Bryan Adams Kolkata Concert Ticket Price: ব্রায়ান অ্যাডামস আসছেন কলকাতায়! কনসার্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি চলে এসেছেন একদম ঠিক জায়গায়।
All Souls Day: ক্যাথলিকেরা বিশ্বাস করেন মৃত্যুর পরে মৃতেরা মূলত তিন জায়গায় পৌঁছন-- ১) স্বর্গে, ২) নরকে, ৩) সংশোধনাগারে। মূল শব্দটা 'পারগেটরি'। এখানে সংশোধনাগার মানে মোটেই আজকের ভাষায় কারাগার নয়। এ এমন জায়গা শুদ্ধিকরণ ঘটিয়ে যেখান থেকে আত্মারা স্বর্গে যেতে পারে!
কার্তিকেয় বা কার্তিক যুদ্ধদেবতা। দেবসেনাপতি তিনি।
পুজো-আচ্চার ক্ষেত্রে হয়তো একদা একটা 'ব্রিদিং স্পেসে'র প্রয়োজন পড়েছিল বাঙালির।
পঁচিশ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ। তাও আবার প্যারাসুট ছাড়া! বিশ্বরেকর্ড গড়লেন লিউক আইকিনস। স্বর্গ থেকে মর্ত্যে পা রাখতে সময় লাগল দু-মিনিট। বিশ্বের প্রথম স্কাইডাইভার হিসাবে প্যারাসুট ছাড়াই প্লেন থেকে ঝাঁপ দিলেন লিউক। বিশ্বরেকর্ড গড়ার পরমুহূর্তেই স্ত্রীর আলিঙ্গনে বাঁধা পড়লেন লিউক আইকিনস। শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরু এলাকা সিমি ভ্যালিতে তাঁর চার বছরের ছেলেও চাক্ষুষ করল বাবার দুঃসাহসিক কীর্তি। বিয়াল্লিশ বছরের লিউক আইকিনসের ঝুলিতে রয়েছে আঠারো হাজার বার আকাশ থেকে ঝাঁপ দেওয়ার অভিজ্ঞতা। তবে বিনা প্যারাশ্যুটে বিমান থেকে ঝাঁপ এই প্রথম।২৫ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে মাটি ছুঁতে ২ মিনিট সময় নেন লিউক। মাধ্যাকর্ষণের টানে তাঁর গতি পৌছে যায় ঘণ্টায় একশো তিরানব্বই কিলোমিটারে।লিউক আইকিনসের নিরাপদ অবতরণের জন্য পাতা জালের আয়তন ছিল একশো বর্গ ফুট।