Zubeen Garg:সিঙ্গাপুরের অনুষ্ঠানে গিয়ে, জুবিনের এই না ফেরাটাকে যেন এখনও মেনে নিতে পারেন না কেউই। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একাধিক অনুষ্ঠান থেকে শুরু করে স্মৃতিসৌধ.. সবই তৈরি হয়েছে। তবে এবার, জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে আসছে নতুন মিউজিক্যাল ড্রামা 'লাভ ইউ জুবিন দা'।
Zubeen Garg Death: শোক কাটিয়ে নতুন পথে গরিমা শইকীয়া গর্গ! এখনও খোলেনি জ়ুবিনের মৃত্যু রহস্যের জট। এরই মাঝে নয়া পদক্ষেপ করল গরিমা। প্রথমেই ছুটে গেলেন জ়ুবিন ক্ষেত্রে, নিলেন আশীর্বাদ।
Zubeen Garg Wife Garima Shares Emotional Memories: সিঙ্গাপুরে জুবিন গর্গের রহস্যমৃত্যুর কয়েক মাস পর, এক অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়লেন স্ত্রী গরিমা গর্গ। মা-বোন-বন্ধুকে হারানোর যন্ত্রণা থেকে শুরু করে জুবিনের মনের গভীর আশঙ্কার কথা শোনালেন তিনি। অন্যদিকে, SIT তদন্ত ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে জুবিনের মৃত্যুর রহস্য।
Zubeen Garg: সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন যে খুন করা হয়েছে জুবিন গর্গকে। যা প্রথমে দুর্ঘটনা বলে মনে হয়েছিল, তা শীঘ্রই ফৌজদারি তদন্তের দিকে মোড় নেয়। তাঁর ম্যানেজার এবং ইভেন্ট আয়োজক সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। দাখিল হতে চলেছে চার্জশিটও। এরই মাঝে ফ্যানেদের জন্য এক গর্বের সময়।
Zubin Garg in Assam Voter List Forever:জুবিন গর্গের(Zubin Garg)প্রতি অসমের মানুষের চূড়ান্ত আবেগের নিদর্শন দেখল সারা দেশবাসী। তিন মাস পেরিয়ে গেলেও শুধু জনপ্রিয়তার কথা মাথায় রেখে ভোটার তালিকা থেকে জুবিনের নাম কাটতে পারলেন না বিএলও(Assam BLO)!প্রয়াত সঙ্গীতশিল্পী-অভিনেতাকে নিয়ে অসমবাসীর আবেগ যে কতটা গভীর, তার আরও এক বড় প্রমাণ মিলল এই ঘটনায়। ভোটারের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার কথা। কিন্তু জুবিন-ভক্ত এক বুথ লেভেল অফিসার (বিএলও) সেই হৃদয় বিদারক কাজটি করতে পারলেন না।
Himant Biswa Sharma on Zubeen Garg: জনপ্রিয় অহমিয়া শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ৫২ বছর বয়সী শিল্পীর মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, বরং সরাসরি ‘খুন’।
8th edition Starcraft Awards: বিনোদন জগতে, ক্যামেরার নেপথ্যে যেই সব কর্মীরা থাকেন, সেই সব মানুষদের সম্মান জানাতে, সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় স্টেজক্রাফ্ট অ্যাওয়ার্ডস ২০২৫। অষ্টম বছরের থিম 'স্টেজক্রাফ্ট কে শোলে'-তে লুক-অ্যালাইক, বডি ডাবল ও স্টান্ট শিল্পীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয়।
Assam National Pride Day: অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে পরিবার, ভক্ত ও রাজনৈতিক মহল মিলিয়ে রাজ্যজুড়ে পালিত হল আবেগঘন শ্রদ্ধাঞ্জলি। মূর্তি উন্মোচন থেকে কেক কাটা, আকাশ-ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান-স্মৃতিতে ফের জীবন্ত হয়ে উঠলেন ‘ভয়েস অফ অসম’।
Roi Roi Binale: ছবি মুক্তির আগের দিন জুবিন গার্গের স্ত্রী, গরিমা সাইকিয়া গার্গ, বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রয়াত স্বামীর লেখা একটি হাতে লেখা চিঠি শেয়ার করেন। সেই চিঠি পড়ে চোখে জল ভক্তদের।
Zubeen-Garima Love Story: জুবিন-গরিমার প্রেমকাহিনি যেন একটি সিনেমার চিত্রনাট্য। অনেক বাধা পেরিয়ে একে অপরের হাত ধরেছিলেন তাঁরা। জুবিনের মৃত্যুর ২০ দিন পরও গরিমা নিয়মিত সিঁথিতে সিঁদুর পরে আছেন, যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন গরিমা?
