর্ফি, সোশ্যাল মিডিয়ার দুই সেনসেশনএকসঙ্গে হলে কী ঘটতে পারে ভাবতে পারছেন! আর সেটাই ঘটল...।
SRK Birthday: DDLJ returns to the big screen, the show is packed with fans
Maradona: Sujit Bose garlanded Maradona's statue to honor his birthday
তিনি তন্বী, সুন্দরী, আবেদনময়ী, কিন্তু সেই মালাইকা-ই নাকি আজ ৪৯ বছরে পা দিলেন। কি শুনে দুঃখ পেলেন তো? তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সত্যিই মালাইকার মেঘে মেঘে বেলা হয়েছে, এখন তিনি ৫০-এর দোরগোড়ায় গিয়ে কড়া নাড়ছেন। তবে তাতে কি! বছর ৩৭-এর অর্জুন কাপুর সেই মালাইকারই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রকাশ্যেই জানিয়ে দিলেন মালাইকা শুধুই তাঁর।
'মাত্র ১১ বছর বয়সেই আমার ছবি অ্যাডাল্ট সাইটে পোস্ট করা হয়েছিল। একসময় আমার পরিবারই আমার দিকে আঙুল তুলেছিল। আত্মীয়রা আমাকে পর্নস্টার বলে ডাকতেও পিছপা হননি। ওঁরা ধরেই নিয়েছিলেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোখ রাখলে হয়ত কোটি টাকা পাওয়া যাবে। টানা দু'বছর আমার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল।পরবর্তীকালে আমার বাবা যখন আরও একটি বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেল, তখন আমি, মা এবং ভাইবোনেরা খুশি হয়েছিলাম, নতুন জীবন শুরু করি। টাকা পয়সার টান থাকলেও শান্তি ফিরে এসেছিল।'
বেশ কয়েকবছর ধরেই জন্মদিনের দিন সোনারপুরের 'আপনজন' হোমে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। যদিও গত দু'বছর 'করোনা' নামক মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবারও তার ব্যতিক্রম হল না। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার ৬০-এ পা দিয়েছেন অভিনেতা। এদিনও দুপুরে সোনারপুরের 'আপনজন'-এ গিয়ে ফের একবার HIV আক্রান্ত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আপন করে নিলেন অভিনেতা।