ট্রেন যাত্রীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন।
গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার রোজ ফ্রি দেওয়ার অফার নিয়ে এসেছে এই টেলিকম সার্ভিস প্রোভাইডর। জানেন প্রত্যেকদিন কী কী ফ্রি পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে BSNL?
লাগাতার নদিয়ার কল্যাণী-হরিনঘাটায় চুরি-ডাকাতি। কিচ্ছু করছে না পুলিস। অভিযোগ করে আসছিলেন বাসিন্দারা। আজ বাসিন্দারাই ধরল দুষ্কৃতীদের। ঘরে আটকে তাদের বেধড়ক পেটাল জনতাই। উদ্ধারে গিয়ে আক্রান্ত হল পুলিসও। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছুঁড়ল ক্ষুব্ধ জনতা। আজ দুপুরে ৩৪ নং জাতীয় সড়কে ৫ দুষ্কৃতীকে চিনে ফেলেন বাসিন্দারা। গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ৩ জন পালিয়ে যায়। ধরা পড়ে দুজন।
বৃষ্টির জন্য ভারত-পাকিস্তান টি২০ ম্যাচের কী হবে, সে তো সময়ই বলবে। তবে, এখনও পর্যন্ত যা অবস্থা তাতে খেলা দেরিতে শুরু হলেও হবে। কিন্তু এই বৃষ্টির জন্যই অন্য সমস্যা দেখা দিয়েছে।
রেল বাজেটে যাত্রীভাড়া বেড়েছে লোকাল ট্রেনে। ভাড়া বেড়েছে মেল এবং এক্লপ্রেসেও। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন শাখায় লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের সম্ভাব্য নতুন ভাড়া।
নদিয়ার ফুলিয়া স্টেশনে আপ ও ডাউন শান্তিপুর লোকালের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে এক গেটম্যানের। দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নদিয়ার ফুলিয়া স্টেশনে আজ সন্ধেয় ঘটনাটি ঘটে।