Zubeen Garg death: 'আগে কখনও করেননি...'জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, পরে গ্রেফতার করা হয়েছে। হয়তো কর্তৃপক্ষ তাঁর বক্তব্যে কিছু সূত্র পেয়েছে।
Zubeen Gargs Death Case:পুলিস অফিসার সন্দীপনের এটাই প্রথম বিদেশ সফর এবং তিনি গায়কের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ইয়ট পার্টিতেও উপস্থিত ছিলেন এবং গায়কের মৃত্যুর পরে তাঁর কিছু জিনিসপত্র দেশেও ফিরিয়ে এনেছিলেন।টানা পাঁচদিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন।
Zubeen Garg Death: ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অহমিয়া গায়ক-নায়ক জুবিন গর্গ। যদিও প্রাথমিকভাবে এটি স্কুবা ডাইভিং দুর্ঘটনা বলে জানানো হয়েছিল, তাঁর স্ত্রী স্পষ্ট করেছেন যে সাঁতার কাটার সময় তাঁর মৃগীর অ্যাটাক হয়। জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর দাবি এটি একটি ষড়যন্ত্র, যেখানে তিনি ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্তকে জুবিনকে বিষপ্রয়োগ করার এবং মুখ থেকে ফেনা বের হওয়া সহ গুরুতর লক্ষণগুলিকে উপেক্ষা করে তাঁর মৃত্যু নিশ্চিত করে।
Zubeen Garg Death:গরিমা প্রশ্ন তোলেন, "তাঁরা যখন জানতেন যে সে সাঁতার কাটার মতো অবস্থায় নেই, তখন কেন তাকে জল থেকে তুলে নিলেন না? তাঁরা তো সহজেই সেটা করতে পারতেন। এছাড়াও জুবিনের মোবাইলও এখনও তারা হাতে পেলেন না কেন, প্রশ্ন স্ত্রীর।শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে কী ঘটেছিল, যার ফলে তাঁর মৃত্যু হল, তা জানতে চান তাঁর পরিবারের সদস্যরা।
Zubeen Garg's death case: তাঁর প্রাণের অসমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অখুশি জ়ুবিন গর্গ কিছু দিন আগেই একটি অনুষ্ঠানমঞ্চ থেকে বলেছিলেন, 'এ বার সরকারই পাল্টে দেব।' গায়কের মৃত্যুরহস্য উদ্ঘাটনে এ বার তেমন ঘোষণা করে দিলেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার অসমবাসীর উদ্দেশে তিনি জানিয়ে দিলেন, জুবিনের মৃত্যুর বিচার এনে দিতে না-পারলে আগামী বিধানসভা ভোটে যেন বিজেপি সরকার পাল্টে দেন তাঁরা।
Zubeen Garg: গত ১৯ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে সাঁতার কাটার সময়ে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল গোটা অসম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জুবিনের অনুরাগীরা। জুবিন ভক্তরা জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রত্যেকটি পুজো মণ্ডপে প্রিয় গায়ক জুবিন গর্গের ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। পূজা মন্ডপ দর্শনের পাশাপাশি প্রিয় গায়ক জুবিন গর্গকে স্মরণ করছে অনুরাগীরা।
Zubeen Garg Last Interview:ভাইরাল জ়ুবিনের শেষ সাক্ষাত্কার। সেখানে জুবিনের চোখে মুখে ফুটে ওঠে ক্লান্তির ছাপ। জুবিন বলেন, 'মানুষ তাঁকে মেশিন বানিয়ে ফেলেছে। আমি এরকম ছিলাম না। এই কারণে আমি রেগে যাই। আমি দেখতে চাই, আমি বুড়ো হলে এদের মধ্যে কতজন মানুষ আমাকে দেখতে আসে'। জুবিনের এই বক্তব্যে জড়িয়ে রয়েছে রহস্য। কারা তাঁকে মেশিন বানিয়ে তুলেছিল? কাদের কথা বলছেন তিনি? সাক্ষাত্কারের এক পর্যায়ে জুবিন বলেন, 'আমি আগামী জন্মেও জুবিনই হতে চাই। কিংবা তার চেয়ে বড় কেউ।'
Zubeen Garg's Manager Breaks Silence: কীভাবে শেষ হল জুবিন গর্গের জীবন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর মধ্যেই তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। কখনও বলা হচ্ছে, জুবিনের টাকাপয়সার হিসাব নয়ছয় করেছেন...
Who is Arun Garg: জুবিনের বোন পালমী বোরঠাকুর এবং পারিবারিক বন্ধু রাহুল গৌতম শর্মার সঙ্গে তিনিই জুবিনের চিতায় আগুন দিচ্ছিলেন। কে এই অরুণ গর্গ। সম্পর্কে কে হন জুবিনের? অরুণের জীবনকাহিনী শুনলে অবাক হবেন অনেকেই।
Zubeen Garg's Death Reason: কীভাবে মৃত্যু হল জুবিনের? কেন লাইফ জ্যাকেট ছাড়া জলে নামলেন তিনি, প্রশ্ন উঠছে অনেক। এরকম নানা প্রশ্নের মুখ বন্ধ করতে ২৩শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা নাগাদ গুয়াহাটি মেডিকেল কলেজে ফের ময়নাতদন্ত হবে জুবিনের, যার তত্ত্বাবধানে থাকবে এইমস গুয়াহাটির একটি দল, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
Zubeen Garg's Death: শনিবার সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ পৌঁছায় দিল্লিতে। একসঙ্গে ২০ হাজারেরও বেশি মানুষ সেই ফ্লাইট ফলো করছিল অনলাইনে। যা ঐতিহাসিক। কার্যত ৩দিন ধরে স্তব্ধ গোটা অসম। সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেরা লিখছেন, কেউ বন্ধ রেখেছেন কাজ, কেউ আবার বলছেন তিনদিন তাঁদের বাড়ি রান্নাই হয়নি। রবিবার বিমানবন্দর থেকে তাঁর বাড়ি যাওয়ার পথে ৩০ কিলোমিটারের রাস্তা যেতে সময় লাগে ৭ ঘণ্টা। জানা যায় প্রিয় গায়ককে শেষ দেখা দেখতে রাস্তায় নেমেছিলেন লক্ষাধিক মানুষ।
Zubeen Garg Viral video: তিনি অসমের মানুষের হৃদয় জুড়ে। বাংলাও তাঁকে ভালোবাসে প্রাণ দিয়ে। সেই জুবিনের আকস্মিক চলে যাওয়া মানতে পারেনি কেউই। জুবিন একসময় বলেছিলেন, 'আমি মরলে সাতদিন অসম স্তব্ধ হয়ে যাবে।' হচ্ছেও তাই...। এদিকে গায়কের মৃত্যুর পর ভাইরাল জুবিন-অরিজিত্ কথা...