Ballot Sandesh in North 24 Parganas: শোনা যাচ্ছে যুব সম্প্রদায়ের একটি অংশ নাকি ১১ জুন দিনটিকে 'ব্যালট ডে' হিসেবে ঘোষণা করার জোর দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, ঠিকমতো প্রচার পেলে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে'কে-ও অনায়াসে পিছনে ফেলে দিতে পারবে। সাধে কি বলে, বাঙালি স্বভাবরসিক!
WB Panchayat Election 2023: জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন রকম খাবারের প্যাকেট ফেরি করেন মানব সেন নামে এই তরুণ। জলপাইগুড়ি ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা এই তরুণ পেশায় ফেরিওয়ালা হলেও তাঁর জীবনের লক্ষ্য সমাজসেবা। এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন।
Panchayat Result of Bankura: বাঁকুড়া জেলা পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ৫৬টি আসনের ৫৫টি গিয়েছে তাদের ঝুলিতে। জেলার ২২টি পঞ্চায়েত সমিতির সবক'টিতে এবং জেলার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২ তে জয় পেয়েছে ঘাসফুল শিবির।
জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিডিয়ো তৃণমূলের হয়ে কাজ করছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সাহাড়া গ্রাম পঞ্চায়েতও এবার দখলে গিয়েছে বিজেপির। নির্বাচনের আগে নির্দল প্রার্থী এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থনে প্রধান ছিলেন। এর আগে সাহাড়া গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধানকে ছিলেন শান্তিলতা দাস।
পঞ্চায়েত নির্বাচনে একেবারে শুরু থেকে নজর ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের ফলপ্রকাশের দিন পর্যন্ত দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই ব্লক। মনোনয়নে বাধা দেওয়া থেকে ভোটের দিন সন্ত্রাস, এই ভাঙড়ে হাজারও অভিযোগে বিদ্ধ হয়েছে শাসকদল।
বিধানসভায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডে ৪ জনের মৃত্যুকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছিল শীতলকুচি। ২০২১ সালের ১০ এপ্রিল, রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়পাটকির ১২৬ নং বুথে ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা।
WB Panchayat Election 2023:ভোটের ফলাফল প্রকাশিত হতেই সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লেখেন, বিরোধীরা প্রচার করেছিল নে ভোট টু মমতা। তাদের সেই আবেদনকে ধাক্কা দিয়ে এখন মানুষ বলতে চাইছেন নাউ ভোট ফর মমতা। মানুষের সমর্থনে আমরা বিপুল ভোটে জয়ী হব।
গ্রামীণ বাংলার রায় তৃণমূলেই। পঞ্চায়েত ভোটের ত্রিস্তরেই নজরকাড়া সাফল্য ঝুলিতে পুরেছে জোড়া-ফুল শিবির। মঙ্গলবার দিনভর গণনার শেষে মানুষের এই সমর্থন নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
WB Panchayat Election 2023: অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর বিরোধী মহলের মধ্য থেকে গুঞ্জন উঠেছিল এবার ভাঙবে অনুব্রত গড়। কিন্তু এখনওপর্যন্ত পঞ্চায়তের ফলাফলে দেখা যাচ্ছে বিরোধীরা ৬টি পঞ্চায়েত দখল করলেও জেলার নীরিখে সেই ফল তৃণমূলের সহ্গে কোনও তুলনাতেই আসে না
বেশ কিছু নিচুতলার কর্মীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার সুযোগ পেয়েছে বিরোধীরা। তৃণমূলের দুই শীর্ষ নেতা বারবার দলীয় কর্মীদের সতর্কও করেছিলেন।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশে মনোজবাবুকে থানায় ডেকে পাঠানো হয়। তারপরেই মনোজকে সোমবার নলহাটি থানায় প্রথমে জিজ্ঞাসাবাদ করে এনআইএ-এর আধিকারিকরা। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে কলকাতায় নিয়ে যাওয়া হবে।
গীতা সহজপুরের ১৬৯ সংসদ থেকে দাঁড়িয়ে ভোটে জেতেন। জয় আসে মাত্র ২৩ ভোটের ব্যবধানে। এই পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ১৭টিতে। একটি মাত্র আসনে জিতেছিল সিপিআইএম।
কোর্টে ঢোকারে আগে মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ। দিলেন বার্তাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”
কেন্দ্রের বাইরে কর্মীদের নিয়ে আবির খেললেন ও স্লোগান দিলেন শোভনদেব। পঞ্চায়েত ভোটে জয়ের জন্য লোকসভা নির্বাচনে দল বাড়তি অক্সিজেন পাবে। এমনটাই মনে করেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে একইসঙ্গে দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা দিলেন তিনি।
WB Panchayat Election 2023: আজ, রি-পোলিংয়ের দিন। ফের ভোটগ্রহণ হচ্ছে, ভোট দিতে যেতে হবে। কিন্তু শেখপাড়ার বাসিন্দারা কি ভোট দিতে যাবেন? ভোট দিতে গেলে তাঁদের নিরাপত্তা দেবে কে? বাসিন্দাদের অভিযোগ, ভোট দিতে গেলে ফের রাতে তাঁদের উপর অত্যাচার শুরু হবে। তখন?
WB Panchayat Election 2023: রাতে পুলিস এসে গ্রামের ছেলেদের ধরে নিয়ে গিয়েছে, দরজা ভাঙচুর করেছে। আমাদের ভোট দিতে যেতে বারণ করা হয়েছে পার্টির পক্ষ থেকে, তাই আমরা ভোট দিতে যাব না। ক্ষোভের ছবি পুনর্নির্বাচনের দিনেও।
WB Panchayat Election 2023: ৮ জুলাই কেন্দ্রীয় বাহিনী থাকলে কোনও বুথেই অশান্তি হত না বলে মনে করেন গ্রামবাসী। আজ, সোমবার প্রথম থেকেই খুব কড়াকড়ি করছে বাহিনী। বাইরের কোনও মানুষকে ভোটকেন্দ্রের আশেপাশে থাকতেই দিচ্ছে না তারা। ভোটারদের বক্তব্য, এর আগের দিন ঝামেলার জন্য ভোট দিতে পারেননি, আজ শান্তিতে ভোট দিলেন!
WB Panchayat Election 2023: রবিবার সন্ধের পরে কমিশনের তরফে জানানো হয়, সোমবার মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেই মতো ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল থেকে।
কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে।
কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে।
মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই, পঞ্চায়েত ভোটের গণণা। তার আগে যে সমস্ত বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার, সেখানে সোমবার অর্থাৎ ১০ জুলাই আবার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। সেই সঙ্গে তারা জানিয়েছে, পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।