WB Election Weather Forecast bangla news
Weather Report temperature may reach 40 degree celsius zee 24 ghanta Digital Originals
IMD HeatwaveWeather Alert: ২০২৬ সালের প্রথম তাপপ্রবাহে পুড়ছে গোটা শহর। পারদ ছুঁল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি। পুবালি বাতাসের জেরে বাড়ছে আর্দ্রতা ও অস্বস্তি। আগামী কয়েকদিনও গরম কমার সম্ভাবনা কম।
West Bengal Weather Update:সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার
West Bengal Weather Update:রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে।
West Bengal Weather Update:উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং তাপমাত্রা সামান্য কমে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি শুধু সকাল ও সন্ধ্যায় থাকবে, আর দিনের বেলা শীত উধাও হয়ে যাবে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা ওঠানামা করবে।
West Bengal Weather Update: শীতের আমেজ কমল। রোদ উঠলেই শীতের আমেজ কমবে।আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে।
Deadly Snow Storm 16000 Flights Cancelled: তীব্র শীত, বরফবৃষ্টি ও ভারী তুষারপাতের প্রভাবে বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে অন্তত ১৭টি রাজ্যে জারি জরুরি অবস্থা। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট।
Weather Update: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। আবহাওয়া দফতর বলছে, আগামী চারদিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি মতো কম।
Winter Update:উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী তিন চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং তারপর একই রকম থাকবে তাপমাত্রা।
West Bengal Weather Update:দক্ষিণে সকালে কুয়াশা। পরে পরিষ্কার।কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। পশ্চিমের জেলায় ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
Pan India Extreme Cold Alert: ভারত জুড়ে একাধিক অঞ্চলে নতুন করে দীর্ঘস্থায়ী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ভারত আবহাওয়া বিভাগ (IMD) দেশের দক্ষিণ, মধ্য এবং উত্তর-পূর্ব অঞ্চলের জন্য একাধিক সতর্কতা জারি করেছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮:০৫ মিনিটে প্রকাশিত সর্বভারতীয় আবহাওয়া সারাংশ ও পূর্বাভাস বুলেটিন অনুসারে, বঙ্গোপসাগর এবং আরব সাগরের সক্রিয় সিস্টেমগুলির প্রভাবে এই সপ্তাহ জুড়ে আবহাওয়ার বিভিন্ন ধরনের পরিবর্তন বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
তথাগত চক্রবর্তী:রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি অতীত। এ বার পারদপতনের পালা। হেমন্তের মধ্যগগনেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, রাজ্যের উত্তর এবং দক্ষিণে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে শীঘ্রই। পাওয়া যাবে শীতের আমেজ।এমনিতে সারা রাজ্যে এখন আবহাওয়া থাকবে শুকনো। কোথাও বিক্ষিপ্ত বা সামান্য বৃষ্টির সম্ভাবনাও নেই। বঙ্গোপসাগরের উপর আপাতত নেই কোনও নিম্নচাপের ভ্রুকুটি। যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা শক্তি হারিয়েছে। ফলে মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।
অয়ন ঘোষাল: অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগের উপর দিয়ে উত্তর দিকে এগিয়েছে। শক্তি হারিয়েছে। কিন্তু এখনও ‘অতীত’ হয়ে যায়নি। বরং তার অবশিষ্টাংশে পশ্চিমবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার।
Bengal Weather Today: আগামী ২৪ ঘণ্টার বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি, বাকি জেলায় হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে।
Kolkata Weather Update: পূর্বাভাস আগেই ছিল, বুধবার বেলা গড়াতেই তা সত্যি হল। ঘূর্ণিঝড় 'মন্থা'র (Cyclone Mantha) প্রভাবে কলকাতার বিস্তীর্ণ এলাকায় নামল ঝেঁপে বৃষ্টি। সকাল ১০টা, সপ্তাহের এই সময়টা মূলত অফিস টাইম, বহু মানুষ থাকেন রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে তাই অনেকেই আটকে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের গন্তব্যে পৌঁছাতেও দেরি হচ্ছে। তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আজ সারাদিন আবহাওয়া (Weather Forecast) এমনই থাকবে।
Cyclone Montha Landfall: মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে সমগ্র সিস্টেম গভীর নিম্নচাপ হিসেবে প্রথমে ছত্তীসগঢ় যাবে। সেখান থেকে বাঁক নিয়ে ৩০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গে ৩০ এবং ৩১ তারিখ ভারী বৃষ্টি হবে। এরই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন একটা অংশ বুধবার সকালে ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে।
Cyclone Montha: রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। ‘মন্থা’ মঙ্গলবার শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
Bengal Weather Update: জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টি! দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবারেই ধেয়ে আসছে সাইক্লোন 'মন্থা', কোথায় ল্যান্ডফল?
অয়ন ঘোষাল:কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি! আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী পাঁচ দিন কোন সতর্কবার্তা নেই রাজ্যে। দক্ষিণবঙ্গে এ সপ্তাহে উপকূলের জেলা ছাড়া বৃষ্টি নেই।
অয়ন ঘোষাল:কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমে ৫০ শতাংশ। ভোরের দিকে আপাতত আদর্শ হেমন্তের পরিবেশ। সকাল ১০টা থেকে তাপমাত্রা বৃদ্ধি। আর্দ্রতা বেড়ে ফের ৯০ এর ঘরে। সন্ধ্যে থেকে ফের শুষ্ক মনোরম আবহাওয়া।শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। উইকেন্ডে বৃষ্টিপাত।
Bengal Weather Update: ৭২ ঘণ্টার মধ্যে অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে যে বিদায় নিল বৃষ্টি। সোমবার থেকে লক্ষ্যনীয় ভাবে বৃষ্টি কমবে দক্ষিণে।