Price Hike: Continuous price increase! people in Extreme problem
"রাজ্যের সাধারণ মানুষ বিজেপির জয়লাভের আগ্রাসী পরিকল্পনাকে বানচাল করেছে। কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি তার অবস্থান ধরে রেখেছে।"
আগামি দিনে জলবায়ু (Climate Change) যত পরিবর্তনশীল হবে পাল্লা দিয়ে খাদ্যসঙ্কটও তত তীব্র হবে।
#GoodMorningBangla: Crowds in the market in the morning, people roaming without masks
শরীরে বাসা বাঁধছে নয়া ভ্যারিয়েন্ট? কী বলছেন বিশেষজ্ঞরা
People runs away in this village fearing vaccination
Government says Covid task will be filled by 4 people
সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা। গতরাতে মালবাজারের ওদলাবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গেছে রাত ১১টা নাগাদ ধুপগুড়ি বাজার থেকে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ও কাঁচা মাল নিয়ে গজলডোবা হয়ে সিকিম যাওয়ার চেষ্টা করছিল গাড়ি দুটি। অভিযোগ, ওদলাবাড়িতে পৌছনো মাত্রই স্থানীয়দের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি দুটি আটকান এবং ভিতরে থাকা প্রচুর পরিমাণে চাল, আটা, আলু, নুন, পেঁয়াজ, তেল, ডিম নামিয়ে দেন। তাঁদের দাবি, মোর্চার বনধ চলাকালীন সমতলের কোনও গাড়ি যখন পাহাড়ে যেতে পারছে না, তখন পাহাড়ের কোনও গাড়ি কেন সমতল থেকে খাবার নিয়ে পাহাড়ে যাবে? খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস।
রোগী সুস্থ হবে কী! হাসপাতালই অসুস্থ । এগরা মহকুমা হাসপাতাল । নামেই মহকুমা হাসপাতাল, অস্বাস্থ্যকর পরিবেশ , তাতে রোগী সুস্থ হওয়া তো দুরস্থ বরং হাসপাতালে যেতেই ভয় পাচ্ছেন মানুষজন।
বাজেটে আমজনতার জন্য থাকতে পারে একাধিক সুখবর। আয়কর ছাড়ের উর্ধ্বসীমা হতে পারে তিন লাখ। 80C ধারায় ছাড়ের অঙ্ক বাড়িয়ে দু-লাখ করা হতে পারে। হোম লোন এবং করছাড়ের সুবিধাযোগ্য ফিক্সড ডিপোজিটেও মিলতে পারে নতুন সুবিধা।
স্যোশাল মিডিয়ায় ছড়াচ্ছে ছেলেধরা গুজব। রাজ্যে বিভিন্ন প্রান্তে গণপিটুনির শিকার দুজন। এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামল প্রশাসন। রাজ্য পুলিসের ডিজির সাফ বার্তা, পরিকল্পিতভাবে রাজ্যে গুজবের নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একদল মানুষ। যারা একাজ করছেন তাদের কোনভাবেই রেয়াত করা হবে না।
লাগাতার নদিয়ার কল্যাণী-হরিনঘাটায় চুরি-ডাকাতি। কিচ্ছু করছে না পুলিস। অভিযোগ করে আসছিলেন বাসিন্দারা। আজ বাসিন্দারাই ধরল দুষ্কৃতীদের। ঘরে আটকে তাদের বেধড়ক পেটাল জনতাই। উদ্ধারে গিয়ে আক্রান্ত হল পুলিসও। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছুঁড়ল ক্ষুব্ধ জনতা। আজ দুপুরে ৩৪ নং জাতীয় সড়কে ৫ দুষ্কৃতীকে চিনে ফেলেন বাসিন্দারা। গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ৩ জন পালিয়ে যায়। ধরা পড়ে দুজন।
দক্ষিণেশ্বর, কাশীপুর আর কামারপুকুর। নতুন বছরের প্রথম দিন পুণ্যভূমিতে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। সবার একটাই প্রার্থনা, সারা বছর যেন ভাল যায়। বছরের প্রথম দিন। ভোরের আলো ফোটার আগে থাকতেই ভক্তদের ঢল দক্ষিণেশ্বরে। সময় যত এগিয়েছে, তত লম্বা হয়েছে লাইন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, কখন দর্শন হবে? গুটি গুটি পায়ে এগিয়েছে লাইন। এসেছে কাঙ্খিত সময়। দক্ষিণেশ্বরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিবিড় যোগ। ভবতারিণীর মন্দির থেকে পঞ্চবটী চত্বর, পুরোটাই ছিল ঠাকুরের আধ্যাত্মিক গবেষণাগার। দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরটিতে থাকতেন, কল্পতরু উত্সব উপলক্ষ্যে তা সেজে উঠেছিল এদিন।
