Malda Harassment:কয়েক মাস পর পর কালিয়াচকে স্ত্রীর কাছে আসেন যুবক। তখনইএকবার নয়, তিন-তিনবার সালিশি হয়।যুবক ও যুবতীকে ন্যাড়া করে, গলায় জুতো ও ঘুঁটের মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায়।
গত ১৯ জুলাই বুধবার ঘটনাটি ঘটে।সভা শুদ্ধু মানুষের সামনেই তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়।
UK Prime Minister Boris Johnson: পার্টিগেট নিয়ে সংসদে বিভ্রান্তিকর বিবৃতি পেশ করা নিয়েই ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। শুক্রবার এই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশের পরই বরিস সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করে দেন!
ছেলেকে 'শায়েস্তা' করতে সালিশি সভা বসায় বাবা!
ইংরেজবাজারের খাসখোল গ্রামের বাসিন্দা সৈয়দ আলমগিরের সঙ্গে প্রতিবেশী এহসান আলির ২ কাঠা জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের।
চোর কি ভিটা গ্রামের বাসিন্দা ইনসান আলির সঙ্গে বিয়ে হয় সাহেবা বিবি র।
গ্রামে একটি সালিশি সভা বসে। সেই সভায় ওই গৃহবধূর সঙ্গে জামাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিত্সকের কাছ থেকে শ্বশুরবাড়ির লোকেরা যখন জানতে পারে যে, গর্ভধারণে গৃহবধূর কোনও সমস্যা নেই, তখন নির্যাতনের মাত্রা আরও চড়ে।
অভিযুক্ত কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় দমদমের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
দু দফায় বসে সালিশি সভা। দু দফায় জরিমানা করা হয় দুই পরিবারকে।
খাপ পঞ্চায়েতের আঁচ খাস কলকাতায়। বাড়ির ঝামেলায় স্থানীয় ক্লাব, পাড়াপড়শিদের বিধান। ঘাড়ধাক্কা দিয়ে শ্বশুর-শাশুড়িকে ঘরছাড়া করার অভিযোগ। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বেলেঘাটার CIT বিল্ডিংয়ে। শ্বশুর-শাশুড়ির অভিযোগ, বৌমা ও তাঁর বাপের বাড়ির ইন্ধনেই একাজ করা হয়েছে। তাঁদের দাবি, বৌমা চৈতালি কর্মকার মানসিক রোগী। একথা লুকিয়ে তাঁদের বড় ছেলে শুভেন্দুর সঙ্গে দু হাজার ছয়ে চৈতালির বিয়ে দেয় মেয়ের বাড়ির লোক। কয়েক বছর সংসার করার পরই চৈতালি স্বেচ্ছায় বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করে। এমনকি ছেলের জন্মের পর তাকে শ্বশুরবাড়িতেই রেখে সে চলে যায় বলে দাবি তাঁদের। মাস তিনেক ধরে হঠাত্ বেলেঘাটার বাড়িতে যাতায়াত শুরু করেন চৈতালি। শ্বশুর-শাশুড়িকে বাড়ি ছাড়তে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। এলাকার ক্লাব ও স্থানীয় নেতাদের কাছে দরবার করে, মিথ্যে বুঝিয়ে তাঁদের হাত করে নেয় বৌমা। অভিযোগ তাঁর শ্বশুর-শাশুড়ির। তাঁদের বক্তব্য, এরপরই বাড়ি ছাড়ার ফতোয়া দেওয়া হয়। গতরাতে রীতিমতো মারধর করে তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
দাম্পত্য কলহ মেটাতে তৃণমূল নেতাদের সালিশি। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক। জামুরিয়ার কেন্দা ফাঁড়ির ঘটনা।
একটি নির্মম হত্যা বদলে দিয়েছে সবকিছু। ইদের আনন্দ, বদলে গেছে আর্তনাদে। বাঁকুড়ায় সালিশি সভায় কিশোর খুনের ঘটনায়, এখনও থমথমে খয়েরবনি গ্রাম। কান পাতলেই কান্নার আওয়াজ। দোষীদের ফাঁসির দাবি। এই হত্যাকাণ্ডে এক জন গ্রেফতার হলেও, বাকিরা এখনও অধরা।
