PoK Protest | Clashes Erupt in Pakistan-Occupied Kashmir Amid Election Tensions | Zee 24 Ghanta
West Bengal Assembly Election 2026: চোপড়ায় নিজের পছন্দমতো ভোট দিতে চাওয়ায় বৃদ্ধা ও তাঁর ভাইপোকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মাথায় চোট নিয়ে রক্তাক্ত বৃদ্ধা। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই উঠল বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়ার চাঞ্চল্যকর দাবি। ঠিক কী ঘটেছিল ১৬২ নম্বর বুথে?
জিটিএ নির্বাচনেই পাহাড়ের হাওয়া যে ঘুরে গিয়েছে তা বুঝিয়ে দিয়েছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা। পঞ্চায়েতের নির্বাচনে ফলাফলের তালিকাতে সেটাই দেখা গেলে।
জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিডিয়ো তৃণমূলের হয়ে কাজ করছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সাহাড়া গ্রাম পঞ্চায়েতও এবার দখলে গিয়েছে বিজেপির। নির্বাচনের আগে নির্দল প্রার্থী এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থনে প্রধান ছিলেন। এর আগে সাহাড়া গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধানকে ছিলেন শান্তিলতা দাস।
পঞ্চায়েত নির্বাচনে একেবারে শুরু থেকে নজর ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের ফলপ্রকাশের দিন পর্যন্ত দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই ব্লক। মনোনয়নে বাধা দেওয়া থেকে ভোটের দিন সন্ত্রাস, এই ভাঙড়ে হাজারও অভিযোগে বিদ্ধ হয়েছে শাসকদল।
বিধানসভায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডে ৪ জনের মৃত্যুকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছিল শীতলকুচি। ২০২১ সালের ১০ এপ্রিল, রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়পাটকির ১২৬ নং বুথে ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা।
গ্রামীণ বাংলার রায় তৃণমূলেই। পঞ্চায়েত ভোটের ত্রিস্তরেই নজরকাড়া সাফল্য ঝুলিতে পুরেছে জোড়া-ফুল শিবির। মঙ্গলবার দিনভর গণনার শেষে মানুষের এই সমর্থন নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
বেশ কিছু নিচুতলার কর্মীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার সুযোগ পেয়েছে বিরোধীরা। তৃণমূলের দুই শীর্ষ নেতা বারবার দলীয় কর্মীদের সতর্কও করেছিলেন।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশে মনোজবাবুকে থানায় ডেকে পাঠানো হয়। তারপরেই মনোজকে সোমবার নলহাটি থানায় প্রথমে জিজ্ঞাসাবাদ করে এনআইএ-এর আধিকারিকরা। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে কলকাতায় নিয়ে যাওয়া হবে।
গীতা সহজপুরের ১৬৯ সংসদ থেকে দাঁড়িয়ে ভোটে জেতেন। জয় আসে মাত্র ২৩ ভোটের ব্যবধানে। এই পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ১৭টিতে। একটি মাত্র আসনে জিতেছিল সিপিআইএম।
কেন্দ্রের বাইরে কর্মীদের নিয়ে আবির খেললেন ও স্লোগান দিলেন শোভনদেব। পঞ্চায়েত ভোটে জয়ের জন্য লোকসভা নির্বাচনে দল বাড়তি অক্সিজেন পাবে। এমনটাই মনে করেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে একইসঙ্গে দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা দিলেন তিনি।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি করার অভিযোগ ওঠে সাধারণ মানুষের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে।
missing BJP worker death at chakdah body found today
'এত গুন্ডামি হচ্ছে কেউ গ্রেফতার হচ্ছে না। আমাকেই গ্রেফতার করুন' : Raju Banerjee
Zee 24 Ghanta at the house of the deceased in Shitalkuchi, mourning rolls across the area, tears roll' Election Violence
এই ঘটনায় ১৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফরেন্সিক দলও ঘটনার তদন্ত শুরু করছে।
শানিবারই আমডাঙা যাওয়ার কথা ছিল কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। কিন্তু আমডাঙায় ঢোকার আগেই তাঁর পথ আটকায় পুলিস।
চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের ছবি ধরা পড়ে ক্যামেরায়। রাস্তায় ফেলে লাঠি দিয়ে চলে মার।
তৃণমূল কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল ১ তৃণমূল সমর্থকের। আহত হয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রার্থীর স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ ব্লকে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের ইব্রাহিমপুর এলাকায়।
ভোটে মোট কত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, রিপোর্টে তারও উল্লেখ নেই।