আজ কল্পতরু উত্সব। রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শের স্পর্শ পেতে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে কাশীপুর উদ্যানবাটীতে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংদেব তখন বেশ অসুস্থ। কিছুদিন আগেই তাঁকে নিয়ে আসা হয়েছে কাশীপুর উদ্যানবাটিতে। আঠারোশ ছিয়াশি সালের প্রথম দিন, সেখানেই কল্পতরু হলেন ঠাকুর। ভক্তদের বললেল, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হউক। প্রতি বছরই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের টানে বছরের প্রথম দিন অগণিত ভক্ত ছুটে আসেন কাশীপুর উদ্যানবাটীতে।
এমন শহরও আছে,যেখানে কাঁদতে আসেন মানুষ। ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র এই শহরের মাটি। শহরের নাম জেরুসালেম। এখানেই রয়েছে ওয়েলিং ওয়াল বা বিলাপ প্রাচীর। ইহুদি সম্প্রদায়ের বিশ্বাস, ওয়েলিং ওয়ালের কাছেই সমাধিস্থ করা হয়েছিল যিশুকে। তাই আজও এই প্রাচীর আঁকড়ে নিজেদের সুখ-দুঃখ উজাড় করে দেন হাজার হাজার ইহুদি। মন খুলে কেঁদে হালকা হওয়ার থেরাপি আজকের নয়। এমন শহরও আছে যেখানে বহু মানুষ এখনও কাঁদতে আসেন। এমনই এক অদ্ভুত শহরের আজ গল্প শোনাবো আপনাদের।
নোট বাতিলে যে জনদুর্ভোগ হয়েছে ফের স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী। দুর্ভোগের শেষ কবে তা নিয়ে আজও কোনও সময়সীমার ধারেকাছে ঘেঁষলেন না মোদী। পরিবর্তন RALLY থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যতই বাধা আসুক দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই।
জয়ললিতা। জনপ্রিয় আম্মা চলে গিয়েছেন। আর নেই তিনি এই পৃথিবীতে। তামিলনাড়ুতে ঠিক কতটা জনপ্রিয় 'আম্মা'? জানার জন্য রয়েছে হাজারো গল্প। লাখো উদাহরণ। কিন্তু তাঁর মৃত্যুর পর যে তথ্য এলো, সেটা শুনে আপনাকে ভাবতে হবে, কতটা জনপ্রিয় হলে, তাঁর জন্য এমনটাও হতে পারে!
এই বছরে দেশের মানুষের কাছে সবথেকে বড় আকর্ষণীয় বিষয় ছিল রিলায়েন্স জিও। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি রিলায়েন্স জিও-র ওয়েলকাম অফারের ঘোষণা করা মাত্র তা দাবানলের মতো মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। মারাত্মক কমে আনলিমিডেট ডেটা দেওয়ায় অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ওয়েলকাম অফারের ঘোষণা করা মাত্র সিম কেনার জন্য প্রচন্ড আগ্রহী হয়েছিল জনতা। তেমনই জিও সিম বাজারে আসা মাত্র হু-হু করে বিক্রি শুরু হয়েগিয়েছিল। লম্বা লাইন দিয়ে সিম তুলেছিল মানুষ শুধু কম খরচে উচ্চমানের আর প্রচুর পরিমানে ডেটা এবং অন্যান্য সুবিধা পাওয়ার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রবল উত্সাহে বেশ ভাঁটা পড়েছে। জিও সিম সাবস্ক্রিপশনের পরিমান প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। কিন্তু কেন হল এমন? যে জিও সিম নিয়ে মানুষের মধ্যে এত উত্সাহ ছিল, সেই উত্সাহে হঠাত্ কেন ভাঁটা পড়ল?