ফের অমানবিক শাস্তির বিধান সালিশি সভার। মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক শ্রমিক। চোর সন্দেহে তাঁর পুরুষাঙ্গে ইট বেঁধে ঝুলিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। গুরুতর অসুস্থ ওই শ্রমিক আপাতত হাসপাতালে চিকিত্সাধীন। ইংরেজবাজার থানা এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বহেরপুর মডেল কলোনীর এক হার্ডওয়্যারের দোকানে গত বুধবার চুরি হয়। দোকানেরই এক শ্রমিক নগদ আট হাজার টাকা চুরি করেছে বলে মালিকের সন্দেহ হয়। রবিবার গ্রামে সালিশি সভা বসে। সভায় দোকান মালিকসহ সকলের সামনে চুরির কথা অস্বীকার করেন ওই শ্রমিক। তবু সালিশি সভার মাতব্বররা শাস্তি ঘোষণা করে দেন।
গণধর্ষণের অভিযোগ না নিয়ে সালিশি সভায় বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ। কাঠগড়ায় মালদহের গাজোল থানা। অভিযোগ, সাড়া মেলেনি জেলার পদস্থ কর্তাদের কাছ থেকেও। শেষ পর্যন্ত জেলা বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন নির্যাতিতা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিস সুপার।স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় মাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন কৃষ্ণপুর গোয়ালপাড়ার বাসিন্দা ওই মহিলা। দশই মে ছয় দুষ্কৃতী চড়াও হয়তাঁর বাড়িতে। অভিযোগ, এরপর মায়ের গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে চার দুষ্কৃতী।
ফের আদিবাসী তরুণীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল বীরভূমে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে রামপুরহাটে। অন্যের জমিতে ধানকাটা নিয়ে গ্রামের মোড়লদের ফতোয়া অবজ্ঞা করায় তরুণীকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে জানা গেছে।
শ্লীলতাহানির অভিযোগ করায় কপালে জুটেছিল জরিমানার নিদান। সেই জরিমানা দিতে না পারায় বীরভূমের দুবরাজপুরের আদিবাসী তরুণীকে এবার খুনের হুমকি সালিশি সভা। সালিসি সভার দাপট বর্ধমানেও। সেখানে ধর্ষণের অভিযোগ জানানোয় পাল্টা নির্যাতিতাকেই মারধরের নিদান দিলেন গ্রামের মোড়লরা।
ধূপগুড়ি কাণ্ডের তদন্তে এল ফরেন্সিক দল। শিলিগুড়ি থেকে আসা চার সদস্যের ফরেন্সিক দল ঘুরে দেখেন ঘটনাস্থল। অপরদিকে জলপাইগুড়ি পুলিস সুপারের কাছে ধূপগুড়ি কাণ্ড নিয়ে ডেপুটেশন দেন বামফ্রন্টের প্রতিনিধি দল।
ফের বিতর্কে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভার নিদান মানতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক তরুণী। এই অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।
লাভপুরে ফরেনসিক দল- লাভপুর গণধর্ষণ কাণ্ডের তদন্তে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করবে তারা। পরীক্ষার জন্য সেই নমুনা পাঠানো হবে বেলগাছিয়ার স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবে। নির্যাতিতার শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিক অবসাদ রয়েছে। তাই তাঁর চিকিত্সায় আনা হয়েছে মনোরোগ বিশেষজ্ঞদের। এদিকে ঘটনায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। ঘটনার পর থেকেই উধাও তৃণমূলের পঞ্চায়েত সদস্য অজয় মণ্ডল। গ্রামবাসীদের দাবি এই অজয় মণ্ডলই সালিশি সভার মিমাংসা পত্র লেখেন।